River Water Level ট্যাগের খবর
এই ট্যাগের খবর

২৪ ঘন্টার মধ্যে দেশের যেসব অঞ্চলে বন্যা হতে পারে
নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন অঞ্চলে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনার মধ্যে আগামী ২৪ ঘণ্টায় নদ-নদীর পানি আরও বেড়ে যেতে পারে। এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চলের কিছু এলাকা সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও পানি ওঠার আশঙ্কা রয়েছে।
৩০ আগস্ট ২০২৬, ০১:০৫ | বিস্তারিত

এমন বৃষ্টি আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে কয়েক দিন ধরে চলা টানা বর্ষণে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। কোথাও জলাবদ্ধতা, কোথাও আবার বন্যার পানি ঢুকে পড়েছে জনপদে। এর মধ্যেই কিছুটা স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামী আরও দুই দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকলেও ধীরে ধীরে এর তীব্রতা কমে আসবে। সবকিছু স্বাভাবিক থাকলে মঙ্গলবার (১৪ জুলাই) থেকে আবহাওয়ার উন্নতি শুরু হতে পারে।
১২ জুলাই ২০২৬, ২২:৩৫ | বিস্তারিত

জুলাইয়ে বড় বিপদের আভাস, সতর্ক করল পুরো দেশজুড়ে
নিজস্ব প্রতিবেদক: চলতি জুলাই মাসে দেশের আবহাওয়া পরিস্থিতি নিয়ে আগাম সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত, বজ্রপাত, তাপপ্রবাহ এবং বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির কারণে বিরূপ আবহাওয়া পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কাও রয়েছে।
২ জুলাই ২০২৬, ০১:০১ | বিস্তারিত
