Bangladesh Election 2026 ট্যাগের খবর
এই ট্যাগের খবর

আমাদের এজেন্টদের বাধা দেয়া হচ্ছে: ভোট কারচুপির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে নারী পোলিং এজেন্টদের হেনস্তার অভিযোগ তুলেছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। সোমবার সকালে খিলগাঁও মডেল কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ অভিযোগ করেন। কেন্দ্র পরিদর্শনের সময় তাসনিম জারা জানান, তাদের দলের পোলিং এজেন্টদের অনেক জায়গায় কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তিনি বলেন, “বিভিন্ন কেন্দ্রে আমাদের পোলিং এজেন্টদের ভেতরে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। নানা অজুহাতে তাদের ...
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫২ | বিস্তারিত

দেশে পৌঁছেছে ৪ লাখ ৭২ হাজার পোস্টাল ব্যালট-দেখুন ফলাফল
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধিত ভোটারদের পাঠানো ব্যালটের মধ্যে ইতোমধ্যে ৪ লাখ ৭১ হাজার ৯৫৭টি বাংলাদেশে পৌঁছেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এই তথ্য জানান ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান। প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নির্বাচন কমিশন থেকে প্রেরিত মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালটের বড় অংশ প্রবাসীদের কাছে পৌঁছেছে এবং উল্লেখযোগ্য সংখ্যক ভোট ইতোমধ্যে ...
১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৩৬ | বিস্তারিত

বাংলাদেশের নির্বাচনী ইশতেহারের ইতিহাস: দেখুন ১৯৯১ থেকে ২০২৬-লিংকসহ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নির্বাচনী ইশতেহার কেবল একগুচ্ছ প্রতিশ্রুতি নয়, বরং এটি একটি দলের আদর্শ ও দেশ পরিচালনার দর্শনের প্রতিফলন। ১৯৯১ সালের পর থেকে দেশে মোট আটটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি ইশতেহারে সময়ের প্রয়োজনে বদলেছে প্রতিশ্রুতির ভাষা ও ধরন। সবার নিচে সব দলের ইশতেহারের লিংক দেয়া থাকবে। ১৯৯১-৯৬: গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা ও মৌলিক অধিকারের লড়াই ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন ছিল স্বৈরাচার পতন-পরবর্তী প্রথম অবাধ নির্বাচন। তৎকালীন বড় দুই দল—আওয়ামী লীগ ...
৮ ফেব্রুয়ারি ২০২৬, ২১:১৭ | বিস্তারিত

নির্বাচনকালীন সময়ে কি ইন্টারনেট বন্ধ থাকবে? যা জানাল প্রশাসন
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ইন্টারনেট সংযোগ ও গতি নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সে বিষয়ে পরিষ্কার অবস্থান জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, নির্বাচনকালীন সময়ে দেশে ইন্টারনেট সংযোগ পূর্ণমাত্রায় সচল থাকবে। রোববার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রামে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ডিজিটাল যুগে ইন্টারনেট বা ফেসবুক বন্ধ করা কোনো আধুনিক সমাধান নয়। অতীতের মতো ইন্টারনেট বন্ধ বা নিয়ন্ত্রণের পথে ...
১ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৩৯ | বিস্তারিত

বিএনপি নাকি জামায়াত কাকে চায় মানুষ? দেখুন ইনোভিশনের জরিপ
নিজস্ব প্রতিবেদক: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগণের রাজনৈতিক মনোভাব নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছে ইনোভিশন কনসাল্টিংয়ের তৃতীয় ধাপের জরিপ। জরিপ অনুযায়ী, সরকার গঠনের ক্ষেত্রে বিএনপিকে সবচেয়ে বেশি সমর্থন জানাতে চান ভোটাররা। জরিপের ফলাফলে দেখা যায়, ৫২.৮০ শতাংশ ভোটার আগামী নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটকে ভোট দিতে আগ্রহী। অন্যদিকে, জামায়াত ও এনসিপি জোটকে ভোট দিতে চান ৩১ শতাংশ ভোটার। এছাড়া ইসলামী আন্দোলনের প্রতি সমর্থন রয়েছে মাত্র ১ শতাংশ মানুষের। তবে ভোট ...
১ ফেব্রুয়ারি ২০২৬, ২২:২০ | বিস্তারিত

আসন্ন জাতীয় নির্বাচনে এগিয়ে কারা: কাদের পক্ষে সবশেষ জরিপ?
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের আর মাত্র দুই সপ্তাহ বাকি এই সময়েই দ্রুত বাড়ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র জনসমর্থন। দলের সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু এবং ১৭ বছর পর তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন এই দুই ঘটনাই ধানের শীষের পক্ষে জনমনে আগ্রহ ও আবেগ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে বলে উঠে এসেছে সাম্প্রতিক এক জরিপে। জরিপে এগিয়ে বিএনপি সর্বশেষ জরিপ অনুযায়ী, ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিএনপি ও তাদের জোট সম্ভাব্য ৫২.৮ শতাংশ ভোট পেতে পারে। অন্যদিকে জামায়াত ...
৩০ জানুয়ারি ২০২৬, ২১:১৯ | বিস্তারিত

দেশের সকল সরকারি-বেসরকারি হাসপাতালের জন্য ১০ জরুরি নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নির্বাচনকালীন পুরো সময়জুড়ে ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম চালু রাখা, জরুরি চিকিৎসাসেবা প্রস্তুত রাখা এবং যেকোনো পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান রোববার (২৫ ফেব্রুয়ারি) এই নির্দেশনা জারি করেন। এতে ...
২৬ জানুয়ারি ২০২৬, ২৩:৩৫ | বিস্তারিত

জামায়াত নেতৃত্বাধীন জোটের আসন ঘোষণা-দেখুন কোন দল পেল কত আসন?
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলের সমঝোতায় মোট ২৫৩ আসনের প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে। এর মধ্যে জামায়াত ১৭৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। বাকিদের মধ্যে এনসিপি ৩০, বাংলাদেশ খেলাফত মজলিস ২০, খেলাফত মজলিস ১০, এবি পার্টি ৩, এলডিপি ৭, বিডিপি ২ এবং নেজামে ইসলাম পার্টি ২টি আসনে প্রার্থী তোলার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৯টার পর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই প্রার্থী তালিকা ঘোষণা ...
১৫ জানুয়ারি ২০২৬, ২১:৪৩ | বিস্তারিত

জামাত আমির যে আসন থেকে মনোনয়নপত্র নিলেন
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দামামা বাজতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে আজ মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁর পক্ষে রাজধানীর আগারগাঁওয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। সরাসরি উপস্থিত হতে না পারলেও ডা. শফিকুর রহমানের পক্ষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল রিটার্নিং অফিসারের কার্যালয়ে যান। ...
২৫ ডিসেম্বর ২০২৫, ১৬:০৯ | বিস্তারিত
