Bangladesh Election Update ট্যাগের খবর
এই ট্যাগের খবর

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা নিয়ে যা জানালেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: হাসান: দেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে উপস্থিত হন তারেক রহমান। শনিবার বিকেলে রাজধানীর Hotel InterContinental Dhaka-এ আয়োজিত এই সম্মেলনে তিনি দেশের সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের প্রত্যাশা পূরণে দলের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “যেকোনো মূল্যে দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো ধরনের অন্যায় বা বেআইনি কর্মকাণ্ড বরদাশত করা হবে না।” প্রতিহিংসার রাজনীতি নয়, দায়িত্বশীল আচরণের আহ্বান নির্বাচন-পরবর্তী সময়ে কোনো ধরনের ...
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৩ | বিস্তারিত

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ কবে? জানা গেলো তারিখ
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৯৭ জন সংসদ সদস্যের শপথ গ্রহণের সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারির মধ্যেই নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ অনুষ্ঠান সম্পন্ন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এর মধ্য দিয়ে নতুন সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর প্রস্তুতি দ্রুত এগিয়ে যাচ্ছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। শপথ গ্রহণের পরপরই সংসদ নেতা নির্বাচন ...
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৫৩ | বিস্তারিত

আসন ভিত্তিক ফল ঘোষণা-বিএনপি পেল যত আসন?
নিজস্ব প্রতিবেদক: টানটান উত্তেজনা, দীর্ঘ প্রতীক্ষা এবং সারাদেশজুড়ে নজরকাড়া ভোটযুদ্ধের পর অবশেষে প্রকাশিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল। নির্বাচন কমিশনের প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একই সঙ্গে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়ে ৬৩টি আসনে জয়লাভ করে সংসদের প্রধান বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ম্যাজিক সংখ্যা ছাড়িয়ে বিএনপির ভূমিধস বিজয় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৫১টি আসনের সীমা অনেক আগেই অতিক্রম করেছে বিএনপি। সর্বশেষ বেসরকারি ...
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০২ | বিস্তারিত

আসন ভিত্তিক ফল ঘোষণা-জামায়াতে ইসলামী পেল যত আসন?
নিজস্ব প্রতিবেদক: দেশের নির্বাচনী ইতিহাসে এক অভাবনীয় পরিবর্তনের সাক্ষী হলো বাংলাদেশ। সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে ৬৩টি আসনে জয়লাভ করে সংসদীয় রাজনীতিতে শক্তিশালী অবস্থানে ফিরে এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, দলটি এখন সংসদের প্রধান বিরোধী দল হওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে রয়েছে। এক নজরে নির্বাচনের চিত্র দীর্ঘদিন পর নির্বাচনে অংশগ্রহণ করে জামায়াতে ইসলামীর এই ফল রাজনৈতিক বিশ্লেষকদের চমকে দিয়েছে। বিশেষ করে তৃণমূল পর্যায়ে দলটির সুসংগঠিত প্রচার এবং তরুণ ভোটারদের একটি অংশের সমর্থন এই ...
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:২৭ | বিস্তারিত

২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত ৩ আসন
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা কার্যক্রম প্রায় সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। মোট ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টি আসনের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। তবে আদালতে মামলা চলমান থাকায় আপাতত চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে কমিশন। সমাপনী ঘোষণায় ইসি সচিবের বক্তব্য শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত সমাপনী ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ জানান, নির্ধারিত আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে ঘোষিত ২৯৭টি ...
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০৪ | বিস্তারিত

নাটকীয় নির্বাচনী ফলাফল: জামাতের তথ্য অনুযায়ী ভোটকেন্দ্রভিত্তিক ফলাফল
নিজস্ব প্রতিবেদক: রাকিব: জুলাই গণ-অভ্যুত্থানের পর বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেখা দিয়েছে এক নাটকীয় ও নজিরবিহীন ফলাফলের চিত্র। প্রাথমিক ফলাফল ও আসন বিন্যাস বিশ্লেষণে দেশের প্রধান দুই রাজনৈতিক জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই স্পষ্ট হয়ে উঠেছে। জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্বাধীন এগারো দলীয় নির্বাচনী ঐক্য এবং তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি জোট কার্যত সমান শক্তি নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। জামাতের তথ্য অনুযায়ী: জামাতের সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এগারো দলীয় নির্বাচনী ঐক্য ৭৫টি ...
১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:২৫ | বিস্তারিত

ব্রাহ্মণবাড়িয়া–২: রুমিন ফারহানার আসনের ফল প্রকাশ-দেখুন কে এগিয়ে?
নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) ভোট গণনার শুরুতেই এগিয়ে আছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। রাত ৮টা ২৪ মিনিট পর্যন্ত ১৫১টি কেন্দ্রের মধ্যে ১২টির ফলাফল প্রকাশ হয়েছে। এসব কেন্দ্রে হাঁস প্রতীকে তিনি পেয়েছেন ৯ হাজার ৬৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব (খেজুরগাছ প্রতীক) পেয়েছেন ৬ হাজার ৭৪৫ ভোট। ফলে শুরু থেকেই এই আসনে জমে উঠেছে হাড্ডাহাড্ডি ...
১২ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫৭ | বিস্তারিত

ঠাকুরগাঁও-১ আসনে ফল প্রকাশ- দেখুন মির্জা ফখরুলের অবস্থান
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁও-১ (সদর) আসনের নির্বাচনী লড়াইয়ে দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে ফলাফল ঘোষণা করা হয়েছে, যা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৭৭৭ ভোট। একই কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৬১২ ভোট এবং হাতপাখা প্রতীক পেয়েছে ২৬ ভোট। এ ছাড়া হ্যাঁ ভোট পড়েছে ১ হাজার ৭৯৫টি এবং না ভোট ৫২১টি। অন্যদিকে দানারহাট আনসারীয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ধানের ...
১২ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪৬ | বিস্তারিত

ভোটের ফল কখন পাওয়া যাবে? দেখুন বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হওয়ার পর ফলাফল কবে প্রকাশিত হবে—এ নিয়ে জনমনে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। এবারই প্রথমবারের মতো সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হচ্ছে, ফলে স্বাভাবিকভাবেই ভোট গণনা ও ফল প্রকাশে অতিরিক্ত সময় লাগবে বলে আগেই জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সূত্রে জানা গেছে, ভোটগ্রহণের পরদিন শুক্রবার সকালে ফল প্রকাশের আশা করছে কমিশন। তবে সাবেক নির্বাচন ও প্রশাসনিক কর্মকর্তাদের কেউ কেউ মনে করছেন, পূর্ণাঙ্গ ও একীভূত ...
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩০ | বিস্তারিত

ভোটকেন্দ্র খুঁজে পাচ্ছেন না? ভোটার নম্বর ও কেন্দ্র দেখে নিন ঘরে বসেই
নিজস্ব প্রতিবেদক: হাসান: আজ ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। তবে অনেক ভোটার এখনো জানেন না তাদের ভোটকেন্দ্র কোথায় বা ভোটার নম্বর কত। এই সমস্যা সহজে সমাধানের জন্য নির্বাচন কমিশন (ইসি) চালু করেছে চারটি দ্রুত ও আধুনিক সেবা। ঘরে বসেই কয়েকটি সহজ ধাপ অনুসরণ করে জেনে নেওয়া যাবে নিজের ভোটসংক্রান্ত সব তথ্য। স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ স্মার্টফোন ব্যবহারকারীরা গুগল প্লে-স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ‘Smart Election Management BD’ ...
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৪ | বিস্তারিত

আপনার ভোটকেন্দ্র ও ভোটার নম্বর দেখুন এক ক্লিকে
নিজস্ব প্রতিবেদক: আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এবারের নির্বাচনে প্রায় পৌনে ১৩ কোটি ভোটারের জন্য সারাদেশে নির্ধারণ করা হয়েছে ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্র। ভোটের দিনে অপ্রয়োজনীয় ভিড় এড়াতে এবং দ্রুত নিজের কেন্দ্র শনাক্ত করতে নির্বাচন কমিশন (ইসি) চারটি সহজ পদ্ধতি চালু করেছে। এসব পদ্ধতির মাধ্যমে ঘরে বসেই জানা যাবে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের বিস্তারিত তথ্য। পদ্ধতি ১: ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ সবচেয়ে সহজ ও দ্রুত ...
১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৪৮ | বিস্তারিত

নির্বাচন নিয়ে নতুন ঘোষণা নির্বাচন কমিশনের
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুজব ও বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটারদের উদ্দেশে কমিশন জানিয়েছে—ভুল তথ্য বা উসকানিতে বিভ্রান্ত না হয়ে নিশ্চিন্তে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। এতে বলা হয়, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা এবং ভোটারদের ভোটদান থেকে বিরত ...
১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:২৯ | বিস্তারিত

চাকরিজীবিদের জন্য বিশাল সুখবর: টানা ছুটি পাচ্ছেন সবাই
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট এবং ধর্মীয় উৎসবকে ঘিরে আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে দেশজুড়ে শুরু হয়েছে টানা ছুটি। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি—প্রায় সব প্রতিষ্ঠানই এই ছুটির আওতায় এসেছে। খাতভেদে ছুটির মেয়াদ ৪ থেকে ৫ দিন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। অফিস-আদালতে টানা ৪ দিনের বিরতি নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি (১৩ ও ১৪ ফেব্রুয়ারি—শুক্র ও শনিবার) যুক্ত হওয়ায় চাকরিজীবীরা টানা ...
১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৯ | বিস্তারিত

দেশে পৌঁছেছে ৪ লাখ ৭২ হাজার পোস্টাল ব্যালট-দেখুন ফলাফল
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধিত ভোটারদের পাঠানো ব্যালটের মধ্যে ইতোমধ্যে ৪ লাখ ৭১ হাজার ৯৫৭টি বাংলাদেশে পৌঁছেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এই তথ্য জানান ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান। প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নির্বাচন কমিশন থেকে প্রেরিত মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালটের বড় অংশ প্রবাসীদের কাছে পৌঁছেছে এবং উল্লেখযোগ্য সংখ্যক ভোট ইতোমধ্যে ...
১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৩৬ | বিস্তারিত

বিএনপি নাকি জামায়াত কাকে চায় মানুষ? দেখুন ইনোভিশনের জরিপ
নিজস্ব প্রতিবেদক: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগণের রাজনৈতিক মনোভাব নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছে ইনোভিশন কনসাল্টিংয়ের তৃতীয় ধাপের জরিপ। জরিপ অনুযায়ী, সরকার গঠনের ক্ষেত্রে বিএনপিকে সবচেয়ে বেশি সমর্থন জানাতে চান ভোটাররা। জরিপের ফলাফলে দেখা যায়, ৫২.৮০ শতাংশ ভোটার আগামী নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটকে ভোট দিতে আগ্রহী। অন্যদিকে, জামায়াত ও এনসিপি জোটকে ভোট দিতে চান ৩১ শতাংশ ভোটার। এছাড়া ইসলামী আন্দোলনের প্রতি সমর্থন রয়েছে মাত্র ১ শতাংশ মানুষের। তবে ভোট ...
১ ফেব্রুয়ারি ২০২৬, ২২:২০ | বিস্তারিত

বেগম জিয়ার ৩ আসনে চরম নাটকীয়তা: শেষ পর্যন্ত মনোনয়ন জমা দিলেন যারা
নিজস্ব প্রতিবেদক: আজ (২৯ ডিসেম্বর ২০২৫) জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। রাজনীতির কেন্দ্রবিন্দুতে নজর এখন বেগম খালেদা জিয়ার আসনগুলোর দিকে। কারাবন্দি ও বর্তমানে হাসপাতালে সংকটজনক অবস্থায় থাকা সাবেক প্রধানমন্ত্রী তিনটি সংসদীয় আসন থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছেন। তবে আইনি ও রাজনৈতিক জটিলতা বিবেচনায় ওই আসনগুলিতে রাখা হয়েছে বিকল্প বা ‘ডামি’ প্রার্থী। ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩: ‘প্ল্যান বি’ তৈরি বিএনপি সূত্রে জানা গেছে, ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে বেগম ...
২৯ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৮ | বিস্তারিত
