
রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া অনেকটাই চূড়ান্ত করেছে বিএনপি। সম্প্রতি গুলশান কার্যালয়ে টানা তিন দিনব্যাপী অনুষ্ঠিত বিশেষ কর্মশালাটি কার্যত প্রার্থী নির্ধারণের একটি অঘোষিত ফিল্টার হিসেবে কাজ করেছে। কর্মশালায় কারা আমন্ত্রণ পেয়েছেন এবং কারা পাননি সে তালিকা বিশ্লেষণ করলেই ধানের শীষের চূড়ান্ত মনোনয়নে বড় ধরনের রদবদলের আভাস মিলছে।
রদবদলের তালিকায় হেভিওয়েটরা
দলীয় সূত্রগুলো বলছে, অতীতে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা একাধিক প্রভাবশালী নেতার এবারের নির্বাচনে মনোনয়ন পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, চট্টগ্রাম-৬ আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং যশোর-৬ আসনে কাজী রওনকুল ইসলামের মতো পরিচিত নেতাদের কর্মশালায় না থাকাই সে ইঙ্গিত দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এসব আসনে নতুন মুখের আবির্ভাব প্রায় নিশ্চিত।
সবচেয়ে বড় চমক দেখা গেছে চট্টগ্রাম-৪ আসনে। সেখানে দীর্ঘদিনের পরিচিত মুখ কাজী সালাউদ্দিনকে বাদ দিয়ে আসলাম চৌধুরীকে কর্মশালায় ডেকে কার্যত ‘গ্রিন সিগন্যাল’ দিয়েছে দল। পাশাপাশি লক্ষ্মীপুর-৪ আসনে আশরাফ উদ্দিন নিজান এবং লক্ষ্মীপুর-১ আসনে সদ্য বিএনপিতে যোগ দেওয়া শাহাদাত হোসেন সেলিমের অবস্থান ক্রমেই শক্ত হচ্ছে।
বাগেরহাট ও লক্ষ্মীপুরে ‘একলা চলো’ কৌশল
জোট রাজনীতিতে আসন সমঝোতার আলোচনা চললেও বাগেরহাট ও লক্ষ্মীপুর জেলায় আপাতত নিজেদের প্রার্থীদেরই প্রাধান্য দিচ্ছে বিএনপি। বাগেরহাটের চারটি আসনে দলীয় প্রার্থী হিসেবে কপিল কৃষ্ণ মন্ডল, ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, ড. শেখ ফরিদুল ইসলাম এবং সোমনাথ দের নাম প্রায় চূড়ান্ত বলে জানা গেছে।
একইভাবে লক্ষ্মীপুরে আবুল খায়ের ভূঁইয়া ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির পাশাপাশি শাহাদাত হোসেন সেলিম এবং আশরাফ উদ্দিন নিজানকে কর্মশালায় আমন্ত্রণ জানানোয় শরিকদের জন্য আসন ছেড়ে দেওয়ার সম্ভাবনা আপাতত নাকচ হয়ে গেছে।
বাকি ২৮ আসনের সিদ্ধান্ত অপেক্ষায়
দলীয় সূত্রের দাবি, বিএনপি ইতোমধ্যে ২৭২টি আসনে সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রস্তুত করেছে। অবশিষ্ট ২৮টি আসন জোটের শরিকদের সঙ্গে আলোচনার জন্য খোলা রাখা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই এসব আসনের ভাগ্য নির্ধারণ হতে পারে।
সব মিলিয়ে বিএনপি এখন শুধু রাজপথের আন্দোলনেই সীমাবদ্ধ নয় বরং ব্যালটের লড়াইয়েও প্রযুক্তিনির্ভর ও সুসংগঠিত কৌশলে এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর সরকারি চাকরিজীবীরা সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি ভোগ করবেন। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
১০ ঘণ্টা আগে

বেসরকারি কোম্পানির এলপিজির দামের কাছাকাছি আনতে সরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দ্বিগুণের বেশি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পক্ষ থেকে যেকোনো সময় এ বিষয়ে ঘোষণা আসতে পারে। প্রস্তাবিত মূল্য অনুযায়ী, সরকারি কোম্পানির ১২ দশমিক ৫ কেজির একটি সিলিন্ডারের দাম বর্তমান ৭৭৬ টাকা ৯৩ পয়সা থেকে বেড়ে প্রায় ১ হাজার ৯০০ টাকা হতে পারে।
১১ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। এবার ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২ নভেম্বর) ঘোষণা করা নতুন দাম আজ রাত ৮টার পর থেকে কার্যকর হবে।
১২ ঘণ্টা আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায়। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল ফোন বা কম্পিউটার থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন। একই সঙ্গে অনলাইনে প্রকাশিত বিস্তারিত ফলপত্র বা মার্কশিটও সংগ্রহ করা যাবে।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর)। সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারে অনলাইনে, মোবাইলের এসএমএসের মাধ্যমে কিংবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।
২ দিন আগে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে। স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে পাসের হার নিয়ে একটি ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে। ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩ শতাংশ’—এমন দাবি করে ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট ও ফটোকার্ড প্রকাশ করা হচ্ছে। তবে ফল প্রকাশের আগে পাসের হার জানার সুযোগ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
২ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ করা হয়েছে নবম জাতীয় বেতন স্কেল ২০২৬-এর গেজেট। নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা। ২০১৫ সালের বেতন কাঠামোর তুলনায় সর্বনিম্ন গ্রেডে মূল বেতন বেড়েছে ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ।
২ দিন আগে

অবশেষে প্রকাশ হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। ফলাফল কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
২ দিন আগে