
আজ রোজ রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহয়ণ ১৪৩১, ১৪ রবিউস সানি ১৪৪৬। দেখেনিন আজকে বাংলাদেশে ১৮ ক্যারেট, ২১ ক্যারেট সোনা, ২২ ক্যারেট সোনা ও ২১ ক্যারেট রুপার দাম। বাংলাদেশের বাজারে সোনার দাম জানতে প্রতিদিন এই পোস্ট করা হয়।
সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে (বাজাজ)। ভালো মানের ২২ ক্যারেটের ওজন ১১.৬৬৪ গ্রাম। নতুন মূল্য নির্ধারণে প্রতি বার সোনার দাম ১৬৮০ টাকা কমিয়ে এখন ২২ ক্যারেট সোনার দাম ১ লাখ ৩৪ হাজার ৫০৯ টাকা করা হয়েছে।
বাজাজ প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং স্ট্যান্ডিং কমিটির দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান মাসুদুর রহমান আজ (১৭ নভেম্বর, ২০২৪) এই তথ্যে স্বাক্ষর করেছেন। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে যে এটি (১৮ নভেম্বর ২০২৪) থেকে কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার দাম ১ লাখ ৩৪ হাজার ৫০৯ টাকা। ২১ ক্যারেট সোনার দাম ১ লাখ ২৮ হাজার ৩৯৭ টাকা। ১৮ ক্যারেট সোনার দাম ১ লাখ ১০ হাজার ৬২ টাকা। সনাতন পদ্ধতিতে এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৯০ হাজার ২৩৩ টাকা।
আজকের সোনার দাম Bangladeshi Gold Price Today (BDT)
| কত ক্যারেটের সোনা | ভরি প্রতি বর্তমান দাম | ভরি প্রতি আগের মূল্য | ভরি প্রতি দাম কমেছে |
|---|---|---|---|
| ২২ ক্যারেট | ১,৩৪,৫০৯ টাকা | ১,৩৬,১৮৯ টাকা | ১৬৮০ টাকা |
| ২১ ক্যারেট | ১,২৮,৩৯৭ টাকা | ১,২৯, ৯৯৫ টাকা | ১৫৯৮ টাকা |
| ১৮ ক্যারেট | ১,১০,০৬২ টাকা | ১,১১,৪২৬ টাকা | ১৩৬৪ টাকা |
| সনাতন সোনা | ৯০,২৩৩ টাকা | ৯১,৪১১ টাকা | ১১৭৮ টাকা |
১৮ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ১ লাখ ১০ হাজার ০৬২ টাকা, আনা প্রতি সোনার দাম কত
| কত আনা সোনা | আনা প্রতি সোনার দাম |
|---|---|
| ১ আনা সোনা | ৬৮৭৮.৮৮ টাকা। |
| ২ আনা সোনা | ১৩,৭৫৭.৭৫ টাকা। |
| ১ ভরি বা ১৬ আনা সোনার দাম | ১,১০, ০৬২ টাকা। |
২১ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ১ লাখ ২৮ হাজার ৩৯৭ টাকা, আনা প্রতি সোনার দাম কত
| কত আনা সোনা | আনা প্রতি সোনার দাম |
|---|---|
| ১ আনা সোনার দাম | ৮,০২৪.৮১ টাকা |
| ২ আনা সোনার দাম | ১৬,০৪৯.৩৭ টাকা |
| ১ ভরি বা ১৬ আনা সোনার দাম | ১,২৮,৩৯৭ টাকা |
২২ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৩৪ হাজার ৫০৯ টাকা হলে আনা প্রতি সোনার দাম কত
| কত আনা সোনা | আনা প্রতি সোনার দাম |
|---|---|
| ১ আনা সোনার দাম | ৮,৪০৬.৮১ টাকা। |
| ২ আনা সোনার দাম | ১৬,৮১৩.৬৩ টাকা। |
| ১ ভরি বা ১৬ আনা সোনার দাম | ১,৩৪,৫০৯ টাকা |
সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম (ভরি) ২১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২০০৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১২৮৩ টাকা।
বাংলাদেশের বাজারে আজকের রুপার দাম
| প্রতি ভরি রুপার দাম | ক্যারেট অনুয়ায়ি রুপার দাম |
|---|---|
| ২২ ক্যারেটের ১ ভরি | ২,১০০ টাকা। |
| ২১ ক্যারেটের ১ ভরি | ২,০০৬ টাকা। |
| ১৮ ক্যারেটে ১ ভরি | ১,৭১৫ টাকা। |
| সনাতন পদ্ধতিতে ১ ভরি | ১,২৮৩ টাকা। |
বিশেষ দ্রষ্টব্য:
স্বর্ণের উপরোক্ত দামেইঅলংকারক্রয় করতে পারবেন না তার থেকেও বাড়তি অর্থ গুণতে হবে। কারণ নির্ধারিত করা দামের ওপর ৫ শতাংশ ভ্যাট যোগ করে স্বর্ণের অলংকার বিক্রি করা হয়। সেই সঙ্গে ভরি প্রতি মজুরি ধরা হয় ন্যূনতম ৩ হাজার ৫০০ টাকা ।
আপডেটের সময়:-- ১৭ নভেম্বর ২০২৪ বাংলাদেশ। প্রতিদিনের আপডেট জানতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

ঘরোয়া ক্রিকেটে প্রতিযোগিতা বাড়ানোর পাশাপাশি জাতীয় দলের পাইপলাইন আরও সমৃদ্ধ করতে নতুন কাঠামোয় যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চার দিনের সংস্করণে আট বিভাগের দুটি করে দল মাঠে নামাবে বিসিবির টুর্নামেন্ট কমিটি। মূল দলের পাশাপাশি থাকবে ‘এনসিএল সেকেন্ড ইলেভেন’ নামের আরেকটি দল। একই সঙ্গে দুই দলের মধ্যে ক্রিকেটারদের ওঠানামার সুযোগও রাখা হয়েছে। অর্থাৎ মূল দলের ক্রিকেটারদের জায়গা ধরে রাখতে যেমন নিয়মিত পারফর্ম করতে হবে, তেমনি সেকেন্ড ইলেভেনে থাকা ক্রিকেটারদের জন্যও ভালো খেলে মূল দলে উঠে আসার সুযোগ থাকবে।
২৩ ঘণ্টা আগে

ফোনে ইন্টারনেটের গতি কমে গেলে দ্রুত সমাধানের জন্য নানা ধরনের পরামর্শ অনুসরণ করেন ব্যবহারকারীরা। কেউ রাউটার বন্ধ করে আবার চালু করেন, কেউ মোবাইল ডাটা অফ-অন করেন। আবার অনেকের মুখে শোনা যায়, ফোনের ব্লুটুথ বন্ধ করে দিলেই নাকি ওয়াই-ফাইয়ের গতি বেড়ে যায়। কিন্তু এই প্রচলিত ধারণার পেছনে আসলে কতটা সত্যতা রয়েছে?
১ দিন আগে

ক্যাম্পাসকে শিক্ষার্থীদের অধিকার, নিরাপত্তা ও ভবিষ্যৎ গড়ার অন্যতম প্রধান ক্ষেত্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাঙলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান। তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত শিক্ষার্থীদের স্বার্থ, তাদের ন্যায্য দাবি এবং একটি সুন্দর একাডেমিক পরিবেশ নিশ্চিত করার বিষয়গুলো।
২ দিন আগে

রাজধানীর সরকারি বাঙলা কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম চলাকালে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে সরাসরি পাশে দাঁড়িয়েছেন বাঙলা কলেজ ছাত্রদল শাখার আহ্বায়ক মো. মোখলেছুর রহমান।
২ দিন আগে

বিদেশ ভ্রমণের ইচ্ছা থাকলেও অনেকের কাছে বড় বাধা হয়ে দাঁড়ায় খরচ। তবে পরিকল্পনা একটু গুছিয়ে করতে পারলে তুলনামূলক কম বাজেটেও ঘুরে আসা সম্ভব প্রতিবেশী দেশ ভারতের কলকাতা থেকে। বাংলাদেশ থেকে স্থলপথে বেনাপোল–পেট্রাপোল হয়ে কলকাতা যাওয়া যায়। পাঁচ দিনের একটি পরিকল্পনা করেই শহরটির ঐতিহাসিক স্থাপনা, ধর্মীয় স্থান, কেনাকাটার জনপ্রিয় জায়গা এবং মুখরোচক খাবারের স্বাদ নেওয়া সম্ভব।
২ দিন আগে

গরমের দিনে স্বস্তির ঘুমের জন্য অনেকেই রাতভর এয়ার কন্ডিশনার বা এসি চালিয়ে রাখেন। কিন্তু সারারাত এসি চললে বিদ্যুৎ বিল বেড়ে যাবে কিংবা যন্ত্রটি দ্রুত নষ্ট হয়ে যাবে—এমন ধারণা অনেকের মধ্যেই রয়েছে। বাস্তবে শুধু দীর্ঘ সময় এসি চালু থাকাই বড় সমস্যা নয়। বরং সঠিক রক্ষণাবেক্ষণের অভাব, অপরিষ্কার ফিল্টার, অতিরিক্ত কম তাপমাত্রায় এসি চালানো কিংবা বৈদ্যুতিক সংযোগে ত্রুটির কারণে যন্ত্রের ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে। একই সঙ্গে কমে যেতে পারে কুলিংয়ের কার্যকারিতা এবং বেড়ে যেতে পারে বিদ্যুৎ খরচ।
২৯ আগস্ট ২০২৬

পূর্ণ সূর্যগ্রহণের রোমাঞ্চকর দৃশ্যের স্মৃতি কাটতে না কাটতেই আকাশে দেখা দিতে যাচ্ছে আরেকটি বিরল মহাজাগতিক ঘটনা। আজ রাতে শুরু হবে আংশিক চন্দ্রগ্রহণ। গ্রহণের সর্বোচ্চ পর্যায়ে পৃথিবীর গাঢ় ছায়া চাঁদের প্রায় ৯৬ শতাংশ অংশ ঢেকে ফেলবে। তখন চাঁদের সামান্য যে অংশ ছায়ার বাইরে থাকবে, সেখানে ম্লান কমলা কিংবা রক্তিম আভা দেখা দিতে পারে।
২৮ আগস্ট ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল ছবি ও ভিডিও তৈরি, প্রচার এবং বাণিজ্যিকভাবে বিক্রির অভিযোগে সুমাইয়া সাঈদ (২৫) নামের এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ও তার প্রধান সহযোগী খাজা সাকলাইন ফারুককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই ঘটনায় সুমাইয়ার বাবা মো. আবু সাঈদকেও মামলার আসামি করা হয়েছে।
২৭ আগস্ট ২০২৬

আওয়ামী লীগের নেত্রী ও সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী, সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীক নাওয়াজ মারা গেছেন। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার রাতে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
১৯ আগস্ট ২০২৬