.jpg)
সিনিয়র রিপোর্টার

রাকিব: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০৯টি আসনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর রাষ্ট্রক্ষমতায় ফিরতে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। দীর্ঘ দুই দশক পর সরকার গঠনের প্রেক্ষাপটে সবচেয়ে বড় প্রশ্ন নতুন মন্ত্রিসভায় কারা জায়গা পাচ্ছেন?
সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন সবখানেই সম্ভাব্য মন্ত্রীদের নাম নিয়ে জোর আলোচনা চলছে। তবে দলীয় সূত্র বলছে, এখন পর্যন্ত যেসব তালিকা ঘুরে বেড়াচ্ছে, তার অধিকাংশই অনুমাননির্ভর।
দলের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, মন্ত্রিসভার চূড়ান্ত তালিকা বর্তমানে দলের চেয়ারম্যান তারেক রহমান-এর অত্যন্ত ব্যক্তিগত ও গোপনীয় নথিতে সীমাবদ্ধ। অভ্যন্তরীণভাবে একে ‘সিক্রেট ফাইল’ বলেই অভিহিত করা হচ্ছে।
জানা গেছে, স্থায়ী কমিটির দু-একজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে পরামর্শ হলেও অধিকাংশ নীতিনির্ধারকের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়নি। জ্যেষ্ঠ নেতারাও মন্ত্রিসভা গঠনের পূর্ণ ক্ষমতা দলীয় চেয়ারম্যানের ওপরই ন্যস্ত করেছেন। ফলে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া সম্ভাব্য মন্ত্রীদের তালিকার সঙ্গে বাস্তবতার মিল থাকার সম্ভাবনা খুবই কম।
নির্বাচিত সংসদ সদস্যদের অনেকেই মন্ত্রিত্বের আশায় নানাভাবে সক্রিয় হয়েছেন। কেউ আন্দোলন-সংগ্রামে নিজের অবদান, কেউ জেল-জুলুম সহ্য করার অভিজ্ঞতা তুলে ধরে সিনিয়র নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন।
তবে দলীয় চেয়ারম্যানের কাছে সরাসরি তদবির করার সাহস পাচ্ছেন না কেউই। এ প্রসঙ্গে সিরাজগঞ্জ-২ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য এবং স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “মন্ত্রিসভায় কারা আসছেন সেটি আমার জানা নেই। সামাজিক মাধ্যমে যা দেখছেন তা স্রেফ ধারণা। আমাকে এখনো কোনো ফোন দেওয়া হয়নি।”
রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, নতুন মন্ত্রিসভায় অভিজ্ঞ প্রবীণ নেতাদের পাশাপাশি দক্ষ ও শিক্ষিত তরুণদের অন্তর্ভুক্ত করা হতে পারে। একই সঙ্গে টেকনোক্র্যাট কোটায় বিশেষজ্ঞ ব্যক্তিদের জায়গা দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সবকিছু মিলিয়ে, গেজেট প্রকাশ ও শপথ অনুষ্ঠানের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত চূড়ান্ত তালিকা গোপনই থাকছে। আপাতত রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় তারেক রহমানের সেই বহুল আলোচিত ‘সিক্রেট ফাইল’।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আফসানা আক্তার রাহি (১৪) নামে ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর আগে রেখে যাওয়া একটি চিরকুটে তিনি ইসমাইল নামে এক যুবকের নাম উল্লেখ করেছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে।
১৯ ঘণ্টা আগে

মোবাইল ফোন ব্যবহারকারীদের লক্ষ্য করে নতুন ধরনের সাইবার প্রতারণার অভিযোগ উঠেছে। সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তে অনেক মানুষ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ও ট্রাফিক পুলিশের নাম ব্যবহার করে পাঠানো সন্দেহজনক খুদে বার্তা পাচ্ছেন। এসব বার্তায় দাবি করা হচ্ছে, ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে এবং জরিমানা পরিশোধের জন্য একটি নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
২৩ ঘণ্টা আগে

পারিবারিক বিরোধ ও আর্থিক লেনদেনের জের ধরে গোপনে নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে সেগুলো ব্যবহার করে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনায় রোববার (৭ জুন) গভীর রাতে বরিশাল নগরীর রূপাতলী হাউজিং এলাকা থেকে অভিযুক্ত স্বামী-স্ত্রীকে আটক করা হয়।
১ দিন আগে

দেশের স্বর্ণবাজারে আবারও এসেছে স্বস্তির বার্তা। কয়েক দফা মূল্যবৃদ্ধির পর এবার উল্লেখযোগ্য হারে কমেছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। ফলে দেশের বাজারে স্বর্ণ ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
১ দিন আগে

সরকার মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের ব্যক্তিগত দপ্তরে দায়িত্ব পালনকারী সহকারী একান্ত সচিবদের (এপিএস) জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করেছে। সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত এসব কর্মকর্তার বেতন ও ভাতা সংক্রান্ত বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে অর্থ বিভাগ, যা ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
১ দিন আগে

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম পে-স্কেল বাস্তবায়নের পথে বড় অগ্রগতি এসেছে। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে নতুন বেতন কাঠামো ধাপে ধাপে কার্যকর করার পরিকল্পনা নিয়েছে সরকার। নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ জুলাই ২০২৬ থেকে নবম পে-স্কেলের আংশিক বাস্তবায়ন শুরু হতে পারে। এ লক্ষ্যে বাজেটে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
১ দিন আগে

রাতের নিস্তব্ধতা হঠাৎই ভেঙে দেয় ভূমিকম্পের ঝাঁকুনি। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে রোববার রাত ১১টা ৪০ মিনিটের দিকে কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্প অনুভূত হয়েছে। আকস্মিক এই কম্পনে অনেক মানুষ আতঙ্কিত হয়ে বাসা-বাড়ি ও বহুতল ভবন থেকে দ্রুত বাইরে বেরিয়ে আসেন।
১ দিন আগে

দেশজুড়ে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের আরও ভেতরে অগ্রসর হওয়ার অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাত এবং ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। বিশেষ করে সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাতের মাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।
২ দিন আগে

ইউরোপের দেশ সান মারিনোর বিপক্ষে দারুণ লড়াই করে ২–১ গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শুক্রবার (৫ জুন) মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল উত্তেজনাপূর্ণ লড়াই।
৩ দিন আগে