
রিপোর্টার

চলতি জুলাই মাসে দেশের আবহাওয়া পরিস্থিতি নিয়ে আগাম সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত, বজ্রপাত, তাপপ্রবাহ এবং বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির কারণে বিরূপ আবহাওয়া পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জুলাই মাসে দেশে স্বাভাবিক মাত্রার বৃষ্টিপাত হতে পারে। তবে এই স্বাভাবিক বৃষ্টিপাতের মধ্যেও একাধিক প্রাকৃতিক ঝুঁকির আশঙ্কা রয়েছে। বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর মধ্যে অন্তত একটি লঘুচাপ মৌসুমি নিম্নচাপে রূপ নিতে পারে। এটি দেশের আবহাওয়ায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
এ মাসে দেশের বিভিন্ন অঞ্চলে ৮ থেকে ৯ দিন বজ্রপাতের ঘটনা ঘটতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। বর্ষা মৌসুমে বজ্রপাতের ঝুঁকি বাড়ায় কৃষক, জেলে এবং খোলা স্থানে কর্মরত মানুষের জন্য বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে বৃষ্টির পাশাপাশি তাপপ্রবাহের আশঙ্কাও রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জুলাই মাসে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে এক থেকে দুটি মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। ফলে বর্ষাকালের মাঝেও দেশের কিছু এলাকায় অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে।
আবহাওয়া বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, চলতি মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। একই সঙ্গে দৈনিক গড় বাষ্পীভবনের হার ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ মিলিমিটার এবং গড় সূর্যকিরণ স্থায়িত্ব ৩ দশমিক ৭৫ থেকে ৫ দশমিক ৭৫ ঘণ্টার মধ্যে থাকতে পারে।
সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় হচ্ছে সম্ভাব্য বন্যা পরিস্থিতি। মৌসুমি বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পানির কারণে দেশের প্রধান নদ-নদীগুলোর পানি বাড়তে পারে। বিশেষ করে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর।
নদী তীরবর্তী এবং নিচু এলাকার বাসিন্দাদের আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস নিয়মিত অনুসরণ করা, প্রয়োজনীয় সতর্কতা গ্রহণ করা এবং দুর্যোগ মোকাবিলায় স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
সব মিলিয়ে, বৃষ্টি, বজ্রপাত, তাপপ্রবাহ এবং বন্যার সম্ভাবনা নিয়ে শুরু হয়েছে জুলাই মাস। তাই এই মাসজুড়ে দেশের মানুষকে থাকতে হবে বাড়তি সতর্কতায়।

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর সরকারি চাকরিজীবীরা সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি ভোগ করবেন। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
৭ ঘণ্টা আগে

বেসরকারি কোম্পানির এলপিজির দামের কাছাকাছি আনতে সরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দ্বিগুণের বেশি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পক্ষ থেকে যেকোনো সময় এ বিষয়ে ঘোষণা আসতে পারে। প্রস্তাবিত মূল্য অনুযায়ী, সরকারি কোম্পানির ১২ দশমিক ৫ কেজির একটি সিলিন্ডারের দাম বর্তমান ৭৭৬ টাকা ৯৩ পয়সা থেকে বেড়ে প্রায় ১ হাজার ৯০০ টাকা হতে পারে।
৮ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। এবার ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২ নভেম্বর) ঘোষণা করা নতুন দাম আজ রাত ৮টার পর থেকে কার্যকর হবে।
৯ ঘণ্টা আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায়। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল ফোন বা কম্পিউটার থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন। একই সঙ্গে অনলাইনে প্রকাশিত বিস্তারিত ফলপত্র বা মার্কশিটও সংগ্রহ করা যাবে।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর)। সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারে অনলাইনে, মোবাইলের এসএমএসের মাধ্যমে কিংবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।
২ দিন আগে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে। স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে পাসের হার নিয়ে একটি ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে। ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩ শতাংশ’—এমন দাবি করে ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট ও ফটোকার্ড প্রকাশ করা হচ্ছে। তবে ফল প্রকাশের আগে পাসের হার জানার সুযোগ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
২ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ করা হয়েছে নবম জাতীয় বেতন স্কেল ২০২৬-এর গেজেট। নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা। ২০১৫ সালের বেতন কাঠামোর তুলনায় সর্বনিম্ন গ্রেডে মূল বেতন বেড়েছে ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ।
২ দিন আগে

অবশেষে প্রকাশ হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। ফলাফল কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
২ দিন আগে