
রিপোর্টার

সংযুক্ত আরব আমিরাতের আকাশে এক নজিরবিহীন দৃশ্যের সাক্ষী হলেন জ্যোতির্বিজ্ঞানীরা। দিনের উজ্জ্বল আলোতেই দেখা মিলেছে নতুন চাঁদের, যা জ্যোতির্বিজ্ঞানের দৃষ্টিতে অত্যন্ত বিরল একটি ঘটনা। এই চাঁদ দেখার মধ্য দিয়েই হিজরি ১৪৪৭ সালের জিলকদ মাসের সূচনা হয়েছে।
এই ব্যতিক্রমী পর্যবেক্ষণের পর মধ্যপ্রাচ্যের জ্যোতির্বিজ্ঞানীরা আসন্ন জিলহজ মাস এবং পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নিয়ে গুরুত্বপূর্ণ পূর্বাভাস দিয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও বিষয়টি গুরুত্ব সহকারে প্রকাশ পেয়েছে।
বিরল দৃশ্যের সাক্ষী জ্যোতির্বিজ্ঞানীরা
শনিবার (১৮ এপ্রিল) স্থানীয় সময় সকাল ১০টার দিকে এই চাঁদের ছবি ধারণ করা সম্ভব হয়। জ্যোতির্বিজ্ঞানী মোহাম্মদ আওদার নেতৃত্বে একটি গবেষক দল এই বিরল মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, সেই সময় চাঁদের বয়স ছিল মাত্র ১৬.৫ ঘণ্টা এবং এটি সূর্য থেকে প্রায় ১১.৭ ডিগ্রি দূরত্বে অবস্থান করছিল।
সাধারণত চাঁদ রাতের আকাশে দেখা যায়, তাই দিনের আলোতে এত অল্প বয়সী চাঁদের দৃশ্যমানতা বিজ্ঞানীদের জন্য এক অসাধারণ পর্যবেক্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে।
কবে হতে পারে ঈদুল আজহা ২০২৬?
এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির বোর্ড চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, বর্তমান জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ২০২৬ সালে পবিত্র ঈদুল আজহা আগামী ২৭ মে (বুধবার) উদযাপিত হতে পারে।
এর আগের দিন, অর্থাৎ ২৬ মে (মঙ্গলবার) পালিত হতে পারে পবিত্র আরাফাত দিবস যা হজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।
তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, চূড়ান্ত তারিখ নির্ধারণ পুরোপুরি নির্ভর করবে জিলহজ মাসের চাঁদ দেখার ওপর।
দীর্ঘ ছুটির সম্ভাবনা
ঈদুল আজহা উপলক্ষে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সাধারণত চার দিনের সরকারি ছুটি থাকে। তবে সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে এবার সেই ছুটি ৯ দিন পর্যন্ত দীর্ঘ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই সম্ভাবনায় ইতোমধ্যেই প্রবাসী ও স্থানীয়দের মধ্যে উৎসবের প্রস্তুতি ও আগ্রহ বেড়েছে।
বাংলাদেশে সম্ভাব্য ঈদের তারিখ
প্রসঙ্গত, বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর চাঁদ দেখা যায়। সেই হিসেবে মধ্যপ্রাচ্যে ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হলে বাংলাদেশে ২৮ মে (বৃহস্পতিবার) এই ধর্মীয় উৎসব পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর সরকারি চাকরিজীবীরা সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি ভোগ করবেন। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
৫ ঘণ্টা আগে

বেসরকারি কোম্পানির এলপিজির দামের কাছাকাছি আনতে সরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দ্বিগুণের বেশি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পক্ষ থেকে যেকোনো সময় এ বিষয়ে ঘোষণা আসতে পারে। প্রস্তাবিত মূল্য অনুযায়ী, সরকারি কোম্পানির ১২ দশমিক ৫ কেজির একটি সিলিন্ডারের দাম বর্তমান ৭৭৬ টাকা ৯৩ পয়সা থেকে বেড়ে প্রায় ১ হাজার ৯০০ টাকা হতে পারে।
৬ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। এবার ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২ নভেম্বর) ঘোষণা করা নতুন দাম আজ রাত ৮টার পর থেকে কার্যকর হবে।
৭ ঘণ্টা আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায়। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল ফোন বা কম্পিউটার থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন। একই সঙ্গে অনলাইনে প্রকাশিত বিস্তারিত ফলপত্র বা মার্কশিটও সংগ্রহ করা যাবে।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর)। সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারে অনলাইনে, মোবাইলের এসএমএসের মাধ্যমে কিংবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।
২ দিন আগে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে। স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে পাসের হার নিয়ে একটি ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে। ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩ শতাংশ’—এমন দাবি করে ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট ও ফটোকার্ড প্রকাশ করা হচ্ছে। তবে ফল প্রকাশের আগে পাসের হার জানার সুযোগ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
২ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ করা হয়েছে নবম জাতীয় বেতন স্কেল ২০২৬-এর গেজেট। নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা। ২০১৫ সালের বেতন কাঠামোর তুলনায় সর্বনিম্ন গ্রেডে মূল বেতন বেড়েছে ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ।
২ দিন আগে

অবশেষে প্রকাশ হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। ফলাফল কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
২ দিন আগে