সদ্য সংবাদ
হাসান
রিপোর্টার
এনসিপি নেত্রীর ঝু’লন্ত ম’রদেহ উদ্ধার: হাদিকে নিয়ে শেষ স্ট্যাটাসে যা লিখেছিলেন রুমী
হাসান: রাজধানীর হাজারীবাগের জিগাতলা এলাকার একটি নারী হোস্টেল থেকে এনসিপির ধানমণ্ডি শাখার নারী নেত্রী জান্নাতারা রুমীর (৩২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে হোস্টেলটির একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান জানান, সকালে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হোস্টেলের পঞ্চম তলার একটি কক্ষে জান্নাতারা রুমীর ঝুলন্ত মরদেহ দেখতে পায়।
তিনি বলেন, সংবাদ পাওয়ার পর আমরা ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহটি পাই। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরে সেটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি এনসিপির ধানমণ্ডি শাখার একজন নারী নেত্রী ছিলেন।
ফেসবুক স্ট্যাটাসে ইঙ্গিত, বাড়ছে আলোচনা
মরদেহ উদ্ধারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। জানা গেছে, জান্নাতারা রুমী তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া সর্বশেষ স্ট্যাটাসে ওসমান হাদির নাম উল্লেখ করে লেখেন ইয়া আল্লাহ, হাদিকে ভাইকে আমাদের খুব দরকার।
এর আগের দিন দেওয়া আরেকটি পোস্টে একটি ছবি যুক্ত করে তিনি লেখেন একদিন ভোর হবে, সবাই ডাকাডাকি করবে কিন্তু আমি উঠব না… কারণ আমি ভোরে উঠি না!
প্রাথমিকভাবে আত্মহত্যার ধারণা, তদন্ত অব্যাহত
হাজারীবাগ থানার ওসি (অপারেশন) দেলোয়ার হোসেন জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাবে না।
তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আপডেট খবর: নির্বাচন স্থগিতের ঘোষণা হাইকোর্টের
- চূড়ান্ত হল বেতন কাঠামো! বাড়ছে দ্বিগুনেরও বেশি বেতন
- আটডেট খবর: আবারও পাল্টে গেল তেলের দাম
- দেশের বাজারে আজকের স্বর্ণের মূল্য (১৭ জানুয়ারি)
- চূড়ান্ত হল সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো
- স্বর্নের বাজারে স্বস্তি: একলাফে কমে গেল সোনার দাম
- গ্রেড কমছে না নবম পে-স্কেলে, বেতন বাড়ল কত?
- সরকারি চাকরিজীবীদের বৈশাখী ভাতা নিয়ে বড় সুখবর
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম (১৯ জানুয়ারি)
- নেটদুনিয়ায় মাহিয়া মাহির ভিডিও ভাইরাল-দেখুন লিংকসহ
- স্বর্ণবাজারে নতুন ধাক্কা: আজকের দাম (২১ জানুয়ারি)
- রেকর্ড গড়ার পর বড় পতন: দেশের বাজারেও সস্তা হলো স্বর্ণ!
- এলপিজি গ্যাস নিয়ে বড় সুখবর
- অপেক্ষার অবসান ঘটল, পে-স্কেল নিয়ে আসল বড় সুখবর
- বিশ্ববাজারে স্বস্তির হাওয়া: কমল স্বর্ণের দাম