-1.jpg)
রির্পোটার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উত্তাপ শেষে এখন রাজধানীজুড়ে চলছে জয়-পরাজয়ের বিশ্লেষণ। বেসরকারি ফলাফলে দেখা যাচ্ছে, ঢাকার ২০টি সংসদীয় আসনে মূল লড়াই ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থীদের মধ্যে। ফলাফলেও সেই মেরুকরণেরই প্রতিফলন মিলেছে।
সর্বশেষ প্রাপ্ত তথ্যে রাজধানীর অধিকাংশ আসনে শক্ত অবস্থান ধরে রেখেছে বিএনপি। বিশেষ করে ঢাকা-৬ আসনে ইশরাক হোসেন, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস এবং ঢাকা-১৭ আসনে তারেক রহমান বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়ে আলোচনায় এসেছেন। এছাড়া ঢাকা-১, ঢাকা-২, ঢাকা-৩, ঢাকা-৭, ঢাকা-৯, ঢাকা-১০, ঢাকা-১৮, ঢাকা-১৯ ও ঢাকা-২০ আসনেও বিএনপি প্রার্থীরা জয় পেয়েছেন।
অন্যদিকে, ঢাকার কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে চমক দেখিয়েছে জামায়াতে ইসলামী। ঢাকা-৪ আসনে সৈয়দ জয়নুল আবেদীন, ঢাকা-১৫ আসনে দলটির আমির ডা. শফিকুর রহমান এবং ঢাকা-১৬ আসনে আব্দুল বাতেন বিজয়ী হয়ে দলটির সাংগঠনিক শক্তির প্রমাণ দিয়েছেন। পাশাপাশি ঢাকা-৫, ঢাকা-১২ ও ঢাকা-১৪ আসনেও জামায়াত প্রার্থীরা জয়লাভ করেছেন।
এছাড়া ঢাকা-১১ আসনে এনসিপির নাহিদ ইসলাম এবং ঢাকা-১৩ আসনে বিএনপি জোটের ববি হাজ্জাজ নির্বাচিত হয়েছেন।
রাজধানীর এই ফলাফল স্পষ্টভাবে দেখাচ্ছে—ঢাকার ভোটারদের বড় অংশ দুই প্রধান রাজনৈতিক ধারার মধ্যেই অবস্থান নিয়েছেন। বিএনপি ও জামায়াতের এই হাড্ডাহাড্ডি লড়াই আগামী দিনের জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
ঢাকা ১–২০ আসনের বেসরকারি ফলাফল (সংক্ষেপে)
ঢাকা-১: খোন্দকার আবু আশফাক (বিএনপি) — ১,৭৩,৭৮১
ঢাকা-২: মো. আমানউল্লাহ আমান (বিএনপি) — ১,৬৩,৭৯৩
ঢাকা-৩: গয়েশ্বর চন্দ্র রায় (বিএনপি) — ৯৮,৭৮৫
ঢাকা-৪: সৈয়দ জয়নুল আবেদীন (জামায়াত) — ৭৭,৩৬৭
ঢাকা-৫: মোহাম্মদ কামাল হোসেন (জামায়াত) — ৯৬,৬৪১
ঢাকা-৬: ইশরাক হোসেন (বিএনপি) — ৭৮,৮৫০
ঢাকা-৭: হামিদুর রহমান (বিএনপি) — ১,০৪,৬৬৬
ঢাকা-৮: মির্জা আব্বাস (বিএনপি) — ৫৯,৩৬৬
ঢাকা-৯: হাবিবুর রশিদ (বিএনপি) — ১,১১,২১২
ঢাকা-১০: শেখ রবিউল আলম (বিএনপি) — ৮০,৪৩৬
ঢাকা-১১: নাহিদ ইসলাম (এনসিপি) — ৯৩,৮৭২
ঢাকা-১২: সাইফুল আলম (জামায়াত) — ৫৩,৭৭৩
ঢাকা-১৩: ববি হাজ্জাজ (বিএনপি জোট) — ৮৮,৩৮৭
ঢাকা-১৪: মীর আহমাদ বিন কাসেম (জামায়াত) — ১,০১,১১৩
ঢাকা-১৫: ডা. শফিকুর রহমান (জামায়াত) — ৮৫,১৩১
ঢাকা-১৬: আব্দুল বাতেন (জামায়াত) — ৮৮,৮২৮
ঢাকা-১৭: তারেক রহমান (বিএনপি) — ৭২,৬৯৯
ঢাকা-১৮: এস এম জাহাঙ্গীর হোসেন (বিএনপি) — ১,৪৪,৭১৫
ঢাকা-১৯: সালাউদ্দিন বাবু (বিএনপি) — ১,৯০,৯৭৬
ঢাকা-২০: মো. তমিজ উদ্দিন (বিএনপি) — ১,৬২,৫০৪

জমি কেনার পর দলিল হাতে পেলেই অনেকেই মনে করেন মালিকানার সব কাজ শেষ। কিন্তু জমির রেকর্ডে নিজের নাম অন্তর্ভুক্ত করার জন্য নামজারি বা মিউটেশন করাও গুরুত্বপূর্ণ। দলিল থাকার পরও নামজারি না হলে ভূমি উন্নয়ন কর দেওয়া, জমির রেকর্ড হালনাগাদ করা এবং ভবিষ্যতে জমি বিক্রির মতো কাজে জটিলতা দেখা দিতে পারে।
৫ ঘণ্টা আগে

জমি কেনার পরিকল্পনা করছেন? জমির দাম, অবস্থান ও যোগাযোগব্যবস্থা দেখেই সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। জমির মালিকানা নিয়ে বিরোধ, জাল দলিল, ভুল খতিয়ান কিংবা আগের মালিকের দায় থাকলে ভবিষ্যতে বড় ধরনের আইনি জটিলতায় পড়তে পারেন। এমনকি জমি কেনার পরও নিজের মালিকানা প্রতিষ্ঠা করতে দীর্ঘদিন আদালতে ঘুরতে হতে পারে।
৫ ঘণ্টা আগে

বৈশ্বিক সাইবার হামলার ঝুঁকিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্ধ রাখার পর রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলার চিহ্ন শনাক্ত হয়েছে। ওয়েবসাইটের অন্তত দুটি স্থানে স্প্যাম পাওয়া যাওয়ায় সেটি মেরামতের কাজ করছেন ব্যাংকটির তথ্যপ্রযুক্তি বিভাগের কর্মীরা। তবে রোববার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ওয়েবসাইটটি সচল করা সম্ভব হয়নি।
৫ ঘণ্টা আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২৯ অক্টোবর। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা ঘরে বসেই শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইল ফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে নিজেদের ফল জানতে পারবেন। এ জন্য শিক্ষা বোর্ড কিংবা কলেজে যাওয়ার প্রয়োজন হবে না।
৫ ঘণ্টা আগে

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়া আজ রোববার (২৫ অক্টোবর) শুষ্ক থাকতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনার কথা জানায়নি আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের আভাস নেই।
৭ ঘণ্টা আগে

দেশের বাজারে টানা তিন দফায় কমেছে স্বর্ণের দাম। সবশেষ শুক্রবার (২৩ অক্টোবর) প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। এতে তিন দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে মোট ৭ হাজার ১১৫ টাকা। ফলে বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায়।
৯ ঘণ্টা আগে

আগামীকাল রোববার (২৫ অক্টোবর) দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের আভাস নেই। ফলে দিনের বেলায় গরমের অনুভূতি বজায় থাকতে পারে।
২০ ঘণ্টা আগে

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনে নতুন কাঠামোর প্রস্তাব নিয়ে আলোচনা করেছে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি। সংসদের উচ্চকক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ও উপদেষ্টা নিয়োগের ব্যবস্থা রাখা যায় কি না, তা নিয়ে মত দিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ, আইনের অধ্যাপক ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা। এ ছাড়া সরকারি দল ও বিরোধী দলের সম্মতিতে নির্বাচিত স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার প্রস্তাবও এসেছে।
২১ ঘণ্টা আগে

গাজীপুরের টঙ্গীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে মাদরাসায় শিক্ষককে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অন্যদিকে, শিশুটির বাবার বিরুদ্ধে মাদরাসায় হামলা, ভাঙচুর ও ১৭ লাখ টাকা লুটের পাল্টা অভিযোগ তুলেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। তবে এসব অভিযোগ অস্বীকার করে শিশুটির বাবা বলেছেন, মেয়ের বিচার চাইতেই তিনি মাদরাসায় গিয়েছিলেন।
২১ ঘণ্টা আগে