
সিনিয়ার রিপোর্টার

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মাঝ আকাশে দুই যাত্রীর মধ্যে মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফ্লাইটটি লন্ডন থেকে বাংলাদেশে আসছিল বলে জানা গেছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানের ভেতরে দুই যাত্রী প্রথমে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাদের কথা-কাটাকাটি হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। সংঘর্ষের সময় এক যাত্রীর টি-শার্ট ছিঁড়ে যেতে দেখা যায়।
হঠাৎ এমন ঘটনায় বিমানের অন্য যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে শিশু ও বয়স্ক যাত্রীরা ভীত হয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেবিন ক্রু এবং কয়েকজন যাত্রী এগিয়ে আসেন। তারা দুই যাত্রীকে আলাদা করার চেষ্টা করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ঘটনাস্থলে যাত্রীদের উত্তেজিত অবস্থায় দেখা যায়। তবে কী কারণে দুই যাত্রীর মধ্যে প্রথমে তর্কের সূত্রপাত হয় এবং পরে তা মারামারিতে গড়ায়, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।
ঘটনার বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মহিউদ্দীন আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এখনও বিষয়টি জানি না। খোঁজ নিয়ে দেখছি।’
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ঘিরে নানা আলোচনা তৈরি হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ এবং সংশ্লিষ্ট যাত্রীদের বিষয়ে নিশ্চিত তথ্য পেতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা রয়েছে।

প্রবাসী বাংলাদেশিদের জন্য সৌদি রিয়ালের আজকের বিনিময় হারে বড় পরিবর্তন এসেছে। ১৭ সেপ্টেম্বর ২০২৬-এর আপডেট অনুযায়ী, ১ সৌদি রিয়ালের বিনিময় হার বেড়ে হয়েছে ৩২ টাকা ৯৩ পয়সা। আগের দিন ১৬ সেপ্টেম্বর ১ রিয়ালের রেট ছিল ৩২ টাকা ৬৩ পয়সা।
এই মাত্র

প্রবাসী ভাইদের জন্য মালয়েশিয়ান রিংগিতের আজকের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ৮টা ৩০ মিনিটের আপডেট অনুযায়ী, ১ মালয়েশিয়ান রিংগিতের বিনিময় মূল্য ৩০ টাকা ৪২ পয়সা। আগের দিন ১৫ সেপ্টেম্বর ১ রিংগিতের বিনিময় হার ছিল ৩০ টাকা ২৩ পয়সা।
১৬ মিনিট আগে

শারদীয় দুর্গাপূজা সামনে রেখে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটির প্রস্তুতি চলছে। তবে স্কুল, কলেজ ও মাদরাসায় পূজার ছুটির সময় এক নয়। কোথাও নির্ধারিত ছুটি পাঁচ দিন, আবার কোথাও ১০ দিন। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় কোনো কোনো প্রতিষ্ঠানে টানা ছুটির সময় আরও দীর্ঘ হচ্ছে।
৩১ মিনিট আগে

দেশের আট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
৫২ মিনিট আগে

মাসের নির্দিষ্ট সময় এলেই মাথাব্যথা শুরু হয়। কখনো আলো সহ্য করা যায় না, আবার কখনো শব্দেও অস্বস্তি লাগে। এর সঙ্গে থাকতে পারে বমি বমি ভাব, মাথা ঘোরা কিংবা মনোযোগ ধরে রাখতে সমস্যা। অনেক নারীর ক্ষেত্রে মাইগ্রেন তাই শুধু মাথাব্যথার মধ্যে সীমাবদ্ধ থাকে না; এটি দৈনন্দিন জীবনযাত্রায়ও বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
১ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় নতুন বেতনকাঠামো অনুমোদনের পর প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো জারি হয়নি পে-স্কেলের প্রজ্ঞাপন। এক সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন প্রকাশের প্রত্যাশা থাকলেও তা এখনো সম্ভব হয়নি। এমনকি নতুন বেতনকাঠামোর খসড়াও এখনো আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়নি। বর্তমানে খসড়াটি অর্থ মন্ত্রণালয়ে রয়েছে।
১ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজ ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখের সৌদি রিয়ালের সর্বশেষ বিনিময় হার তুলে ধরা হয়েছে। দেশে টাকা পাঠানোর আগে সৌদি রিয়ালের বর্তমান দর জেনে নেওয়া প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ মুদ্রার বিনিময় হার যেকোনো সময় কমতে বা বাড়তে পারে।
২০ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বিদেশে কঠোর পরিশ্রম করে আয় করা অর্থ দেশে পাঠিয়ে পরিবার ও দেশের অর্থনীতিতে অবদান রাখছেন তারা। প্রবাসীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখের বিভিন্ন দেশের মুদ্রার বাংলাদেশি টাকার বিপরীতে সর্বশেষ দর তুলে ধরা হলো।
২০ ঘণ্টা আগে

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতনস্কেল-২০২৬ ঘিরে একাধিক বড় পরিবর্তনের প্রস্তাব সামনে এসেছে। নতুন কাঠামো অনুযায়ী, বিভিন্ন গ্রেডে মূল বেতন সর্বনিম্ন ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। তবে পুরো সুবিধা একবারে কার্যকর হবে না। মূল বেতন ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ১ জুলাইয়ের মধ্যে তিন ধাপে বাস্তবায়ন করা হবে।
২১ ঘণ্টা আগে