Heavy Rain Bangladesh ট্যাগের খবর
এই ট্যাগের খবর

সারা দেশে বৃষ্টির আভাস, থাকবে যত দিন?
নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে আবারও বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। শুধু এক-দুই দিন নয়, আগামী সপ্তাহজুড়েই বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন এলাকায় দিন ও রাতের তাপমাত্রায় ওঠানামা হতে পারে।
২৮ আগস্ট ২০২৬, ২০:৫৭ | বিস্তারিত

ঢাকাসহ যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টির শঙ্কা, যা জানালো আবহাওয়া অফিস
নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন অঞ্চলে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি এবং মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। বৃষ্টির পাশাপাশি অস্থায়ী দমকা হাওয়াও বয়ে যেতে পারে। এদিকে বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
২১ আগস্ট ২০২৬, ০৮:৪৫ | বিস্তারিত

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় আজ দুপুরের মধ্যেই বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
৮ আগস্ট ২০২৬, ১০:৪৬ | বিস্তারিত

আবহাওয়া নিয়ে বড় দুঃসংবাদ: ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
নিজস্ব প্রতিবেদক: আগস্ট মাসজুড়ে বৃষ্টি ও বজ্রঝড়ের পাশাপাশি বঙ্গোপসাগরে মৌসুমি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। চলতি মাসে অন্তত ৫ থেকে ৬ দিন বজ্রঝড় হওয়ার সম্ভাবনাও রয়েছে।
৮ আগস্ট ২০২৬, ০৮:৫৭ | বিস্তারিত

অতিভারী বৃষ্টি নিয়ে বড় দুসংবাদ, যা জানাল অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে আবারও দীর্ঘস্থায়ী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় বিরাজ করায় আগামী পাঁচ দিন দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
১৪ জুলাই ২০২৬, ১৩:০২ | বিস্তারিত

স্থগিত এইচএসসি পরীক্ষা ২০২৬
নিজস্ব প্রতিবেদক: টানা বৈরী আবহাওয়া, ভারী বর্ষণ ও চলমান বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে পাঁচ জেলার শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষাও স্থগিত করা হয়েছে। পরীক্ষার্থীদের নিরাপত্তা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
১০ জুলাই ২০২৬, ১৮:২৩ | বিস্তারিত

জুলাইয়ে বড় বিপদের আভাস, সতর্ক করল পুরো দেশজুড়ে
নিজস্ব প্রতিবেদক: চলতি জুলাই মাসে দেশের আবহাওয়া পরিস্থিতি নিয়ে আগাম সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত, বজ্রপাত, তাপপ্রবাহ এবং বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির কারণে বিরূপ আবহাওয়া পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কাও রয়েছে।
২ জুলাই ২০২৬, ০১:০১ | বিস্তারিত
