সদ্য সংবাদ
হাসান
রিপোর্টার
সরাসরি নিয়োগে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ-গেজেট প্রকাশ
হাসান: সরকারি ও স্ব-শাসিত বিভিন্ন প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ সংক্রান্ত সংশোধিত অধ্যাদেশের গেজেট প্রকাশ করেছে সরকার। এ বিষয়ে জারি করা হয়েছে ‘সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল করপোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের অধীন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ-এর মুদ্রণ ও প্রকাশনা শাখা সোমবার ২২ ডিসেম্বর অধ্যাদেশটি জারি করে। এর মাধ্যমে আগের ২০২৪ সালের ১১নং অধ্যাদেশ সংশোধনের নির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুন অধ্যাদেশ অনুযায়ী, সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল করপোরেশন এবং স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই এই অধ্যাদেশ অবিলম্বে কার্যকর হবে।
সংশোধনের অংশ হিসেবে ২০২৪ সালের অধ্যাদেশের পূর্ণ শিরোনাম, প্রস্তাবনা, ধারা ১-এর উপধারা (১) এবং ধারা ৩-এর দফা (গ) থেকে ‘আধা-স্বায়ত্তশাসিত’ শব্দ ও সংশ্লিষ্ট চিহ্ন বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি অধ্যাদেশে নতুন ধারা ৩ক সংযোজন করা হয়েছে।
অধ্যাদেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, ধারা ৩ অনুযায়ী যেসব সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থার নিজস্ব নিয়োগ বিধিমালা বা প্রাসঙ্গিক প্রবিধানমালায় কোনো পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর (বত্রিশ) বছরের বেশি নির্ধারিত রয়েছে, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থার পূর্বনির্ধারিত বয়সসীমাই বহাল থাকবে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পোস্টাল ব্যালটে প্রবাসীর ভোট সম্পন্ন: দেখুন ফলাফল
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- সতর্কতা: ২৪ ঘণ্টা থেকে ৭ দিনের ভিতর ভয়াবহ ভূমিকম্পের শঙ্কা
- আজ শবে বারাত: নামাজের নিয়ম, দোয়াসহ জানুন সকল ফজিলতপূর্ণ আমল
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- টি–টোয়েন্টি বিশ্বকাপসহ আজকের খেলার সময়সূচি (৭ ফেব্রুয়ারি)
- আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে বাংলাদেশ
- টানা তিন দিনের কর্মসূচি আন্দোলনকারীদের: পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- নবম পে স্কেল নিয়ে নতুন ঘোষণা সরকারের
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন ঘোষণা সরকারি চাকরিজীবীদের
- আজকের বাজারে স্বর্ণের দাম: (৪ ফেব্রুয়ারি)
- দেশে ফের শক্তিশালী ভূমিকম্প: জানুন উৎপত্তিস্থল-কতো মাত্রার কম্পন?
- নবম পে-স্কেল বাস্তবায়নে আরও একধাপ এগিয়ে গেল সরকার
- আগামীকাল টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়