
রিপোর্টার

হাসান: রমজান মাস আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন ও আল্লাহর রহমত লাভের এক অনন্য সময়। এ মাসে প্রতিটি ইবাদতের সওয়াব বহুগুণে বৃদ্ধি পায়। তবে রোজা কেবল পানাহার থেকে বিরত থাকার নাম নয়; বরং আচরণ, কথা-বার্তা ও দৈনন্দিন কাজেও সংযম বজায় রাখা জরুরি।
প্রখ্যাত আলেম মুফতি জাকারিয়া হারুন বলেছেন, রোজা অবস্থায় কিছু কাজ সরাসরি রোজা ভঙ্গ না করলেও তা মাকরুহ (অনুচিত) হিসেবে বিবেচিত হয়, যা রোজার মর্যাদা ও সওয়াব কমিয়ে দিতে পারে। নিচে এমন কয়েকটি বিষয়ের আলোচনা তুলে ধরা হলো—
অজু বা গোসলে অতিরিক্ত কুলি ও নাকে পানি দেওয়া
রোজা অবস্থায় কুলি বা নাকে পানি দেওয়ার সময় অতিরিক্ত গভীর পর্যন্ত পানি পৌঁছে দেওয়া মাকরুহ। বিশেষ করে নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো থেকে বিরত থাকতে বলা হয়েছে।
লাকিত ইবনে সবিরা (রা.) থেকে বর্ণিত, রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন: “অজু বা গোসলের সময় ভালোভাবে নাকে পানি দাও, তবে রোজাদার হলে নয়।”
(তিরমিজি, হাদিস: ৭৬৬; আবু দাউদ: ১/৩২২)
এ হাদিস থেকে বোঝা যায়, রোজা অবস্থায় অপ্রয়োজনীয় বাড়াবাড়ি থেকে সতর্ক থাকা উচিত।
শরীরকে দুর্বল করে এমন কাজ
রোজা অবস্থায় এমন কাজ করা মাকরুহ, যা শরীরকে অতিরিক্ত দুর্বল করে ফেলে। যেমন—শিঙা লাগানো।
ফিকহের কিতাব আলমুহীতুল বুরহানী (৩/৩৫৬) ও ফাতাওয়া হিন্দিয়া (১/২০০)-তে উল্লেখ আছে, যদি কোনো কাজের কারণে রোজাদার মারাত্মক দুর্বল হয়ে পড়ে, তবে তা পরিহার করাই উত্তম।
রক্ত বের হওয়া ও ইনজেকশন প্রসঙ্গ
রোজা অবস্থায় শরীর থেকে রক্ত বের হলে রোজা ভেঙে যায় না। এমনকি ইনজেকশনের মাধ্যমে রক্ত বের হলেও রোজা সহিহ থাকবে।
তবে ইচ্ছাকৃতভাবে এমনভাবে রক্ত বের করা, যাতে রোজাদার দুর্বল হয়ে পড়ে—তা মাকরুহ।
সাবেত আল-বুনানী (রহ.) বর্ণনা করেছেন, আনাস (রা.) বলেন: “রোজা অবস্থায় শিঙা ব্যবহার করা নিজে মাকরুহ নয়; তবে যদি এতে দুর্বল হয়ে যায়, তা মাকরুহ হবে।”
(বুখারি, হাদিস: ১৯৪০; রদ্দুল মুহতার ২/৩৯৫)
গিবত, গালি ও গুনাহ থেকে বিরত থাকার নির্দেশ
রোজার প্রকৃত উদ্দেশ্য হলো আত্মসংযম ও নৈতিক শুদ্ধি অর্জন। তাই গিবত, গালি-গালাজ, অশ্লীল কথা, টিভি-সিনেমা দেখা, গান-বাদ্য শোনা কিংবা বড় ধরনের গুনাহে লিপ্ত হওয়া রোজার আত্মাকে ক্ষতিগ্রস্ত করে এবং তা মাকরুহ হিসেবে বিবেচিত হয়।
হাদিসে কুদসিতে মহান আল্লাহ বলেন: “তোমাদের কেউ যখন রোজা রাখে, তখন সে যেন অশ্লীল কথা না বলে এবং হট্টগোল ও শোরগোল থেকে বিরত থাকে।”
(বুখারি, হাদিস: ১৯০৪)
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবীজি (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন: “যে ব্যক্তি মিথ্যা-প্রতারণা ও গুনাহের কাজ ত্যাগ করে না, মহান আল্লাহর কাছে তার পানাহার থেকে বিরত থাকা কোনো মূল্য নেই।”
(বুখারি, হাদিস: ১৯০৩; আবু দাউদ, হাদিস: ৩৩৬২)
রোজার মূল শিক্ষা
রোজা কেবল ক্ষুধা-তৃষ্ণা সহ্য করার নাম নয়; বরং এটি আত্মশুদ্ধির এক মহাসাধনা। তাই মাকরুহ ও গুনাহের কাজ থেকে দূরে থেকে ইবাদত, ধৈর্য ও উত্তম চরিত্রের মাধ্যমে রমজানের প্রকৃত তাৎপর্য অর্জন করাই একজন মুমিনের লক্ষ্য হওয়া উচিত।

নামাজের সময় আগে থেকে জানা থাকলে ইবাদতের প্রস্তুতি নেওয়া সহজ হয়। আগামীকাল শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ঢাকার সময় অনুযায়ী ফযরের ওয়াক্ত শুরু হবে ভোর ৪টা ৩৩ মিনিটে। এই ওয়াক্ত শেষ হবে সূর্যোদয়ের সঙ্গে। তাই ফযরের নামাজ সূর্য ওঠার আগেই আদায় করতে হবে।
২৫ সেপ্টেম্বর ২০২৬

২০২৭ সালের পবিত্র হজ পালনের জন্য প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)। নির্ধারিত সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুকদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এই সময়সীমা আর বাড়ানো হবে না।
১৯ সেপ্টেম্বর ২০২৬

মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। প্রতিদিনের ব্যস্ততার মধ্যেও নির্ধারিত সময়ে নামাজ আদায় করতে ধর্মপ্রাণ মুসল্লিরা দিনের শুরুতেই ফজরসহ পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি জানতে চান। আজ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ফজর, জোহর, আসর, মাগরিব ও এশার নামাজের সময় নিয়ে তাই আগ্রহ রয়েছে অনেকের।
১৭ সেপ্টেম্বর ২০২৬

দাম্পত্য জীবনে নানা কারণে টানাপোড়েন তৈরি হতে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন বিরোধ চলতে থাকলে এবং পারস্পরিকভাবে তা সমাধানের কোনো পথ খুঁজে পাওয়া না গেলে ইসলামে বিবাহবিচ্ছেদের সুযোগ রাখা হয়েছে। তবে বিচ্ছেদকে সহজ বা প্রথম সমাধান হিসেবে গ্রহণ না করে সম্ভব হলে দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখার জন্য উদ্যোগ নেওয়ার প্রতি কোরআন ও হাদিসে গুরুত্ব দেওয়া হয়েছে।
৬ সেপ্টেম্বর ২০২৬

ইমানের পর ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো সালাত বা নামাজ। নামাজ ইসলামের প্রাণ এবং একজন মুমিনের জীবনের অবিচ্ছেদ্য অংশ। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায়ের পাশাপাশি ইসলামী শরিয়তে বিভিন্ন নফল নামাজ আদায়েরও বিধান রয়েছে।
৪ সেপ্টেম্বর ২০২৬

মুসলমানদের কাছে জুমার দিন সপ্তাহের অন্যতম মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ দিন। এ দিনকে ঘিরে রয়েছে বিশেষ কিছু ইবাদত ও আমল। এর মধ্যে অন্যতম হলো বেশি বেশি দোয়া করা। হাদিসে জুমার দিনের এমন একটি বিশেষ সময়ের কথা বর্ণিত হয়েছে, যখন কোনো মুসলিম আল্লাহর কাছে কল্যাণকর কিছু চাইলে আল্লাহ তাকে তা দান করেন। তবে সেই বিশেষ সময়টি দিনের ঠিক কোন অংশ—এ বিষয়ে আলেমদের মধ্যে একাধিক মত রয়েছে।
২৮ আগস্ট ২০২৬

ইমানের পর একজন মুমিনের জন্য ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ আমল হলো নামাজ। একজন মুমিন ও কাফেরের মধ্যে বড় পার্থক্যগুলোর একটি হলো নামাজ। নিয়মিত নামাজ মানুষকে দুনিয়ার বিভিন্ন খারাপ ও অন্যায় কাজ থেকে বিরত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
২১ আগস্ট ২০২৬

চলতি বছরটি শেষ হওয়ার আগেই আগামী ২০২৭ সালের (১৪৪৮ হিজরি) পবিত্র রমজান মাস এবং ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচি নিয়ে মুসলিম বিশ্বের পাশাপাশি দেশের সাধারণ মানুষের মাঝেও তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও আগ্রহ। মধ্যপ্রাচ্যের জ্যোতির্বিজ্ঞান ভিত্তিক গবেষণা এবং প্রভাবশালী সংবাদমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালে পবিত্র রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ এবং দুই ঈদের মূল কাঠামো কেমন হতে পারে, সে বিষয়ে একটি প্রাথমিক ধারণা পাওয়া গেছে।
৩০ জুলাই ২০২৬

দিনভর ব্যস্ততা, কর্মজীবনের চাপ আর নানা দুশ্চিন্তার পর রাতের ঘুমই হয়ে ওঠে মানুষের সবচেয়ে বড় প্রশান্তির সময়। কিন্তু অনেকেই ঘুমানোর আগে সময় কাটান মোবাইল ফোনে, সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবা অপ্রয়োজনীয় কাজে। অথচ ইসলাম একজন মুমিনের জন্য ঘুমানোর আগেও রেখে দিয়েছে সহজ কিন্তু অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল, যা পালন করতে সময় লাগে মাত্র এক মিনিট।
১৮ জুন ২০২৬