Bangladesh Election 2026 ট্যাগের খবর
এই ট্যাগের খবর

ঢাকা ১৩: মামুনুল হক ও ববি হাজ্জাজের আসনে কী আবার নির্বাচন হবে?
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: ঢাকার গুরুত্বপূর্ণ সংসদীয় আসনগুলোর একটি ঢাকা-১৩। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই আসন নিয়ে নানা আলোচনা ও প্রশ্ন উঠেছে—এখানে কি আবার নির্বাচন হবে, নাকি বর্তমান ফলাফলই বহাল থাকবে? বাস্তব তথ্য ও সাম্প্রতিক নির্বাচনী ফলাফল বিশ্লেষণ করলে বিষয়টি কিছুটা পরিষ্কার হয়।
৬ মার্চ ২০২৬, ০২:৩৮ | বিস্তারিত

বিএনপির নতুন মন্ত্রিসভা: তারেক রহমানের সিক্রেট ফাইলে চমক
নিজস্ব প্রতিবেদক: রাকিব: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০৯টি আসনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর রাষ্ট্রক্ষমতায় ফিরতে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। দীর্ঘ দুই দশক পর সরকার গঠনের প্রেক্ষাপটে সবচেয়ে বড় প্রশ্ন নতুন মন্ত্রিসভায় কারা জায়গা পাচ্ছেন? সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন সবখানেই সম্ভাব্য মন্ত্রীদের নাম নিয়ে জোর আলোচনা চলছে। তবে দলীয় সূত্র বলছে, এখন পর্যন্ত যেসব তালিকা ঘুরে বেড়াচ্ছে, তার অধিকাংশই অনুমাননির্ভর। দলের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত ...
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৪:১৩ | বিস্তারিত

পোস্টাল ব্যালট: এগিয়ে থেকেও হার-সমীকরণে অমূল পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: হাসান: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণার পর সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে পোস্টাল ব্যালটের প্রভাব। সরাসরি সাধারণ ভোটে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে ডাকযোগে দেওয়া ভোটের হিসাব বদলে দিয়েছে দুইটি গুরুত্বপূর্ণ আসনের চিত্র। সিরাজগঞ্জ-৪ ও মাদারীপুর-১ এই দুই আসনে শেষ মুহূর্তের পোস্টাল ব্যালটই বিজয়-পরাজয়ের সমীকরণ আমূল পাল্টে দেয়। ফলে নাটকীয়ভাবে জয় ছিনিয়ে নেন জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিসের দুই প্রার্থী, যা নির্বাচনের অন্যতম চমক হিসেবে আলোচনায় উঠে এসেছে। সিরাজগঞ্জ-৪: এগিয়েও শেষ ...
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৪ | বিস্তারিত

শেখ হাসিনাকে যে বার্তা দিলেন সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। দলটি জানিয়েছে, প্রয়োজনে ইন্টারপোল কিংবা দ্বিপাক্ষিক আইনি চুক্তির আওতায় তাকে দেশে আনার প্রক্রিয়া শুরু করা হবে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর বিচার নিশ্চিত ...
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২৪:২৫ | বিস্তারিত

ঢাকায় হাড্ডাহাড্ডি লড়াই: কার দখলে কোন আসন? পূর্ণ তালিকা প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উত্তাপ শেষে এখন রাজধানীজুড়ে চলছে জয়-পরাজয়ের বিশ্লেষণ। বেসরকারি ফলাফলে দেখা যাচ্ছে, ঢাকার ২০টি সংসদীয় আসনে মূল লড়াই ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থীদের মধ্যে। ফলাফলেও সেই মেরুকরণেরই প্রতিফলন মিলেছে। সর্বশেষ প্রাপ্ত তথ্যে রাজধানীর অধিকাংশ আসনে শক্ত অবস্থান ধরে রেখেছে বিএনপি। বিশেষ করে ঢাকা-৬ আসনে ইশরাক হোসেন, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস এবং ঢাকা-১৭ আসনে তারেক রহমান বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়ে আলোচনায় এসেছেন। এছাড়া ...
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২৯ | বিস্তারিত

নির্বাচন ২০২৬: জুলাইযোদ্ধাদের যতজন যেতে পারবেন সংসদে
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা শেষ হওয়ার পর এখন নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ কক্ষ থেকে ধারাবাহিকভাবে ঘোষণা করা হচ্ছে বেসরকারি ফলাফল। সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৯২টি আসনের ফলাফল প্রকাশিত হয়েছে এবং তাতে বিপুল ব্যবধানে এগিয়ে থেকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। একই সঙ্গে সংসদীয় রাজনীতিতে শক্ত অবস্থান নিশ্চিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এবারের নির্বাচনে বড় দুই দলের পাশাপাশি ছোট দল ও স্বতন্ত্র প্রার্থীদের উপস্থিতিও সংসদের নতুন ভারসাম্য তৈরি করবে ...
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:১৩ | বিস্তারিত

আসন ভিত্তিক ফল ঘোষণা-বিএনপি পেল যত আসন?
নিজস্ব প্রতিবেদক: টানটান উত্তেজনা, দীর্ঘ প্রতীক্ষা এবং সারাদেশজুড়ে নজরকাড়া ভোটযুদ্ধের পর অবশেষে প্রকাশিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল। নির্বাচন কমিশনের প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একই সঙ্গে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়ে ৬৩টি আসনে জয়লাভ করে সংসদের প্রধান বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ম্যাজিক সংখ্যা ছাড়িয়ে বিএনপির ভূমিধস বিজয় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৫১টি আসনের সীমা অনেক আগেই অতিক্রম করেছে বিএনপি। সর্বশেষ বেসরকারি ...
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০২ | বিস্তারিত

আসন ভিত্তিক ফল ঘোষণা-দেখুন কোন দল পেলো কত আসন?
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা শেষ হওয়ার পর একের পর এক ফলাফল ঘোষণা করছে নির্বাচন কমিশন। এখন পর্যন্ত পাওয়া বেসরকারি তথ্য অনুযায়ী, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পরবর্তী সরকার গঠনের পথে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সরকার গঠনের জন্য যেখানে প্রয়োজন ১৫১টি আসন, সেখানে বিএনপি ইতোমধ্যেই ২১৩টি আসনে জয়লাভ করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। দলভিত্তিক ফলাফলের সারসংক্ষেপ সর্বশেষ প্রাপ্ত তথ্যে দেখা যায়, বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের মধ্যে আসন বণ্টনের চিত্র ...
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১৭ | বিস্তারিত

২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত ৩ আসন
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা কার্যক্রম প্রায় সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। মোট ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টি আসনের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। তবে আদালতে মামলা চলমান থাকায় আপাতত চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে কমিশন। সমাপনী ঘোষণায় ইসি সচিবের বক্তব্য শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত সমাপনী ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ জানান, নির্ধারিত আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে ঘোষিত ২৯৭টি ...
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০৪ | বিস্তারিত

দেড় শতাধিক আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করল যে দল
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা চলমান থাকলেও এরই মধ্যে ২৯৯টি আসনের মধ্যে ২২৪টির বেসরকারি ফলাফল প্রকাশ পেয়েছে। ঘোষিত ফলাফলে দেশের রাজনৈতিক অঙ্গনে স্পষ্টভাবে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের সমমনা জোট। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিএনপি ও তাদের জোটভুক্ত প্রার্থীরা এখন পর্যন্ত ১৬১টি আসনে জয়লাভ করেছেন, যা নির্বাচনী প্রতিযোগিতায় বড় ব্যবধান তৈরি করেছে। ১১ দলীয় জোট ও অন্যান্য দলের অবস্থান অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ...
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৮ | বিস্তারিত

হেরে গেলেন সারজিস, বিজয়ী প্রার্থী কে?
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। গণনা শেষে এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম, যিনি শেষ পর্যন্ত পরাজিত হয়েছেন। ভোটের হিসাব ও ব্যবধান জানা গেছে, পঞ্চগড়-১ আসনে মোট ১৫৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে ব্যারিস্টার নওশাদ জমির ১ লাখ ৭৬ হাজার ১৬৯ ভোট ...
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৭ | বিস্তারিত

ব্রেকিং নিউজ: আপেক্ষার অবসান-প্রকাশ পেল গণভোটের রায়
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশজুড়ে অনুষ্ঠিত হয়েছে বহুল আলোচিত জুলাই জাতীয় সনদের ওপর গণভোট। রাত ১১টা পর্যন্ত প্রাপ্ত আংশিক ফলাফলে দেখা যাচ্ছে, দেশের বিভিন্ন অঞ্চলে ‘হ্যাঁ’ ভোটের উল্লেখযোগ্য অগ্রগতি রয়েছে। নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট জেলা রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে পাঠানো তথ্যের ভিত্তিতে এই চিত্র পাওয়া গেছে। দেশের ২৯৯টি সংসদীয় আসনের মধ্যে অন্তত ২৮টি আসনের আংশিক গণভোট ফলাফল পাওয়া গেছে। এসব ফলাফলে অধিকাংশ এলাকায় ‘হ্যাঁ’ ...
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৫ | বিস্তারিত

দিনাজপুর-৬: ডা. জাহিদের আসনের ফল প্রকাশ-দেখুন জয়ী কে?
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট, হাকিমপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে বিশাল ভোট ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ১৯৯টি কেন্দ্রে গণনা শেষে জানা যায়, ডা. জাহিদ হোসেন ২ লাখ ৩,৮৮৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৮৮,৭১৯ ভোট পেয়ে সমান্য এগোতে পারেননি। ফলে ১৫,১৬৮ ভোট ব্যবধানে বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছেন। সহকারী রিটার্নিং ...
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০২ | বিস্তারিত

নির্বাচন ২০২৬- সরকারি ফলাফল সরাসরি দেখতে এখানে ক্লিক করুন
নিজস্ব প্রতিবেদক: রাকিব: বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট – ২০২৬-এর ভোটগ্রহণ ও গণনা চলছে, এবং প্রাথমিক ও সরকারি সূত্রের ভিত্তিতে কিছু গুরুত্বপূর্ণ ধারা ও ফলাফল উঠে এসেছে। ভোট গণনা ও নির্বাচনী পরিবেশ সারা দেশে ২৯৯ টি সংসদীয় আসনে ভোট গ্রহণ সফলভাবে বিকেল ৪:৩০ টায় শেষ হয়েছে এবং গণনা শুরু হয়েছে। ভোটার উপস্থিতি প্রায় ৪৮% পর্যন্ত পৌঁছেছে দুপুর পর্যন্ত—যা উল্লেখযোগ্য সহভাগিতা নির্দেশ করে। ৪২,৭৭৯টি ভোটকেন্দ্রে ভোট নেওয়া হয়েছে, যেখানে নির্বাচন কমিশন (ইসি) নিরাপদ ও স্বচ্ছ ...
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২৪:৫১ | বিস্তারিত

মির্জা আব্বাসের স্ত্রী রিটার্নিং অফিসারের কার্যালয়ে-ফলাফল নিয়ে রাজনৈতিক উত্তেজনা
নিজস্ব প্রতিবেদক: রাকিব: ঢাকা-৮ আসনের ফলাফল নিয়ে দুই পক্ষের অভিযোগ ও পাল্টা অভিযোগ কেন্দ্র করে গভীর রাতে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা বিভাগীয় রিটার্নিং অফিসারের কার্যালয়। মঙ্গলবার রাতে অন্তত ৬টি কেন্দ্রে ফলাফল পরিবর্তনের চেষ্টা করার অভিযোগে ১১-দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী কার্যালয়ে উপস্থিত হন। এরপর সেখানে হাজির হন বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরীর ...
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২৪:২৯ | বিস্তারিত

ঢাকা-৮: ৫৫ কেন্দ্রের ফল প্রকাশ-দেখুন ফলাফল
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৮ (মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর) আসনের ১০৮টি কেন্দ্রের মধ্যে ৫৫টির প্রাথমিক ফলাফল পাওয়া গেছে। এই প্রাথমিক গণনার ভিত্তিতে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস এগিয়ে রয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতের তথ্য অনুযায়ী, মির্জা আব্বাস ধানের শীষ প্রতীকে ২৬,১৬০ ভোট অর্জন করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী, যিনি শাপলা কলি প্রতীকে ২২,৭৭৬ ভোট পেয়েছেন। ঢাকা-৮ আসনে মোট ভোটার সংখ্যা ২,৭৫,৪৭১ জন, যার মধ্যে পুরুষ ভোটার ১,৫২,৭৯৫, নারী ভোটার ১,২২,৬৭৫ এবং একজন ...
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২৪:২১ | বিস্তারিত

কুষ্টিয়া-৩: আমির হামজার আসনের ফল প্রকাশ-দেখুন ভোটে কে এগিয়ে?
নিজস্ব প্রতিবেদক: হাসান: কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা ১৪২টি কেন্দ্রের মধ্যে ১০১ কেন্দ্রে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ১০১টি কেন্দ্রে প্রাপ্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত তথ্যে জানা যায়, ১০১টি কেন্দ্রে মুফতি আমির হামজা দাঁড়িপাল্লা প্রতীকে ১,২৫,৩৪১ ভোট সংগ্রহ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, বিএনপি মনোনীত প্রকৌশলী জাকির হোসেন সরকার, ধানের শীষ প্রতীকে ৯২,৬০১ ভোট পেয়েছেন। ফলে এই কেন্দ্রে জামায়াতের প্রার্থী ৩২,৭৪০ ভোটের ব্যবধানে ...
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২৪:০৭ | বিস্তারিত

ঢাকা-১৫: জামায়াত আমিরের আসনের ফল প্রকাশ-চমকে উঠার মতো ফল
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের আমির ডা. শফিকুর রহমান বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, জামায়াতের এই প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে ৮২,৬৪৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, বিএনপির শফিকুল ইসলাম মিল্টন, পেয়েছেন ৬১,৯২০ ভোট। ফলে ডা. শফিকুর রহমান এই আসনে ২০,৭২৫ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুর রহমান বৃহস্পতিবার রাতে এই ফলাফল নিশ্চিত করেছেন। ঢাকা-১৫ আসনের ভোটের এই ফলাফল রাজনৈতিক বিশ্লেষকদের নজর ...
১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৫৬ | বিস্তারিত

ঢাকা ১৫: ৩ কেন্দ্রের ভোটে এগিয়ে জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এখন পর্যন্ত প্রাপ্ত ৩টি কেন্দ্রের ফল অনুযায়ী, দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন ২ হাজার ৬৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ১০০ ভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ প্রাথমিক ফলাফল জানা যায়। এর আগে সকাল ৭টা ৩০ মিনিট থেকে সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ...
১২ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০২ | বিস্তারিত

ঢাকার ৮ কেন্দ্রের তথ্য: দেখুন ফলাফল
নিজস্ব প্রতিবেদক: হাসনা: রাজধানী ঢাকার পাঁচটি সংসদীয় আসনের আটটি ভোটকেন্দ্রের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ভোটগ্রহণ শুরুর প্রথম দুই ঘণ্টায় ভোট পড়ার হার ছিল প্রায় ৬ থেকে ১৩ শতাংশের মধ্যে। ঢাকা-৬, ১২, ১৩, ১৪ ও ১৫ আসনের বিভিন্ন কেন্দ্র থেকে এই তথ্য পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয় এবং সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলতে থাকে। সকালের শুরু থেকেই ভোটারদের কেন্দ্রমুখী হতে দেখা ...
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১৮ | বিস্তারিত
