ধানের শীষ ট্যাগের খবর
এই ট্যাগের খবর

শেরপুর-৩: জামায়াতের ভরাডুবি, যত ভোটে জিতলেন বিএনপি
নিজস্ব প্রতিবেদক: শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে উপনির্বাচনে ধানের শীষে ভোটের সুনামি, বিপুল ব্যবধানে জয় পেলেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল।
৯ এপ্রিল ২০২৬, ২২:২৪ | বিস্তারিত

বগুড়ায় জামায়াতের ভরাডুবি, যে ব্যবধানে জিতল বিএনপি
নিজস্ব প্রতিবেদক: বগুড়া-৬ (সদর) আসনে অনুষ্ঠিত উপনির্বাচনে রেজাউল করিম বাদশা বিপুল ভোটে জয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় প্রায় দ্বিগুণ।
৯ এপ্রিল ২০২৬, ২১:৩৪ | বিস্তারিত

ময়মনসিংহ ১১ টি আসনের সর্বশেষ আপডেট: দেখুন ফলাফল
নিজস্ব প্রতিবেদক: হাসান: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের ১১টি আসনে ভোট গণনার পর রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। প্রাপ্ত বেসরকারি তথ্য অনুযায়ী, অধিকাংশ আসনে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীরা শক্ত অবস্থান বজায় রেখেছেন। তবে কয়েকটি আসনে স্বতন্ত্র ও অন্যান্য প্রতীকের বিজয় চমক সৃষ্টি করেছে। নিচে ময়মনসিংহের ১১টি আসনের বর্তমান পরিস্থিতির সারসংক্ষেপ দেওয়া হলো: ময়মনসিংহ আসনভিত্তিক বেসরকারি ফলাফল:ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) ঘোড়া, স্বতন্ত্র/অন্যান্যময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) রিক্সা, খেলাফত মজলিসময়মনসিংহ-৩ (গৌরিপুর) ধানের শীষ, বিএনপি/ঐক্যফ্রন্টময়মনসিংহ-৪ (সদর) ধানের শীষ, বিএনপি/ঐক্যফ্রন্টময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) ধানের ...
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৫ | বিস্তারিত

দিনাজপুর-৬: ডা. জাহিদের আসনের ফল প্রকাশ-দেখুন জয়ী কে?
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট, হাকিমপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে বিশাল ভোট ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ১৯৯টি কেন্দ্রে গণনা শেষে জানা যায়, ডা. জাহিদ হোসেন ২ লাখ ৩,৮৮৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৮৮,৭১৯ ভোট পেয়ে সমান্য এগোতে পারেননি। ফলে ১৫,১৬৮ ভোট ব্যবধানে বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছেন। সহকারী রিটার্নিং ...
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০২ | বিস্তারিত

নেত্রকোনা-৪: লুৎফুজ্জামান বাবরের আসনের ফল প্রকাশ-সবাইকে চমকে অন্যরকম ফলাফল
নিজস্ব প্রতিবেদক: হাসান: নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) সংসদীয় আসনে বড় ব্যবধানে এগিয়ে থেকে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তিন উপজেলার মোট ১৫০টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফল বিশ্লেষণে তার এই জয় নিশ্চিত হয়েছে বলে জানা গেছে। প্রাপ্ত তথ্যে দেখা যায়, ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা লুৎফুজ্জামান বাবর মোট ১ লাখ ৬০ হাজার ৮০১ ভোট পেয়েছেন। শুরু থেকেই তিনি প্রতিদ্বন্দ্বীদের তুলনায় শক্ত অবস্থানে ছিলেন এবং ...
১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:০৯ | বিস্তারিত

তারেক রহমান দুটি আসনর ফল প্রকাশ-দেখুন ফলাফল
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি ও প্রাথমিক ফলাফলের ভিত্তিতে ঢাকা-১৭ এবং বগুড়া-৬ এই দুই গুরুত্বপূর্ণ সংসদীয় আসনে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতের ভোট গণনায় পাওয়া তথ্য অনুযায়ী, ধানের শীষ প্রতীকধারী প্রার্থী প্রতিদ্বন্দ্বীদের তুলনায় সুস্পষ্ট লিড ধরে রেখেছেন। ঢাকা-১৭ (গুলশান-বনানী-বারিধারা)বিএনপির দাবি অনুযায়ী রাত ৯টা পর্যন্ত পাওয়া তথ্যে তারেক রহমান পেয়েছেন ৬০,২১৫ ভোট। অপরদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মো. এস এম খালিদুজ্জামান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ২৪,৫২৪ ...
১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:০২ | বিস্তারিত

আসন্ন জাতীয় নির্বাচনে এগিয়ে কারা: কাদের পক্ষে সবশেষ জরিপ?
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের আর মাত্র দুই সপ্তাহ বাকি এই সময়েই দ্রুত বাড়ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র জনসমর্থন। দলের সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু এবং ১৭ বছর পর তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন এই দুই ঘটনাই ধানের শীষের পক্ষে জনমনে আগ্রহ ও আবেগ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে বলে উঠে এসেছে সাম্প্রতিক এক জরিপে। জরিপে এগিয়ে বিএনপি সর্বশেষ জরিপ অনুযায়ী, ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিএনপি ও তাদের জোট সম্ভাব্য ৫২.৮ শতাংশ ভোট পেতে পারে। অন্যদিকে জামায়াত ...
৩০ জানুয়ারি ২০২৬, ২১:১৯ | বিস্তারিত

বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন ৬৯ জন হেভিওয়েট নেতা-দেখুন তালিকা
নিজস্ব প্রতিবেদক: দলীয় সিদ্ধান্ত অমান্য করে ধানের শীষের প্রার্থীর বিপক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় আরও ৬৯ জন নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার (২১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কৃত নেতাদের নাম ও পরিচয় প্রকাশ করা হয়। তালিকায় সাবেক প্রতিমন্ত্রী, সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় নেতা ও জেলা-উপজেলা পর্যায়ের শীর্ষ নেতাদের নাম রয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ...
২২ জানুয়ারি ২০২৬, ১৯:০৯ | বিস্তারিত

ত্রয়োদশ নির্বাচন: সরে দাঁড়ালেন বিএনপির পাঁচ বিদ্রোহী নেতা
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শরিকদের সঙ্গে আসন সমঝোতা হলেও কয়েকটি এলাকায় বিএনপির বিদ্রোহী প্রার্থীরা মাঠে থাকায় দলটি অস্বস্তিতে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলশানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক কার্যালয়ে একে একে ডেকে পাঠানো হয় বিদ্রোহী প্রার্থীদের। ওই বৈঠকের পর ইতোমধ্যে পাঁচজন নেতা আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। একে একে সরে দাঁড়াচ্ছেন বিদ্রোহীরা দলীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া–১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ একে একরামুজ্জামান ...
১৩ জানুয়ারি ২০২৬, ০৯:৩৮ | বিস্তারিত

বিএনপি বনাম জামায়াত: হেভিওয়েট প্রার্থীদের লড়াই হবে যেসব আসনে
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের অনুপস্থিতিতে দেশের রাজনৈতিক অঙ্গনে স্পষ্টভাবে দৃশ্যমান হচ্ছে এক নতুন মেরুকরণ। আসন্ন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও জামায়াতে ইসলামী ইতোমধ্যেই তাদের সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে। দীর্ঘদিনের জোটসঙ্গী হলেও এবারের নির্বাচনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীদের মধ্যে সরাসরি লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে উত্তরবঙ্গ, রাজশাহী, খুলনা ও ...
৯ জানুয়ারি ২০২৬, ০১:৫২ | বিস্তারিত

১২ ফেব্রুয়ারি নির্বাচন: এই মুহূর্তে ১৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন সামনে রেখে বিএনপি অন্তত ১৫টি আসনে প্রার্থিতায় রদবদল এনেছে। কিছু আসনে দলের বিকল্প প্রার্থীরাও মনোনয়ন জমা দিয়েছেন। চেয়ারপারসন খালেদা জিয়া সহ সিনিয়র নেতাদের আসনে বিকল্প প্রার্থী রাখা হয়েছে দলের ‘ধানের শীষ’ প্রতীকের জয় নিশ্চিত করার লক্ষ্য নিয়েই। ঢাকা-১৭ আসন থেকে দলের প্রার্থীর দায়িত্ব দেওয়া হয়েছে চেয়ারম্যানের উপদেষ্টা আবদুস সালামকে। মনোনয়নপত্র আজ তারেক রহমানের পক্ষে তিনি জমা দিয়েছেন। জোটপ্রার্থী হিসেবে আগের পরিকল্পিত আন্দালিভ রহমান পার্থ এখন ভোলা সদর আসনে লড়বেন। ঢাকা ...
২৯ ডিসেম্বর ২০২৫, ১৭:৪০ | বিস্তারিত

বেগম জিয়ার ৩ আসনে চরম নাটকীয়তা: শেষ পর্যন্ত মনোনয়ন জমা দিলেন যারা
নিজস্ব প্রতিবেদক: আজ (২৯ ডিসেম্বর ২০২৫) জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। রাজনীতির কেন্দ্রবিন্দুতে নজর এখন বেগম খালেদা জিয়ার আসনগুলোর দিকে। কারাবন্দি ও বর্তমানে হাসপাতালে সংকটজনক অবস্থায় থাকা সাবেক প্রধানমন্ত্রী তিনটি সংসদীয় আসন থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছেন। তবে আইনি ও রাজনৈতিক জটিলতা বিবেচনায় ওই আসনগুলিতে রাখা হয়েছে বিকল্প বা ‘ডামি’ প্রার্থী। ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩: ‘প্ল্যান বি’ তৈরি বিএনপি সূত্রে জানা গেছে, ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে বেগম ...
২৯ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৮ | বিস্তারিত

বিএনপির হাইকমান্ডের নির্দেশে আবারও পরিবর্তন প্রার্থী তালিকা
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও নগরের আংশিক) আসনে নিজেদের তুরুপের তাস বদলে ফেলেছে বিএনপি। নির্বাচনি লড়াইয়ের চূড়ান্ত ধাপে এসে দলটির হেভিওয়েট নেতা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরীকে মনোনীত করেছে হাইকমান্ড। এর মাধ্যমে প্রাথমিকভাবে ঘোষিত কাজী মোহাম্মদ সালাউদ্দিনের মনোনয়ন বাতিল করে আসলাম চৌধুরীর ওপরই আস্থা রাখল দল। বাসভবনে মনোনয়নপত্র প্রদর্শন ও নেতাকর্মীদের ঢলশনিবার (২৭ ডিসেম্বর) সকালে সীতাকুণ্ডের ভাটিয়ারীর জলিল গেট সংলগ্ন নিজ বাসভবনে আয়োজিত এক ...
২৮ ডিসেম্বর ২০২৫, ২৩:৪১ | বিস্তারিত

১২ ফেব্রুয়ারির নির্বাচন: বিএনপির প্রার্থী তালিকায় শেষ মুহূর্তে বড় রদবদল, দেখে নিন তালিকা
নিজস্ব প্রতিবেদক: হাসান: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শেষ মুহূর্তে বড় ধরনের কৌশলগত রদবদলে যাচ্ছে বিএনপি। প্রায় ৩০০ আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে পরিবর্তন এনে চমক তৈরির প্রস্তুতি নিয়েছে দলটি। নীতিনির্ধারণী পর্যায়ের সূত্র বলছে, জোটগত সমঝোতা, আসন ছাড় ও হেভিওয়েট প্রার্থীদের স্থানান্তরের মাধ্যমে ভোটের সমীকরণ নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করছে বিএনপি। ঢাকা-১৭ নিয়ে রাজনৈতিক জল্পনা, মাঠে কি নামছেন তারেক রহমান? রাজধানীর ঢাকা-১৭ আসন ঘিরে ...
২৮ ডিসেম্বর ২০২৫, ১৫:০২ | বিস্তারিত
