বাংলাদেশ রাজনীতি আপডেট ট্যাগের খবর
এই ট্যাগের খবর

থানার ভেতরেই ডাকসুর নেতাকর্মীদের ওপর হা’ম’লা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগ থানা চত্বরে এক নজিরবিহীন ঘটনার সৃষ্টি হয়েছে, যেখানে থানার ভেতরে ঢুকেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর নেতাদের ওপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতের এই ঘটনাকে কেন্দ্র করে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
২৪ এপ্রিল ২০২৬, ০১:০৫ | বিস্তারিত

কারাগারে থেকেও বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে যে পদ্ধতি নিলেন সুমন
নিজস্ব প্রতিবেদক: কারাগারে বন্দি থাকলেও বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে অংশগ্রহণের অধিকার নিশ্চিত করতে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। মনোনয়নপত্রে স্বাক্ষরের সুযোগ চেয়ে তিনি একটি রিট আবেদন দায়ের করেছেন।
১৫ এপ্রিল ২০২৬, ২৩:০১ | বিস্তারিত

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ড. মুহাম্মদ ইউনূস
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে উৎসবমুখর পরিবেশের মধ্যেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-তে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন বিদায়ি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ঈদের সকালে এই সৌজন্য সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে।
২১ মার্চ ২০২৬, ১৩:২৭ | বিস্তারিত

একসঙ্গে ৯ জন মন্ত্রী–উপদেষ্টাদের এপিএস নিয়োগ: দেখুন পুরো তালিকা
নিজস্ব প্রতিবেদক: হাসান: সরকারের ছয়জন মন্ত্রী, একজন মন্ত্রী পদমর্যাদাপ্রাপ্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং দুইজন প্রতিমন্ত্রীর সহকারী হিসেবে মোট নয়জনকে একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ১৯ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সংক্রান্ত আদেশ জারি করে।
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৪৭ | বিস্তারিত

সংরক্ষিত নারী আসন-মনোনয়ন নিয়ে যাদের দিকে ইঙ্গিত বিএনপির
নিজস্ব প্রতিবেদক: সাকিব: সদ্যসমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজনৈতিক অঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন। সাধারণ আসনে জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রীরা ইতোমধ্যে শপথ নিয়েছেন। এখন সামনে ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচন—যা ঘিরে রাজনৈতিক দলগুলোর ব্যস্ততা তুঙ্গে।
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৬ | বিস্তারিত

প্রধানমন্ত্রী থেকে উপমন্ত্রী- কার কত বেতন, এছাড়া পান যেসব সুবিধা
নিজস্ব প্রতিবেদক: হাসান: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর দেশের একাদশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভায় দায়িত্ব পেয়েছেন আরও ৪৯ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সাধারণ মানুষের কৌতূহল— রাষ্ট্র পরিচালনার এই দায়িত্ব পালনের বিনিময়ে তারা ঠিক কত বেতন পান এবং কী কী সুযোগ-সুবিধা ভোগ করেন? বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা রাষ্ট্রীয় কোষাগার থেকে নির্ধারিত বেতন-ভাতা ...
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩৪ | বিস্তারিত

বিএনপির নতুন মন্ত্রিসভা: তারেক রহমানের সিক্রেট ফাইলে চমক
নিজস্ব প্রতিবেদক: রাকিব: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০৯টি আসনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর রাষ্ট্রক্ষমতায় ফিরতে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। দীর্ঘ দুই দশক পর সরকার গঠনের প্রেক্ষাপটে সবচেয়ে বড় প্রশ্ন নতুন মন্ত্রিসভায় কারা জায়গা পাচ্ছেন? সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন সবখানেই সম্ভাব্য মন্ত্রীদের নাম নিয়ে জোর আলোচনা চলছে। তবে দলীয় সূত্র বলছে, এখন পর্যন্ত যেসব তালিকা ঘুরে বেড়াচ্ছে, তার অধিকাংশই অনুমাননির্ভর। দলের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত ...
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৪:১৩ | বিস্তারিত

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা নিয়ে যা জানালেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: হাসান: দেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে উপস্থিত হন তারেক রহমান। শনিবার বিকেলে রাজধানীর Hotel InterContinental Dhaka-এ আয়োজিত এই সম্মেলনে তিনি দেশের সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের প্রত্যাশা পূরণে দলের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “যেকোনো মূল্যে দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো ধরনের অন্যায় বা বেআইনি কর্মকাণ্ড বরদাশত করা হবে না।” প্রতিহিংসার রাজনীতি নয়, দায়িত্বশীল আচরণের আহ্বান নির্বাচন-পরবর্তী সময়ে কোনো ধরনের ...
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৩ | বিস্তারিত

নির্বাচন ২০২৬: জুলাইযোদ্ধাদের যতজন যেতে পারবেন সংসদে
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা শেষ হওয়ার পর এখন নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ কক্ষ থেকে ধারাবাহিকভাবে ঘোষণা করা হচ্ছে বেসরকারি ফলাফল। সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৯২টি আসনের ফলাফল প্রকাশিত হয়েছে এবং তাতে বিপুল ব্যবধানে এগিয়ে থেকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। একই সঙ্গে সংসদীয় রাজনীতিতে শক্ত অবস্থান নিশ্চিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এবারের নির্বাচনে বড় দুই দলের পাশাপাশি ছোট দল ও স্বতন্ত্র প্রার্থীদের উপস্থিতিও সংসদের নতুন ভারসাম্য তৈরি করবে ...
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:১৩ | বিস্তারিত
