
রিপোর্টার

হাসান: দেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে উপস্থিত হন তারেক রহমান। শনিবার বিকেলে রাজধানীর Hotel InterContinental Dhaka-এ আয়োজিত এই সম্মেলনে তিনি দেশের সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের প্রত্যাশা পূরণে দলের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তিনি স্পষ্ট ভাষায় বলেন, “যেকোনো মূল্যে দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো ধরনের অন্যায় বা বেআইনি কর্মকাণ্ড বরদাশত করা হবে না।”
প্রতিহিংসার রাজনীতি নয়, দায়িত্বশীল আচরণের আহ্বান
নির্বাচন-পরবর্তী সময়ে কোনো ধরনের প্রতিশোধ বা প্রতিহিংসামূলক কর্মকাণ্ডে জড়ানো থেকে বিরত থাকতে দলীয় নেতাকর্মীদের প্রতি কঠোর নির্দেশ দেন বিএনপি চেয়ারম্যান।
তার ভাষায়, “নির্বাচনের মাঠে কোথাও ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে, কিন্তু তা যেন কোনোভাবেই প্রতিশোধের রূপ না নেয়। সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।”
তিনি আরও জানান, দুর্বলদের ওপর সবলদের আক্রমণ কোনোভাবেই সহ্য করা হবে না এবং আইনশৃঙ্খলা রক্ষায় দল কঠোর অবস্থানে থাকবে।
‘জনগণের বিজয়’ ও ৩১ দফা বাস্তবায়নের প্রতিশ্রুতি
এই নির্বাচনী সাফল্যকে তিনি জনগণ ও গণতন্ত্রের বিজয় হিসেবে উল্লেখ করেন। বিএনপির ঘোষিত ‘৩১ দফা’ বা জুলাই সনদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমরা জনগণের কাছে দেওয়া প্রতিটি অঙ্গীকার ধাপে ধাপে বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ।”
দুর্নীতি দমন, সুশাসন প্রতিষ্ঠা এবং একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।
পররাষ্ট্র নীতি: জনগণের স্বার্থই সবার আগে
সংবাদ সম্মেলনে ভারত, পাকিস্তান, চীন ও জাপানের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ভবিষ্যৎ পররাষ্ট্রনীতি সম্পর্কে প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, বাংলাদেশের পররাষ্ট্র নীতি হবে জনগণের ও রাষ্ট্রের স্বার্থকে কেন্দ্র করে।
তিনি স্পষ্ট করেন, “বাংলাদেশের মানুষের স্বার্থই আমাদের কাছে সবার আগে।”
প্রশ্নের মুখে তারেক
নির্বাচনে বিপুল আসনে জয়কে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ বলা যায় কি না—এমন প্রশ্নের জবাবে তিনি হাস্যরসের সুরে বলেন, “জনগণকে কনভিন্স (আশ্বস্ত) করাটাই আমাদের ইঞ্জিনিয়ারিং।”
অন্যদিকে, বাংলাদেশ আওয়ামী লীগ কবে রাজনীতিতে ফিরতে পারবে—এমন প্রশ্নে তিনি বলেন, বিষয়টি দেশের প্রচলিত আইনের ওপর নির্ভর করবে।
সর্বস্তরের সহযোগিতার আহ্বান
শেষে দল-মত-ধর্ম নির্বিশেষে একটি সুন্দর ও স্থিতিশীল বাংলাদেশ গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন তারেক রহমান। সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং দেশি-বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।
৩২ মিনিট আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজকের মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিটের আপডেট অনুযায়ী, ১ মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার ৩০ টাকা। এর আগের দিন ১৯ সেপ্টেম্বর ১ রিংগিতের বিনিময় হার ছিল ৩০ টাকা ৫ পয়সা।
৪১ মিনিট আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজকের সৌদি রিয়ালের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার আপডেট অনুযায়ী, সৌদি ১ রিয়ালের বিনিময় হার ৩২ টাকা ৫৩ পয়সা। এর আগের দিন শনিবার (১৯ সেপ্টেম্বর) ১ রিয়ালের হার ছিল ৩২ টাকা ৮১ পয়সা। অর্থাৎ এক দিনের ব্যবধানে রিয়ালের বিনিময় হার কমেছে।
১ ঘণ্টা আগে

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো জারি করেছে সরকার। ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ অনুযায়ী ২০টি গ্রেড বহাল রেখে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন বেতন কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর বলে গণ্য হবে।
১ ঘণ্টা আগে

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী ২৩ সেপ্টেম্বর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। এ উপলক্ষে ২০২৬ সালের শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটির তালিকা সংশোধন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
১ ঘণ্টা আগে

আট দিন বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরেছে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট। ৬২০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটি রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পুনরায় চালু করা হয়। চালুর প্রথম দিন ইউনিটটি থেকে ৩৬৮ দশমিক ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় একাদশ শ্রেণিতে ভর্তি-সংক্রান্ত নির্ধারিত ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
১ দিন আগে

হিমালয় অঞ্চলে দ্রুত পরিবর্তন এবং হিমবাহ গলে যাওয়ার কারণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার আটটি দেশের জন্য বড় ধরনের প্রাকৃতিক ও পানিসংক্রান্ত ঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন গবেষকরা। ঝুঁকির তালিকায় রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, চীন, আফগানিস্তান ও মিয়ানমার।
১ দিন আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন ও ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়। নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হয়েছে।
১ দিন আগে