ঢাকা, সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

হাসান

রির্পোটার

ভূমিকম্পে কাঁপল দেশ-জানুন ক্ষয়ক্ষতি-উৎপত্তি স্থল

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১৬ ১৯:৩৫:৪৭
ভূমিকম্পে কাঁপল দেশ-জানুন ক্ষয়ক্ষতি-উৎপত্তি স্থল

হাসান: বঙ্গোপসাগরের গভীরে আবারও কেঁপে উঠল ভূত্বক। চট্টগ্রামের কক্সবাজার উপকূল থেকে ২২২ কিলোমিটার দক্ষিণপূর্বে সাগরের মধ্যে ৪ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫৫ মিনিটে এ কম্পন রেকর্ড করা হয়। আন্তর্জাতিক অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প পর্যবেক্ষণ ওয়েবসাইট VolcanoDiscovery জানিয়েছে, এটি ছিল একটি অগভীর ভূমিকম্প, যার উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। তবে এখন পর্যন্ত কোনো ব্যক্তি কম্পনটি অনুভব করেছেন—এমন তথ্য পাওয়া যায়নি।

এর আগে ১০ ফেব্রুয়ারি ভারতের মেঘালয় রাজ্যসংলগ্ন এলাকায় ৪ দশমিক ০ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প আঘাত হানে। এ তথ্য জানায় ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (EMSC)। সংস্থাটি জানায়, ওই ভূমিকম্পের গভীরতাও ছিল প্রায় ১০ কিলোমিটার।

সে সময় কম্পনের কেন্দ্র ছিল ভারতের গুয়াহাটি শহর থেকে প্রায় ১২৪ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে এবং বাংলাদেশের সিলেট শহর থেকে প্রায় ২১ কিলোমিটার উত্তরে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পাশাপাশি সিলেট ও আশপাশের এলাকাতেও কম্পন অনুভূত হয়েছিল। তবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

সাম্প্রতিক এই ভূমিকম্পগুলো বড় ধরনের ঝুঁকি তৈরি না করলেও বিশেষজ্ঞরা বলছেন, উপকূলীয় ও পার্বত্য অঞ্চলগুলো ভূকম্পনপ্রবণ হওয়ায় সতর্কতা জরুরি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ