Bangladesh News ট্যাগের খবর
এই ট্যাগের খবর

বুধবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ির বাসিন্দাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ঘোষণা দিয়েছে খাগড়াছড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। নির্ধারিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম এবং বিদ্যুৎ লাইনের আশপাশের গাছপালা কর্তনের কাজের কারণে আগামীকাল বুধবার (২৪ জুন) জেলার বেশ কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ কারণে সংশ্লিষ্ট এলাকাগুলোর বাসিন্দাদের আগাম প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
২৪ জুন ২০২৬, ২৪:৩৮ | বিস্তারিত

জুলাই থেকে নবম পে স্কেল, সম্ভাব্য বেতন তালিকা প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রায় ১১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে তিনি জানান, আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন শুরু হবে।
২৩ জুন ২০২৬, ১৭:০১ | বিস্তারিত

ভূমিকম্প সতর্কতা: আজ রাতের জন্য জরুরি কিছু সেফটি টিপস
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হওয়ার পর নাগরিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সচেতন ও প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ গওহার নাঈম ওয়াহরা। তার মতে, ভূমিকম্পের সময় কিংবা এর পরবর্তী অনুকম্পনের ঝুঁকি মোকাবিলায় আগে থেকেই কিছু সহজ কিন্তু কার্যকর প্রস্তুতি নেওয়া গেলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব।
২৩ জুন ২০২৬, ০১:২৭ | বিস্তারিত

আজ রাতের ভূমিকম্পের বিস্তারিত জানুন এখানে
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সোমবার (২২ জুন ২০২৬) রাত ৯টা ২৯ মিনিটের দিকে হঠাৎ করেই ভূমিকম্প অনুভূত হয়েছে। আকস্মিক এই কম্পনে মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। অনেকেই নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত বাসা, অফিস ও বিভিন্ন ভবন থেকে বাইরে বেরিয়ে আসেন। রাতের শান্ত পরিবেশে কয়েক সেকেন্ডের এই কম্পন রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন এলাকাতেও অনুভূত হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা শুরু হয়।
২২ জুন ২০২৬, ২২:৪৩ | বিস্তারিত

চাকরিজীবীদের জন্য বড় সুখবর: টানা ৪ দিনের ছুটির সুযোগ
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি চাকরিজীবীদের সামনে তৈরি হয়েছে টানা চার দিনের ছুটি উপভোগের সুযোগ। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী চলতি বছরের আগস্ট মাসে এমন একটি সময় এসেছে, যেখানে মাত্র একদিনের ছুটি নিলেই পরপর চার দিন কর্মস্থল থেকে দূরে থাকার সুযোগ পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ফলে অনেকেই এখন থেকেই পরিবার নিয়ে ঘুরতে যাওয়া, আত্মীয়-স্বজনের সঙ্গে সময় কাটানো কিংবা ব্যক্তিগত বিভিন্ন কাজের পরিকল্পনা শুরু করেছেন।
২০ জুন ২০২৬, ০৩:২১ | বিস্তারিত

দেশে না ফিরতে নতুন পথ অবলম্বন করলেন বেনজীর
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে দুবাই থেকে পাওয়া একাধিক তথ্য। সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের দাবি, যেকোনো উপায়ে বাংলাদেশে প্রত্যর্পণ প্রক্রিয়া বিলম্বিত কিংবা ঠেকানোর উদ্দেশ্যে তার নামেই একটি মামলা দায়ের করা হয়েছে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আদালতের নথি প্রকাশ্যে আসেনি। দেশের একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
১৯ জুন ২০২৬, ০১:৫০ | বিস্তারিত

সপ্তাহের ব্যবধানে ভূমিকম্প-জানুন উৎপত্তিস্থল কোথায়
নিজস্ব প্রতিবেদক: দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৯টা ২৯ মিনিটে দেশের বিভিন্ন এলাকায় এই ভূমিকম্পের কম্পন টের পান মানুষ। হঠাৎ মৃদু কম্পনে অনেকেই আতঙ্কিত হয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। তবে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
১৯ জুন ২০২৬, ০১:০৭ | বিস্তারিত

যে কারণে এমপিদের ধমক দিলেন প্রধানমন্ত্রী, নেপথ্যে কি?
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি মন্তব্যকে ঘিরে বুধবার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। সকালে সিলেটে সফরের শুরুতেই বিমানবন্দরে উপস্থিত কয়েকজন সংসদ সদস্যকে দেখে প্রধানমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন। এরপর বিকেলেই সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে জাতীয় সংসদে উপস্থিত হতে দেখা যায়।
১৭ জুন ২০২৬, ২২:০২ | বিস্তারিত

দুই দফা বেড়ে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ (১৭ জুন)
নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণবাজারে মূল্যবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। মাত্র তিন দিনের ব্যবধানে টানা দুই দফায় বাড়ানো হয়েছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার (১৫ জুন) নতুন মূল্য ঘোষণা করেছে। নতুন এই সিদ্ধান্তের ফলে সোনার পাশাপাশি রুপার দামও উল্লেখযোগ্য হারে বেড়েছে, যা গহনা ক্রেতা ও বিনিয়োগকারীদের জন্য নতুন চাপ তৈরি করেছে।
১৭ জুন ২০২৬, ২১:৪৬ | বিস্তারিত

সংসদে বললেন ‘সব এমপিদের হাত কাটা যাচ্ছে, বিষয় টা দেখা দরকার’
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে এবার আলোচনায় উঠে এলো সংসদ সদস্যদের ব্যবহৃত চেয়ার। বাজেট অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে সংসদ কক্ষের চেয়ারগুলোর মান নিয়ে প্রশ্ন তোলেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিন ফারুক। তিনি দাবি করেন, চেয়ারগুলোর নকশা ও অবস্থা এমন যে দীর্ঘ সময় বসে থাকা অনেক সদস্যের জন্য কষ্টকর হয়ে উঠেছে।
১৭ জুন ২০২৬, ২১:২৬ | বিস্তারিত

পে স্কেলে এক অন্যরকম সমীকরণ: ১ম-৯ম গ্রেডের বেতন বাড়বে যত
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দীর্ঘদিনের প্রতীক্ষিত নতুন জাতীয় পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। পরিকল্পনা অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করা হতে পারে। নতুন পে-স্কেল চালু হলে সরকারি চাকরিজীবীদের মূল বেতন বা বেসিক উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন কাঠামো অনুযায়ী গড়ে ৫০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি করার প্রস্তাব রাখা হয়েছে, যা সরকারি চাকরিজীবীদের জন্য বড় ধরনের সুখবর হিসেবে বিবেচিত হচ্ছে।
১৭ জুন ২০২৬, ২০:৫৭ | বিস্তারিত

ধূমপায়ীদের জন্য নতুন ধাক্কা, জানুন কোন সিগারেটের দাম কত ?
নিজস্ব প্রতিবেদক: প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তামাকজাত পণ্যের ওপর নতুন কর ও মূল্য কাঠামো প্রস্তাব করেছে সরকার। এর ফলে দেশের সব স্তরের সিগারেটের দাম বাড়তে যাচ্ছে।
১৬ জুন ২০২৬, ১৪:২৬ | বিস্তারিত

এমপি বন্ধুর ফোনের ফাঁদে বেনজীর? দুবাইয়ে আটকের ঘটনায় নতুন চাঞ্চল্যকর তথ্য
নিজস্ব প্রতিবেদক: দুবাই বিমানবন্দর থেকে নয়, বরং বাসার কাছের একটি শপিং মল থেকেই সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমদকে আটক করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। এই দাবিকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম হয়েছে। পরিবারের ভাষ্য অনুযায়ী, পুরো ঘটনাটির পেছনে পরিচিত এক সংসদ সদস্য ও ব্যবসায়িক সহযোগীর ভূমিকা থাকতে পারে বলে তারা সন্দেহ করছেন।
১৬ জুন ২০২৬, ১৪:০৬ | বিস্তারিত

নবম পে-স্কেল দ্রুত কার্যকরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ!
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে নতুন বেতন কাঠামোর অপেক্ষায় থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্রমেই বাড়ছে উদ্বেগ ও প্রত্যাশা। এমন পরিস্থিতিতে নবম জাতীয় পে-স্কেলের সুপারিশ দ্রুত ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের দাবিতে সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের নেতারা।
১১ জুন ২০২৬, ১৩:২৬ | বিস্তারিত

এআই ভুয়া মামলার প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে
নিজস্ব প্রতিবেদক: মোবাইল ফোন ব্যবহারকারীদের লক্ষ্য করে নতুন ধরনের সাইবার প্রতারণার অভিযোগ উঠেছে। সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তে অনেক মানুষ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ও ট্রাফিক পুলিশের নাম ব্যবহার করে পাঠানো সন্দেহজনক খুদে বার্তা পাচ্ছেন। এসব বার্তায় দাবি করা হচ্ছে, ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে এবং জরিমানা পরিশোধের জন্য একটি নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
৮ জুন ২০২৬, ১৪:৪৫ | বিস্তারিত

বড় বোনের ন’গ্ন ভিডিও ধারণ করে প’র্নো’গ্রা’ফি, গ্রে’প্তার স্বামী-স্ত্রী
নিজস্ব প্রতিবেদক: পারিবারিক বিরোধ ও আর্থিক লেনদেনের জের ধরে গোপনে নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে সেগুলো ব্যবহার করে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনায় রোববার (৭ জুন) গভীর রাতে বরিশাল নগরীর রূপাতলী হাউজিং এলাকা থেকে অভিযুক্ত স্বামী-স্ত্রীকে আটক করা হয়।
৮ জুন ২০২৬, ১৪:২৯ | বিস্তারিত

বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বেতন: জনুন কার বেতন কত হল
নিজস্ব প্রতিবেদক: সরকার মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের ব্যক্তিগত দপ্তরে দায়িত্ব পালনকারী সহকারী একান্ত সচিবদের (এপিএস) জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করেছে। সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত এসব কর্মকর্তার বেতন ও ভাতা সংক্রান্ত বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে অর্থ বিভাগ, যা ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
৮ জুন ২০২৬, ১৩:৪৮ | বিস্তারিত

পে স্কেল বাস্তবায়ন নিয়ে তৈরী হয়েছে নতুন অনিশ্চয়তা!
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে স্কেলকে ঘিরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এখন চরম আগ্রহ, প্রত্যাশা এবং একই সঙ্গে উদ্বেগ কাজ করছে। সরকার আগামী ১ জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকরের প্রস্তুতি নিচ্ছে বলে বিভিন্ন সূত্রে তথ্য মিললেও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় লাখো চাকরিজীবী রয়েছেন অপেক্ষার প্রহর গুনে।
৩ জুন ২০২৬, ১৭:০০ | বিস্তারিত

৬ নবজাতকের মৃত্যু, প্রথমিক তদন্তে যা পেল স্বাস্থ্যের কর্মকর্তারা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতাল–এ এক রাতের ব্যবধানে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে উদ্বেগ ও আলোচনার মধ্যে প্রাথমিক তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার ইঙ্গিত পেয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বুধবার (২৮ মে) দুপুরে হাসপাতালটি সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এমন তথ্য জানান অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।
২৭ মে ২০২৬, ১৬:০৭ | বিস্তারিত

নবম পে স্কেল নিয়ে বড় সুখবর, সরকারি চাকরিজীবীদের যার বেতন বাড়ছে যত
নিজস্ব প্রতিবেদক: নতুন বেতন কাঠামো বাস্তবায়নের আলোচনা সামনে আসতেই দেশের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে বেতন বৈষম্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপের মধ্যে থাকা শিক্ষক-কর্মচারীরা এখন সম্ভাব্য সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন। সরকারের পরিকল্পনায় নবম বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব পেয়েছে। এর আওতায় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ৫০ শতাংশ বাড়ানোর পরিকল্পনার কথা আলোচনায় রয়েছে। পাশাপাশি নিচের গ্রেডভুক্ত কর্মচারীদের জন্য শতভাগ পর্যন্ত বেতন বৃদ্ধির সম্ভাবনার কথাও আলোচিত হচ্ছে। আর এতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্যও তৈরি হয়েছে বড় প্রত্যাশা।
২৫ মে ২০২৬, ১৬:৩৫ | বিস্তারিত
