নির্বাচন আপডেট বাংলাদেশ ট্যাগের খবর
এই ট্যাগের খবর

নির্বাচন ২০২৬: জুলাইযোদ্ধাদের যতজন যেতে পারবেন সংসদে
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা শেষ হওয়ার পর এখন নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ কক্ষ থেকে ধারাবাহিকভাবে ঘোষণা করা হচ্ছে বেসরকারি ফলাফল। সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৯২টি আসনের ফলাফল প্রকাশিত হয়েছে এবং তাতে বিপুল ব্যবধানে এগিয়ে থেকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। একই সঙ্গে সংসদীয় রাজনীতিতে শক্ত অবস্থান নিশ্চিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এবারের নির্বাচনে বড় দুই দলের পাশাপাশি ছোট দল ও স্বতন্ত্র প্রার্থীদের উপস্থিতিও সংসদের নতুন ভারসাম্য তৈরি করবে ...
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:১৩ | বিস্তারিত

২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত ৩ আসন
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা কার্যক্রম প্রায় সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। মোট ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টি আসনের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। তবে আদালতে মামলা চলমান থাকায় আপাতত চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে কমিশন। সমাপনী ঘোষণায় ইসি সচিবের বক্তব্য শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত সমাপনী ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ জানান, নির্ধারিত আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে ঘোষিত ২৯৭টি ...
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০৪ | বিস্তারিত

নাটকীয় নির্বাচনী ফলাফল: জামাতের তথ্য অনুযায়ী ভোটকেন্দ্রভিত্তিক ফলাফল
নিজস্ব প্রতিবেদক: রাকিব: জুলাই গণ-অভ্যুত্থানের পর বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেখা দিয়েছে এক নাটকীয় ও নজিরবিহীন ফলাফলের চিত্র। প্রাথমিক ফলাফল ও আসন বিন্যাস বিশ্লেষণে দেশের প্রধান দুই রাজনৈতিক জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই স্পষ্ট হয়ে উঠেছে। জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্বাধীন এগারো দলীয় নির্বাচনী ঐক্য এবং তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি জোট কার্যত সমান শক্তি নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। জামাতের তথ্য অনুযায়ী: জামাতের সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এগারো দলীয় নির্বাচনী ঐক্য ৭৫টি ...
১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:২৫ | বিস্তারিত

আপনার ভোটকেন্দ্র ও ভোটার নম্বর দেখুন এক ক্লিকে
নিজস্ব প্রতিবেদক: আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এবারের নির্বাচনে প্রায় পৌনে ১৩ কোটি ভোটারের জন্য সারাদেশে নির্ধারণ করা হয়েছে ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্র। ভোটের দিনে অপ্রয়োজনীয় ভিড় এড়াতে এবং দ্রুত নিজের কেন্দ্র শনাক্ত করতে নির্বাচন কমিশন (ইসি) চারটি সহজ পদ্ধতি চালু করেছে। এসব পদ্ধতির মাধ্যমে ঘরে বসেই জানা যাবে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের বিস্তারিত তথ্য। পদ্ধতি ১: ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ সবচেয়ে সহজ ও দ্রুত ...
১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৪৮ | বিস্তারিত

নির্বাচন নিয়ে নতুন ঘোষণা নির্বাচন কমিশনের
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুজব ও বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটারদের উদ্দেশে কমিশন জানিয়েছে—ভুল তথ্য বা উসকানিতে বিভ্রান্ত না হয়ে নিশ্চিন্তে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। এতে বলা হয়, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা এবং ভোটারদের ভোটদান থেকে বিরত ...
১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:২৯ | বিস্তারিত
