
রিপোর্টার

নবম জাতীয় পে স্কেলকে ঘিরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এখন চরম আগ্রহ, প্রত্যাশা এবং একই সঙ্গে উদ্বেগ কাজ করছে। সরকার আগামী ১ জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকরের প্রস্তুতি নিচ্ছে বলে বিভিন্ন সূত্রে তথ্য মিললেও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় লাখো চাকরিজীবী রয়েছেন অপেক্ষার প্রহর গুনে।
সরকারি কর্মচারীদের দাবি, নতুন পে স্কেল নিয়ে গত কয়েক মাস ধরে নানা তথ্য গণমাধ্যমে প্রকাশিত হলেও সরকারের পক্ষ থেকে এখনো স্পষ্ট কোনো নির্দেশনা বা ঘোষণা দেওয়া হয়নি। ফলে চাকরিজীবীদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে আসলেই কি আগামী মাস থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর হবে, নাকি তাদের অপেক্ষা আরও দীর্ঘ হবে?
বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আবদুল মালেক বলেছেন, সরকারের নীরবতাই কর্মচারীদের উদ্বেগের প্রধান কারণ। তিনি জানান, এত বড় একটি সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে এখনো কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। এতে চাকরিজীবীদের মধ্যে অনিশ্চয়তা বাড়ছে।
তিনি আরও বলেন, ১১ বছর ধরে নতুন পে স্কেলের জন্য অপেক্ষা করছেন সরকারি কর্মচারীরা। নির্বাচনের আগে নতুন পে স্কেল বাস্তবায়নের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এখন সেটি বাস্তবে রূপ পাবে কি না, তা নিয়ে সবার নজর আসন্ন বাজেটের দিকে।
এদিকে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছে, নতুন পে স্কেল বাস্তবায়ন হলে তা হবে সরকারি কর্মচারীদের জন্য বড় স্বস্তির খবর। তবে তারা তিন ধাপে নয়, প্রথম ধাপেই শতভাগ বেসিক বেতন কার্যকর করার দাবি জানিয়েছে।
সংগঠনটির মতে, গত এক দশকের বেশি সময়ে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ কর্মচারীদের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। বর্তমান বেতনে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে অনেককে। এমনকি কেউ কেউ অতিরিক্ত আয়ের জন্য চাকরির পাশাপাশি অন্য কাজও করতে বাধ্য হচ্ছেন।
প্রকাশিত তথ্য অনুযায়ী, নতুন পে স্কেল তিনটি অর্থবছরে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে ২০২৬-২৭ অর্থবছরে নতুন বেসিক বেতনের অর্ধেক অংশ কার্যকর করা হতে পারে। পরের অর্থবছরে বাকি অর্ধেক বেতন যুক্ত হবে। এরপর ২০২৮-২৯ অর্থবছরে বিভিন্ন ভাতা ও সুযোগ-সুবিধা ধাপে ধাপে কার্যকর করা হবে।
আগামী ৭ জুন জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু হবে এবং ১১ জুন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন বাজেট উপস্থাপন করবেন। সেই বাজেটেই নবম পে স্কেলের জন্য কত অর্থ বরাদ্দ রাখা হচ্ছে এবং বাস্তবায়নের চূড়ান্ত কাঠামো কী হবে, তা স্পষ্ট হয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এখন সরকারি চাকরিজীবীদের একটাই অপেক্ষা বাজেটের ঘোষণায় তাদের বহুদিনের প্রত্যাশিত নবম পে স্কেল কতটা বাস্তব রূপ পায়।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহু প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়ে নতুন করে আশার সঞ্চার হয়েছে। যদিও ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে নবম পে-স্কেল বাস্তবায়নের জন্য আলাদা কোনো অতিরিক্ত বরাদ্দ রাখা হয়নি, তবুও আগামী জুলাই থেকেই নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
৫২ মিনিট আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে-স্কেল) আংশিকভাবে চালুর প্রস্তুতি নিচ্ছে সরকার। যদিও ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ খাতে আলাদা কোনো বরাদ্দ রাখা হয়নি, তবুও অর্থ মন্ত্রণালয় জানিয়েছে প্রয়োজনীয় অর্থ অন্য খাতের থোক বরাদ্দ এবং জরুরি ব্যয়ের জন্য সংরক্ষিত তহবিল থেকে সমন্বয় করা হবে। ফলে আগামী জুলাই থেকেই নতুন পে-স্কেলের আংশিক সুবিধা কার্যকর হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের আরও বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। ফলে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
৯ ঘণ্টা আগে

দেশীয় শিল্পকে আরও শক্তিশালী করা, স্থানীয় উৎপাদন বাড়ানো এবং অপ্রয়োজনীয় আমদানি নিরুৎসাহিত করতে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে বড় ধরনের কর সংস্কারের পরিকল্পনা নিয়েছে সরকার। একদিকে বিভিন্ন উৎপাদনমুখী খাতে করছাড় ও মূল্য সংযোজন কর অব্যাহতির উদ্যোগ নেওয়া হচ্ছে, অন্যদিকে কিছু আমদানিনির্ভর ও বিলাসী পণ্যের ওপর শুল্ক ও কর বাড়ানোর প্রস্তাব এসেছে। ফলে নতুন অর্থবছরে বাজারে বেশ কিছু পণ্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে

দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের মূল্যহ্রাসের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন। এক দফায় প্রতি ভরি স্বর্ণের দাম ৬ হাজার ৫৯১ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ফলে স্বর্ণ ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি ফিরেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
৯ ঘণ্টা আগে

দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে নতুন বেতন কাঠামোর অপেক্ষায় থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্রমেই বাড়ছে উদ্বেগ ও প্রত্যাশা। এমন পরিস্থিতিতে নবম জাতীয় পে-স্কেলের সুপারিশ দ্রুত ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের দাবিতে সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের নেতারা।
৯ ঘণ্টা আগে

জাতীয় বাজেট ঘোষণার আগেই দেশের লাখো সরকারি চাকরিজীবীর নজর এখন নতুন বেতন কাঠামো বা নবম পে-স্কেলের দিকে। দীর্ঘদিন ধরে বেতন বৈষম্য, মূল্যস্ফীতির চাপ এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে আলোচনা চললেও এবার সেই আলোচনাই নতুন মাত্রা পেয়েছে। কারণ, একদিকে সরকার নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রস্তুতি প্রায় চূড়ান্ত করেছে, অন্যদিকে জামায়াতে ইসলামীও তাদের প্রস্তাবিত ছায়া বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বড় ধরনের বেতন বৃদ্ধির সুপারিশ করেছে।
১০ ঘণ্টা আগে

অবশেষে অপেক্ষার অবসান হতে যাচ্ছে দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের। সরকারের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী জুলাই মাস থেকে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দ্বিতীয় ধাপ কার্যকর হচ্ছে। এর ফলে শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের মোট ১৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা পাবেন।
২ দিন আগে

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আফসানা আক্তার রাহি (১৪) নামে ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর আগে রেখে যাওয়া একটি চিরকুটে তিনি ইসমাইল নামে এক যুবকের নাম উল্লেখ করেছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে।
৩ দিন আগে