Bangladesh Politics Update ট্যাগের খবর
এই ট্যাগের খবর

আপডেট খবর: এনসিপি কেন্দ্রীয় নেতা গ্রে’ফতার
নিজস্ব প্রতিবেদক: চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রাম থেকে কামালপুর ফাঁড়ি পুলিশ তাকে আটক করে। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। আসাদুল্লাহ সৈয়দপুর গ্রামের আকমল শিকদারের ছেলে। তিনি এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এবং দলের প্রেস উইংয়ের দায়িত্বে ...
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫২ | বিস্তারিত

ছায়া মন্ত্রিসভা কী? এই মন্ত্রিসভার কাজ কি-জানুন বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: রাকিব: সম্প্রতি শিশির মনির (জামায়াত) এবং আসিফ মাহমুদ (এনসিপি) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দিলে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্মেছে। অনেকের মনেই প্রশ্ন—‘ছায়া মন্ত্রিসভা’ আসলে কী এবং এটি কীভাবে কাজ করে? ছায়া মন্ত্রিসভা, বা Shadow Cabinet, মূলত বিরোধী দল কর্তৃক গঠিত একটি সমান্তরাল কাঠামো। এটি পশ্চিমমিনস্টার ধারার সংসদীয় গণতন্ত্রে অত্যন্ত পরিচিত। সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ করার জন্য বিরোধী দল এক একজন ‘ছায়া মন্ত্রী’ নিয়োগ করে। মূল কাজ ও কার্যাবলি একটি ...
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:১৫ | বিস্তারিত

শেখ হাসিনাকে যে বার্তা দিলেন সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। দলটি জানিয়েছে, প্রয়োজনে ইন্টারপোল কিংবা দ্বিপাক্ষিক আইনি চুক্তির আওতায় তাকে দেশে আনার প্রক্রিয়া শুরু করা হবে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর বিচার নিশ্চিত ...
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২৪:২৫ | বিস্তারিত

আসন ভিত্তিক ফল ঘোষণা-দেখুন কোন দল পেলো কত আসন?
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা শেষ হওয়ার পর একের পর এক ফলাফল ঘোষণা করছে নির্বাচন কমিশন। এখন পর্যন্ত পাওয়া বেসরকারি তথ্য অনুযায়ী, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পরবর্তী সরকার গঠনের পথে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সরকার গঠনের জন্য যেখানে প্রয়োজন ১৫১টি আসন, সেখানে বিএনপি ইতোমধ্যেই ২১৩টি আসনে জয়লাভ করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। দলভিত্তিক ফলাফলের সারসংক্ষেপ সর্বশেষ প্রাপ্ত তথ্যে দেখা যায়, বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের মধ্যে আসন বণ্টনের চিত্র ...
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১৭ | বিস্তারিত

প্রার্থীর মৃ‘ত্যু: এক আসনের নির্বাচন স্থগিত
নিজস্ব প্রতিবেদক: হাসান: শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বৈধ প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে ওই আসনের সংসদ নির্বাচন স্থগিত থাকবে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। আইন কী বলছে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭-এর ১ উপধারায় বলা হয়েছে মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর এবং ভোট গ্রহণের আগে যদি কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করেন, ...
৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৮ | বিস্তারিত

বিএনপি বনাম জামায়াত: হেভিওয়েট প্রার্থীদের লড়াই হবে যেসব আসনে
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের অনুপস্থিতিতে দেশের রাজনৈতিক অঙ্গনে স্পষ্টভাবে দৃশ্যমান হচ্ছে এক নতুন মেরুকরণ। আসন্ন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও জামায়াতে ইসলামী ইতোমধ্যেই তাদের সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে। দীর্ঘদিনের জোটসঙ্গী হলেও এবারের নির্বাচনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীদের মধ্যে সরাসরি লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে উত্তরবঙ্গ, রাজশাহী, খুলনা ও ...
৯ জানুয়ারি ২০২৬, ০১:৫২ | বিস্তারিত

বেগম জিয়ার সর্বশেষ অবস্থা জানালেন ডা. জাহিদ
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় নতুন অগ্রগতির খবর পাওয়া গেছে। দীর্ঘ এক মাস হাসপাতালে কাটানোর পর গত কয়েক সপ্তাহের তুলনায় তাঁর বর্তমান শারীরিক পরিস্থিতি অনেকটাই উন্নতির দিকে। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) তাঁর শরীরে একটি ছোট অস্ত্রোপচার করা হয়েছে, যা সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তাঁর চিকিৎসকরা। অস্ত্রোপচার ও বর্তমান পরিস্থিতি: শুক্রবার বিকেলে এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ...
১৯ ডিসেম্বর ২০২৫, ২১:৪৭ | বিস্তারিত
