
রিপোর্টার

পারিবারিক বিরোধ ও আর্থিক লেনদেনের জের ধরে গোপনে নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে সেগুলো ব্যবহার করে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনায় রোববার (৭ জুন) গভীর রাতে বরিশাল নগরীর রূপাতলী হাউজিং এলাকা থেকে অভিযুক্ত স্বামী-স্ত্রীকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন পিরোজপুরের মধ্যরাস্তা এলাকার বাসিন্দা শেখ মারুফ আহম্মেদ (৩০) এবং তার স্ত্রী নূরে জান্নাত মিতু (২৫)। তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার ভিত্তিতে অভিযান চালানো হয়।
মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, দুই বোনের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে অর্থনৈতিক লেনদেন নিয়ে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, ছোট বোন নূরে জান্নাত মিতু ও তার স্বামী শেখ মারুফ আহম্মেদ বড় বোনের স্বামীর কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন। পরে টাকা ফেরত দেওয়া নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হলে বিষয়টি আইনি জটিলতায় গড়ায়।
তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক রবিউল ইসলাম জানান, আর্থিক বিরোধের জেরে বড় বোনের স্বামী সামিউল ইসলাম সজীব রাজশাহীর মতিহার থানায় প্রতারণার মামলা করেন। সেই মামলায় গত ২৮ এপ্রিল নূরে জান্নাত মিতু ও তার স্বামী শেখ মারুফ আহম্মেদ কারাগারেও যান।
পরে জামিনে মুক্ত হয়ে তারা প্রতিশোধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে অভিযোগ উঠেছে। তদন্তে জানা যায়, গত ১৯ মে রাতে বড় বোনের নগ্ন ছবি ও ভিডিও সম্পাদনা করে তা তার মায়ের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানো হয়। একই সঙ্গে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।
ভুক্তভোগীর স্বামী অভিযোগ করেন, তার শ্যালিকা ও শ্যালিকার স্বামী ১৫ লাখ টাকা ধার নিয়েও তা পরিশোধ করেননি। বরং মামলা হওয়ার পর তারা চাপ সৃষ্টি করতে অশ্লীল ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিতে শুরু করেন।
তিনি আরও দাবি করেন, তার স্ত্রী সম্পর্কে গোপনে নগ্ন ছবি ও ভিডিও সংগ্রহ করে রাখা হয়েছিল। পরে সেই উপকরণ ব্যবহার করে আরও নতুন নগ্ন ছবি ও ভিডিও তৈরি করা হয় এবং সেগুলো পরিবারের সদস্যদের কাছে পাঠিয়ে মানসিক চাপ সৃষ্টি করা হয়।
এই ঘটনায় ২১ মে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই অভিযুক্তদের খোঁজে তৎপর ছিল আইনশৃঙ্খলা বাহিনী।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন উল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় অভিযুক্ত স্বামী-স্ত্রী বরিশাল নগরীর রূপাতলী হাউজিং এলাকার একটি বাসায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারের পর রাজশাহী থেকে আসা পুলিশের একটি টিমের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে। মামলার পরবর্তী আইনি কার্যক্রম সংশ্লিষ্ট থানার মাধ্যমে পরিচালিত হবে।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রযুক্তির অপব্যবহার, ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন এবং পারিবারিক বিরোধের ভয়াবহ পরিণতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর সরকারি চাকরিজীবীরা সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি ভোগ করবেন। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
৬ ঘণ্টা আগে

বেসরকারি কোম্পানির এলপিজির দামের কাছাকাছি আনতে সরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দ্বিগুণের বেশি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পক্ষ থেকে যেকোনো সময় এ বিষয়ে ঘোষণা আসতে পারে। প্রস্তাবিত মূল্য অনুযায়ী, সরকারি কোম্পানির ১২ দশমিক ৫ কেজির একটি সিলিন্ডারের দাম বর্তমান ৭৭৬ টাকা ৯৩ পয়সা থেকে বেড়ে প্রায় ১ হাজার ৯০০ টাকা হতে পারে।
৮ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। এবার ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২ নভেম্বর) ঘোষণা করা নতুন দাম আজ রাত ৮টার পর থেকে কার্যকর হবে।
৮ ঘণ্টা আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায়। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল ফোন বা কম্পিউটার থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন। একই সঙ্গে অনলাইনে প্রকাশিত বিস্তারিত ফলপত্র বা মার্কশিটও সংগ্রহ করা যাবে।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর)। সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারে অনলাইনে, মোবাইলের এসএমএসের মাধ্যমে কিংবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।
২ দিন আগে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে। স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে পাসের হার নিয়ে একটি ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে। ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩ শতাংশ’—এমন দাবি করে ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট ও ফটোকার্ড প্রকাশ করা হচ্ছে। তবে ফল প্রকাশের আগে পাসের হার জানার সুযোগ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
২ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ করা হয়েছে নবম জাতীয় বেতন স্কেল ২০২৬-এর গেজেট। নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা। ২০১৫ সালের বেতন কাঠামোর তুলনায় সর্বনিম্ন গ্রেডে মূল বেতন বেড়েছে ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ।
২ দিন আগে

অবশেষে প্রকাশ হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। ফলাফল কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
২ দিন আগে