
রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা শেষ হওয়ার পর একের পর এক ফলাফল ঘোষণা করছে নির্বাচন কমিশন। এখন পর্যন্ত পাওয়া বেসরকারি তথ্য অনুযায়ী, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পরবর্তী সরকার গঠনের পথে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সরকার গঠনের জন্য যেখানে প্রয়োজন ১৫১টি আসন, সেখানে বিএনপি ইতোমধ্যেই ২১৩টি আসনে জয়লাভ করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
দলভিত্তিক ফলাফলের সারসংক্ষেপ
সর্বশেষ প্রাপ্ত তথ্যে দেখা যায়, বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের মধ্যে আসন বণ্টনের চিত্র বেশ স্পষ্ট হয়ে উঠেছে।
বিএনপি: ২টি আসন (জোটের শরিক গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি এবং গণঅধিকার পরিষদের নুরুল হক নূরও বিজয়ী হয়েছেন)।
জামায়াতে ইসলামী: ৬৩টি আসন (বিরোধী দল হওয়ার পথে)।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): ০৬টি আসন।
স্বতন্ত্র প্রার্থী: ০৮টি আসন।
খেলাফত মজলিস: ০২টি আসন।
হেভিওয়েট প্রার্থীদের জয় ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া
নির্বাচনের বড় খবরগুলোর মধ্যে রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে আন্তর্জাতিক অঙ্গন থেকে অভিনন্দন জানানো। যুক্তরাষ্ট্র এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা বার্তা তাকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতার ইঙ্গিত দিচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা।অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ আসনে জয় পেয়েছেন। এছাড়া হাসনাত আব্দুল্লাহ (কুমিল্লা-৪), হান্নান মাসুদ (নোয়াখালী-৬) এবং ড. আতিক মুজাহিদ (কুড়িগ্রাম-২) নিজ নিজ আসনে বিজয়ী হয়েছেন।
ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলের নির্বাচনী চিত্র
রাজধানী ঢাকার ১৫টি আসনের মধ্যে ৮টি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীরা জয়ী হয়েছেন—ঢাকা-৪, ৫, ৭, ১২, ১৩, ১৪, ১৫ ও ১৬। এর মধ্যে ঢাকা-১৩ আসনে জামায়াত জোটের প্রার্থী মামুনুল হক জয় পেয়েছেন। বাকি আসনগুলোতে বিএনপি প্রার্থীরা এগিয়ে থেকেছেন।অন্যদিকে, রংপুর ও কুড়িগ্রামের সব আসনে জামায়াত প্রার্থীরা জয়লাভ করলেও কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেটে বিএনপি প্রার্থীরা উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছেন।
নির্বাচনী পরিবেশ, অভিযোগ ও প্রশাসনিক কার্যক্রম
সামগ্রিকভাবে এবারের ভোটগ্রহণ ছিল শান্তিপূর্ণ। অতীতের মতো এজেন্ট বের করে দেওয়া বা জাল ভোটের বড় অভিযোগ চোখে পড়েনি। তবে কয়েকটি আসনের ফলাফল নিয়ে জামায়াতে ইসলামী আপত্তি জানিয়ে পুনর্গণনার দাবি তুলেছে এবং নির্বাচন কমিশন বিষয়গুলো যাচাই করছে।
মামলার কারণে তিনটি আসনের ফলাফল স্থগিত রয়েছে। এছাড়া শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে। নির্বাচন কমিশন ভবনে ঘোষিত ফলাফল বোর্ডে প্রকাশ করা হচ্ছে যাতে বিভ্রান্তি না থাকে। বিএনপি নেতা নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কমিশনে উপস্থিত হয়েছেন। সংশ্লিষ্ট সূত্র বলছে, আগামী দুই-তিন ঘণ্টার মধ্যে ৩০০ আসনের পূর্ণাঙ্গ ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।

বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের বীর সেনানায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রাজধানীতে নানা কর্মসূচি হাতে নিয়েছে দলটি। এ উপলক্ষে আগামীকাল ৩০ মে শনিবার ঢাকা-১৪ আসন বিএনপির উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হবে।
১ দিন আগে

দেশের সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। বহুল আলোচিত নবম জাতীয় বেতন কাঠামো আগামী ১ জুলাই থেকে কার্যকর করার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। সরকারি বিভিন্ন দপ্তরে এ নিয়ে চলছে জোর আলোচনা। চাকরিজীবীদের বড় একটি অংশ এখন নতুন বেতন কাঠামোর আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়।
১ দিন আগে

নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতির মধ্যেই দেশের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর সামনে আসছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন বেতন কাঠামো কার্যকর হলে দেশের প্রায় ৪ লাখ ৭৮ হাজার শিক্ষক ও কর্মচারী আর্থিকভাবে সরাসরি উপকৃত হতে পারেন। দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার পর এই খবর শিক্ষা অঙ্গনে নতুন আশার জন্ম দিয়েছে।
২ দিন আগে

যশোরে খেলতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে দুই শিশু। পুকুরপাড়ে পড়ে থাকা কৌটাসদৃশ একটি বস্তু নিয়ে নাড়াচাড়া করার সময় হঠাৎ বিস্ফোরণে গুরুতর আহত হয় তারা।
২ দিন আগে

সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবরের আভাস মিলছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১ জুলাই থেকে নবম জাতীয় বেতন কাঠামো কার্যকরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর হবে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন এবং সরকারি প্রজ্ঞাপন জারির পর। সংশ্লিষ্ট সূত্র বলছে, নতুন এই বেতন কাঠামো বাস্তবায়ন হলে সবচেয়ে বেশি সুবিধা পেতে পারেন নিম্ন গ্রেডের সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং কম পেনশন পাওয়া অবসরপ্রাপ্তরা।
৩ দিন আগে

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বাড়ি ফেরা মানুষের চাপ বাড়তে শুরু করেছে দেশের বিভিন্ন মহাসড়কে। রাজধানী ছেড়ে প্রিয়জনের কাছে ফিরতে হাজারো মানুষ যখন একসঙ্গে পথে নেমেছেন, তখন সেই চাপ গিয়ে পড়েছে অন্যতম গুরুত্বপূর্ণ যমুনা সেতু–সংযুক্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে।
৩ দিন আগে

ফ্রান্স সফরে ঢাকা ছেড়েছেন বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বুধবার (২৭ মে) সকাল সোয়া ৭টায় রাজধানী ঢাকা থেকে তিনি ফ্রান্সের রাজধানী প্যারিস–এর উদ্দেশে যাত্রা করেন।
৩ দিন আগে

মুসলিম উম্মাহর সবচেয়ে আনন্দের দিনগুলোর একটি ঈদুল আজহা। ত্যাগ, আনুগত্য ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা নিয়ে প্রতি বছর জিলহজ মাসের ১০ তারিখে আসে কোরবানির এই ঈদ। এই দিনটিকে ঘিরে মুসলমানদের মধ্যে থাকে বিশেষ প্রস্তুতি, আর দিনের শুরু হয় ঈদের নামাজের মাধ্যমে।
৩ দিন আগে

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতাল–এ এক রাতের ব্যবধানে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে উদ্বেগ ও আলোচনার মধ্যে প্রাথমিক তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার ইঙ্গিত পেয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বুধবার (২৮ মে) দুপুরে হাসপাতালটি সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এমন তথ্য জানান অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।
৩ দিন আগে