
সিনিয়র রির্পোটার

আওয়ামী লীগের অনুপস্থিতিতে দেশের রাজনৈতিক অঙ্গনে স্পষ্টভাবে দৃশ্যমান হচ্ছে এক নতুন মেরুকরণ। আসন্ন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও জামায়াতে ইসলামী ইতোমধ্যেই তাদের সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে। দীর্ঘদিনের জোটসঙ্গী হলেও এবারের নির্বাচনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীদের মধ্যে সরাসরি লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে উত্তরবঙ্গ, রাজশাহী, খুলনা ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একাধিক আসনে হেভিওয়েট প্রার্থীদের মুখোমুখি অবস্থান ভোটের উত্তাপ আরও বাড়াতে পারে।
উত্তরবঙ্গের হাইভোল্টেজ আসন
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লড়বেন ধানের শীষ প্রতীকে। তার বিপরীতে দাঁড়িপাল্লা নিয়ে মাঠে নামছেন জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন।
বগুড়া-৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষের প্রার্থী। তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতের আব্দুর রহমান সোহেল।
এছাড়া,
পঞ্চগড়-১: বিএনপির নওশাদ জামির বনাম জামায়াত আমির ইকবাল হোসাইন
দিনাজপুর-৬: বিএনপির ড. এজেডএম জাহিদ হোসেন বনাম জামায়াতের আনোয়ারুল ইসলাম
লালমনিরহাট-৩: বিএনপির আসাদুল হাবিব দুলু বনাম জামায়াতের হারুনুর রশিদ
রাজশাহী ও পাবনা অঞ্চলে প্রতিদ্বন্দ্বিতা
রাজশাহী-২ আসনে বিএনপির হেভিওয়েট নেতা মিজানুর রহমান মিনুর বিপরীতে জামায়াতের ডা. জাহাঙ্গীর প্রতিদ্বন্দ্বিতা করবেন।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির হারুনুর রশিদ বনাম জামায়াতের কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম বুলবুল।
এছাড়া,
নাটোর-২: বিএনপির রুহুল কুদ্দুস তালুকদার দুলু বনাম জামায়াতের অধ্যাপক ইউনুস আলী
পাবনা-৫: বিএনপির শামসুর রহমান শিমুল বিশ্বাস বনাম জামায়াতের ইকবাল হোসেন
খুলনা, যশোর ও দক্ষিণাঞ্চল
যশোর-৩ আসনে বিএনপির প্রার্থী মরহুম তরিকুল ইসলামের ছেলে অনিন্দ্য ইসলাম অমিত। তার বিপরীতে লড়বেন জামায়াতের আব্দুল কাদের।
খুলনা-২ আসনে বিএনপির নজরুল ইসলাম মঞ্জুর প্রতিদ্বন্দ্বী জামায়াতের শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল।
এছাড়া,
কুষ্টিয়া-৪: বিএনপির মেহেদী হাসান রুমি বনাম জামায়াতের আফজাল হোসেন
সিরাজগঞ্জ ও মাগুরা
সিরাজগঞ্জ-২ আসনে বিএনপির ইকবাল হাসান মাহমুদ টুকুর অন্যতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের জাহিদুল ইসলাম।
মাগুরা-২ আসনে বিএনপির নিতাই রায় চৌধুরীর বিপরীতে জামায়াতের এম বি বাকের প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সাধারণ ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে এবারের ভোটের মূল আকর্ষণ হবে বিএনপি ও জামায়াতের এই দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা। শেষ পর্যন্ত জোটের সমীকরণ কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন সবার নজর।

জমি কেনা অনেকের জীবনের অন্যতম বড় বিনিয়োগ। কেউ নিজের বাড়ি তৈরির জন্য, কেউ ভবিষ্যতের নিরাপত্তার জন্য, আবার কেউ ব্যবসায়িক উদ্দেশ্যে জমি কিনে থাকেন। কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র যাচাই না করে জমি কিনলে পরবর্তী সময়ে মালিকানা নিয়ে বিরোধ, প্রতারণা কিংবা আইনি জটিলতায় পড়ার আশঙ্কা থাকে।
১ ঘণ্টা আগে

স্মার্টফোনের নকশায় নতুন চমক নিয়ে আসছে Honor। চীনে আনুষ্ঠানিকভাবে নিজেদের আসন্ন Honor 700 সিরিজের নকশা, রঙের ধরন ও সংরক্ষণক্ষমতার সংস্করণ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। সিরিজের তিনটি মডেল—Honor 700, Honor 700 Pro এবং Honor 700S। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, তিনটি ফোনেই মূল ক্যামেরার পাশে পেছনে থাকছে আলাদা একটি ডিসপ্লে।
১ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী কয়েক দিনে পাঁচ বিভাগের কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে ৯ ও ১০ নভেম্বর বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। একই সময়ে দেশের বিভিন্ন স্থানে দিন ও রাতের তাপমাত্রায় সামান্য পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
১ ঘণ্টা আগে

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা আবেদনের প্রক্রিয়া আরও সহজ করতে ভিসা আন্ডারটেকিং ফর্মের কাঠামো সরল করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। ফর্মের ভাষা ও লেখার ধরন সহজ করায় এখন আবেদনকারীরা অন্যের সাহায্য ছাড়াই এটি পূরণ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
৩ ঘণ্টা আগে

নবম পে স্কেল অনুযায়ী নতুন বেতন-ভাতা পাওয়ার অপেক্ষায় রয়েছেন দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তাদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নে বড় অঙ্কের অর্থ বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ডিসেম্বর থেকেই নতুন স্কেলে বেতন পেতে পারেন তারা। তবে প্রয়োজনীয় অনুমোদন ও প্রশাসনিক কার্যক্রম শেষ করতে দেরি হলে অপেক্ষা বাড়তে পারে জানুয়ারি পর্যন্ত।
৯ ঘণ্টা আগে

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে প্রতিদিন বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার তুলে ধরা হচ্ছে। আজ শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতারসহ বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সর্বশেষ বিনিময় হার প্রকাশ করা হয়েছে।
৯ ঘণ্টা আগে

টানা তিন দফা বাড়ার পর অবশেষে দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছে। এতে ভ্যাটসহ নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা।
৯ ঘণ্টা আগে

ভারতে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের ভিসা আবেদনের নিয়মে নতুন বাধ্যবাধকতা চালু করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এখন থেকে পর্যটন, চিকিৎসা, ব্যবসা কিংবা অন্য যেকোনো প্রয়োজনে ভারতীয় ভিসার আবেদন করতে হলে নির্ধারিত অঙ্গীকারনামা জমা দিতে হবে। এই ফর্ম ছাড়া কোনো ভিসার আবেদন গ্রহণ করা হবে না বলে জানিয়েছে হাইকমিশন।
২২ ঘণ্টা আগে

সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশের শুরুর একাদশে বড় চমক দিয়েছেন প্রধান কোচ থমাস ডুলি। রক্ষণভাগের পরিচিত মুখ বিশ্বনাথ ঘোষকে এবার মূল স্ট্রাইকার হিসেবে খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ ছাড়া একাদশে জায়গা পেয়েছেন তিন প্রবাসী ফুটবলা
১ দিন আগে