Bangladesh national election ট্যাগের খবর
এই ট্যাগের খবর

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ কবে? জানা গেলো তারিখ
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৯৭ জন সংসদ সদস্যের শপথ গ্রহণের সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারির মধ্যেই নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ অনুষ্ঠান সম্পন্ন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এর মধ্য দিয়ে নতুন সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর প্রস্তুতি দ্রুত এগিয়ে যাচ্ছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। শপথ গ্রহণের পরপরই সংসদ নেতা নির্বাচন ...
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৫৩ | বিস্তারিত

ঢাকার ৮ কেন্দ্রের তথ্য: দেখুন ফলাফল
নিজস্ব প্রতিবেদক: হাসনা: রাজধানী ঢাকার পাঁচটি সংসদীয় আসনের আটটি ভোটকেন্দ্রের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ভোটগ্রহণ শুরুর প্রথম দুই ঘণ্টায় ভোট পড়ার হার ছিল প্রায় ৬ থেকে ১৩ শতাংশের মধ্যে। ঢাকা-৬, ১২, ১৩, ১৪ ও ১৫ আসনের বিভিন্ন কেন্দ্র থেকে এই তথ্য পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয় এবং সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলতে থাকে। সকালের শুরু থেকেই ভোটারদের কেন্দ্রমুখী হতে দেখা ...
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১৮ | বিস্তারিত

দেশে পৌঁছেছে ৪ লাখ ৭২ হাজার পোস্টাল ব্যালট-দেখুন ফলাফল
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধিত ভোটারদের পাঠানো ব্যালটের মধ্যে ইতোমধ্যে ৪ লাখ ৭১ হাজার ৯৫৭টি বাংলাদেশে পৌঁছেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এই তথ্য জানান ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান। প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নির্বাচন কমিশন থেকে প্রেরিত মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালটের বড় অংশ প্রবাসীদের কাছে পৌঁছেছে এবং উল্লেখযোগ্য সংখ্যক ভোট ইতোমধ্যে ...
১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৩৬ | বিস্তারিত

নির্বাচনকালীন সময়ে কি ইন্টারনেট বন্ধ থাকবে? যা জানাল প্রশাসন
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ইন্টারনেট সংযোগ ও গতি নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সে বিষয়ে পরিষ্কার অবস্থান জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, নির্বাচনকালীন সময়ে দেশে ইন্টারনেট সংযোগ পূর্ণমাত্রায় সচল থাকবে। রোববার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রামে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ডিজিটাল যুগে ইন্টারনেট বা ফেসবুক বন্ধ করা কোনো আধুনিক সমাধান নয়। অতীতের মতো ইন্টারনেট বন্ধ বা নিয়ন্ত্রণের পথে ...
১ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৩৯ | বিস্তারিত

বিএনপি বনাম জামায়াত: হেভিওয়েট প্রার্থীদের লড়াই হবে যেসব আসনে
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের অনুপস্থিতিতে দেশের রাজনৈতিক অঙ্গনে স্পষ্টভাবে দৃশ্যমান হচ্ছে এক নতুন মেরুকরণ। আসন্ন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও জামায়াতে ইসলামী ইতোমধ্যেই তাদের সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে। দীর্ঘদিনের জোটসঙ্গী হলেও এবারের নির্বাচনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীদের মধ্যে সরাসরি লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে উত্তরবঙ্গ, রাজশাহী, খুলনা ও ...
৯ জানুয়ারি ২০২৬, ০১:৫২ | বিস্তারিত

নির্বাচনের আগে প্রার্থী সংকট: রইল না বিএনপির কোনো প্রার্থীই!
নিজস্ব প্রতিবেদক: শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা ও হতাশা। দলীয় মনোনীত প্রার্থীসহ একাধিক প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় ভোটের মাঠে বিএনপির অবস্থান এখন প্রশ্নের মুখে। মনোনয়ন যাচাই-বাছাইয়ে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরীর মনোনয়ন বাতিল করে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। একই সঙ্গে দলীয় মনোনয়ন সংযুক্ত না থাকায় বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে পরিচিত ইলিয়াস খানের মনোনয়নও বাতিল করা ...
৭ জানুয়ারি ২০২৬, ১৬:১৮ | বিস্তারিত

১২ ফেব্রুয়ারির নির্বাচন: বিএনপির প্রার্থী তালিকায় শেষ মুহূর্তে বড় রদবদল, দেখে নিন তালিকা
নিজস্ব প্রতিবেদক: হাসান: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শেষ মুহূর্তে বড় ধরনের কৌশলগত রদবদলে যাচ্ছে বিএনপি। প্রায় ৩০০ আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে পরিবর্তন এনে চমক তৈরির প্রস্তুতি নিয়েছে দলটি। নীতিনির্ধারণী পর্যায়ের সূত্র বলছে, জোটগত সমঝোতা, আসন ছাড় ও হেভিওয়েট প্রার্থীদের স্থানান্তরের মাধ্যমে ভোটের সমীকরণ নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করছে বিএনপি। ঢাকা-১৭ নিয়ে রাজনৈতিক জল্পনা, মাঠে কি নামছেন তারেক রহমান? রাজধানীর ঢাকা-১৭ আসন ঘিরে ...
২৮ ডিসেম্বর ২০২৫, ১৫:০২ | বিস্তারিত

বিএনপির আসন সমঝোতা: দেখুন কাকে দেওয়া হল কোন আসন!
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের জন্য বড় রাজনৈতিক ছাড় দিল বিএনপি। দীর্ঘদিনের আন্দোলনী জোটের শরিক ৭টি দলের শীর্ষ নেতাদের জন্য নতুন করে আরও ৮টি সংসদীয় আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। এই সিদ্ধান্তকে আসন্ন নির্বাচন ঘিরে বিএনপির জোট রাজনীতির অন্যতম বড় সমঝোতা হিসেবে দেখা হচ্ছে। গুলশানে সংবাদ সম্মেলনে চূড়ান্ত তালিকা প্রকাশ বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ...
২৫ ডিসেম্বর ২০২৫, ১১:২২ | বিস্তারিত

বিএনপির প্রার্থী তালিকায় বড় চমক: হেভিওয়েটদের বাদ, নতুন মুখে ভরসা
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া অনেকটাই চূড়ান্ত করেছে বিএনপি। সম্প্রতি গুলশান কার্যালয়ে টানা তিন দিনব্যাপী অনুষ্ঠিত বিশেষ কর্মশালাটি কার্যত প্রার্থী নির্ধারণের একটি অঘোষিত ফিল্টার হিসেবে কাজ করেছে। কর্মশালায় কারা আমন্ত্রণ পেয়েছেন এবং কারা পাননি সে তালিকা বিশ্লেষণ করলেই ধানের শীষের চূড়ান্ত মনোনয়নে বড় ধরনের রদবদলের আভাস মিলছে। রদবদলের তালিকায় হেভিওয়েটরা দলীয় সূত্রগুলো বলছে, অতীতে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা একাধিক প্রভাবশালী নেতার এবারের নির্বাচনে মনোনয়ন পাওয়া অনিশ্চিত হয়ে ...
২৩ ডিসেম্বর ২০২৫, ০১:৩৩ | বিস্তারিত
