-5.jpg)
সিনিয়র রিপোর্টার

রাকিব: জুলাই গণ-অভ্যুত্থানের পর বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেখা দিয়েছে এক নাটকীয় ও নজিরবিহীন ফলাফলের চিত্র। প্রাথমিক ফলাফল ও আসন বিন্যাস বিশ্লেষণে দেশের প্রধান দুই রাজনৈতিক জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই স্পষ্ট হয়ে উঠেছে। জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্বাধীন এগারো দলীয় নির্বাচনী ঐক্য এবং তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি জোট কার্যত সমান শক্তি নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে।
জামাতের তথ্য অনুযায়ী:
জামাতের সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এগারো দলীয় নির্বাচনী ঐক্য ৭৫টি আসনে জয়লাভ বা এগিয়ে থেকে তালিকার শীর্ষে রয়েছে। অন্যদিকে বিএনপি জোট ৭৪টি আসন নিয়ে খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। মাত্র ১টি আসনের এই সামান্য ব্যবধান দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে এবং আগামী কয়েক ঘণ্টায় ফলাফলের দিক পরিবর্তনের সম্ভাবনা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
জামাতের দেয়া ফলাফলের সংক্ষিপ্ত চিত্র অনুযায়ী
এগারো দলীয় নির্বাচনী ঐক্য পেয়েছে ৭৫ আসন, বিএনপি জোট ৭৪, স্বতন্ত্র প্রার্থী ২টি আসনে জয়ী হয়েছে। অন্যদিকে এক সময়ের প্রভাবশালী জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন পর্যন্ত কোনো আসন পায়নি। ফলে সরকার গঠনের সমীকরণে স্বতন্ত্র প্রার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে এগারো দলীয় ঐক্যের উত্থানে জামায়াতে ইসলামী এবং জুলাই বিপ্লব-পরবর্তী ছাত্র-জনতার প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে তরুণ ভোটারদের বড় একটি অংশ তাদের সংস্কারমুখী ইশতেহারের প্রতি আস্থা রেখেছে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে দীর্ঘ ১৬ বছর পর অবাধ ও সুষ্ঠু নির্বাচনে অংশ নিয়ে বিএনপি জোট তাদের সাংগঠনিক শক্তি ও রাজনৈতিক অবস্থান জোরালোভাবে তুলে ধরেছে। তারেক রহমানের নেতৃত্ব এবং তৃণমূল পর্যায়ের শক্তিশালী উপস্থিতি তাদের প্রতিদ্বন্দ্বিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে ১১ দলীয় জোটের সঙ্গে এই কাঁটায় কাঁটায় লড়াই দেশের রাজনীতিতে নতুন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে।
সর্বমোট ১৫১টি আসনের এই বিশেষ পরিসংখ্যান যা সরকার গঠনের ন্যূনতম ম্যাজিক নম্বর—দুই জোটের মধ্যে ব্যবধানকে অত্যন্ত সামান্য করে তুলেছে। ফলে চূড়ান্ত ফলাফলে ছোট দল ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থনই সরকার গঠনের ক্ষেত্রে নির্ণায়ক হতে পারে। এদিকে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বিভিন্ন এলাকায় ভোট গণনা চলছে এবং ফলাফল ঘিরে উত্তেজনা বাড়ছে।

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর সরকারি চাকরিজীবীরা সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি ভোগ করবেন। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
৭ ঘণ্টা আগে

বেসরকারি কোম্পানির এলপিজির দামের কাছাকাছি আনতে সরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দ্বিগুণের বেশি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পক্ষ থেকে যেকোনো সময় এ বিষয়ে ঘোষণা আসতে পারে। প্রস্তাবিত মূল্য অনুযায়ী, সরকারি কোম্পানির ১২ দশমিক ৫ কেজির একটি সিলিন্ডারের দাম বর্তমান ৭৭৬ টাকা ৯৩ পয়সা থেকে বেড়ে প্রায় ১ হাজার ৯০০ টাকা হতে পারে।
৯ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। এবার ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২ নভেম্বর) ঘোষণা করা নতুন দাম আজ রাত ৮টার পর থেকে কার্যকর হবে।
৯ ঘণ্টা আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায়। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল ফোন বা কম্পিউটার থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন। একই সঙ্গে অনলাইনে প্রকাশিত বিস্তারিত ফলপত্র বা মার্কশিটও সংগ্রহ করা যাবে।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর)। সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারে অনলাইনে, মোবাইলের এসএমএসের মাধ্যমে কিংবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।
২ দিন আগে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে। স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে পাসের হার নিয়ে একটি ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে। ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩ শতাংশ’—এমন দাবি করে ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট ও ফটোকার্ড প্রকাশ করা হচ্ছে। তবে ফল প্রকাশের আগে পাসের হার জানার সুযোগ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
২ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ করা হয়েছে নবম জাতীয় বেতন স্কেল ২০২৬-এর গেজেট। নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা। ২০১৫ সালের বেতন কাঠামোর তুলনায় সর্বনিম্ন গ্রেডে মূল বেতন বেড়েছে ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ।
২ দিন আগে

অবশেষে প্রকাশ হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। ফলাফল কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
২ দিন আগে