বেতন গ্রেড ট্যাগের খবর
এই ট্যাগের খবর

শঙ্কার মধ্যেই নতুন পে-স্কেল নিয়ে বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বহুল আলোচিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের বিষয়টি এখন সরকারের নীতিনির্ধারণী মহলে সবচেয়ে আলোচিত ইস্যুগুলোর একটি। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকার বিশাল আর্থিক সংস্থানের পরিকল্পনা রাখা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। যদিও এ বিষয়ে এখনো সরকারিভাবে কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি, তবুও বিভিন্ন পর্যায়ে আলোচনা ও প্রস্তুতির খবর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
৪ জুন ২০২৬, ১৮:৪৫ | বিস্তারিত

পে স্কেল বাস্তবায়ন নিয়ে তৈরী হয়েছে নতুন অনিশ্চয়তা!
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে স্কেলকে ঘিরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এখন চরম আগ্রহ, প্রত্যাশা এবং একই সঙ্গে উদ্বেগ কাজ করছে। সরকার আগামী ১ জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকরের প্রস্তুতি নিচ্ছে বলে বিভিন্ন সূত্রে তথ্য মিললেও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় লাখো চাকরিজীবী রয়েছেন অপেক্ষার প্রহর গুনে।
৩ জুন ২০২৬, ১৭:০০ | বিস্তারিত

গ্রেড কমছে না নবম পে-স্কেলে, বেতন বাড়ল কত?
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মচারীদের বহু প্রত্যাশিত নবম পে-স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানিয়েছে জাতীয় পে-কমিশন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) কমিশনের পূর্ণাঙ্গ সভায় সিদ্ধান্ত হয়েছে—বর্তমান ২০টি গ্রেড কাঠামো অপরিবর্তিত থাকবে। প্রশাসনিক জটিলতা ও নতুন বিন্যাসের দীর্ঘসূত্রতা এড়াতেই এই পথ বেছে নেওয়া হয়েছে বলে জানা গেছে। গ্রেড কাঠামো অপরিবর্তিত কমিশনের বৈঠকে গ্রেড সংখ্যা কমানো বা পুনর্বিন্যাসের প্রস্তাব থাকলেও তা শেষ পর্যন্ত গ্রহণ করা হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগের মতো ২০ ধাপের গ্রেড রেখেই নতুন বেতন কাঠামোর সুপারিশ ...
১৬ জানুয়ারি ২০২৬, ১৩:৪৭ | বিস্তারিত

নবম পে-স্কেল: সবশেষ যে ইঙ্গিত দিল অর্থ মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামো কার্যকর করার বিষয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। পে কমিশনের গঠন ও সময়সীমা শেষ হলেও বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদে এই বেতন কাঠামো বাস্তবায়নের সম্ভাবনা এখন কম বলে জানাচ্ছে অর্থ মন্ত্রণালয়। পে কমিশন গঠন ও বিলম্ব গত জুলাইয়ে নবম পে স্কেলের জন্য জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছিল। কমিশনকে ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার নির্দেশ থাকলেও নির্ধারিত সময় অতিক্রম করার পরও চূড়ান্ত প্রস্তাব ...
২৯ ডিসেম্বর ২০২৫, ১৭:১১ | বিস্তারিত
