election commission bangladesh ট্যাগের খবর
এই ট্যাগের খবর

আসন ভিত্তিক ফল ঘোষণা-দেখুন কোন দল পেলো কত আসন?
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা শেষ হওয়ার পর একের পর এক ফলাফল ঘোষণা করছে নির্বাচন কমিশন। এখন পর্যন্ত পাওয়া বেসরকারি তথ্য অনুযায়ী, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পরবর্তী সরকার গঠনের পথে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সরকার গঠনের জন্য যেখানে প্রয়োজন ১৫১টি আসন, সেখানে বিএনপি ইতোমধ্যেই ২১৩টি আসনে জয়লাভ করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। দলভিত্তিক ফলাফলের সারসংক্ষেপ সর্বশেষ প্রাপ্ত তথ্যে দেখা যায়, বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের মধ্যে আসন বণ্টনের চিত্র ...
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১৭ | বিস্তারিত

২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত ৩ আসন
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা কার্যক্রম প্রায় সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। মোট ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টি আসনের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। তবে আদালতে মামলা চলমান থাকায় আপাতত চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে কমিশন। সমাপনী ঘোষণায় ইসি সচিবের বক্তব্য শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত সমাপনী ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ জানান, নির্ধারিত আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে ঘোষিত ২৯৭টি ...
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০৪ | বিস্তারিত

ব্রেকিং নিউজ: আপেক্ষার অবসান-প্রকাশ পেল গণভোটের রায়
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশজুড়ে অনুষ্ঠিত হয়েছে বহুল আলোচিত জুলাই জাতীয় সনদের ওপর গণভোট। রাত ১১টা পর্যন্ত প্রাপ্ত আংশিক ফলাফলে দেখা যাচ্ছে, দেশের বিভিন্ন অঞ্চলে ‘হ্যাঁ’ ভোটের উল্লেখযোগ্য অগ্রগতি রয়েছে। নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট জেলা রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে পাঠানো তথ্যের ভিত্তিতে এই চিত্র পাওয়া গেছে। দেশের ২৯৯টি সংসদীয় আসনের মধ্যে অন্তত ২৮টি আসনের আংশিক গণভোট ফলাফল পাওয়া গেছে। এসব ফলাফলে অধিকাংশ এলাকায় ‘হ্যাঁ’ ...
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৫ | বিস্তারিত

নির্বাচন ২০২৬- সরকারি ফলাফল সরাসরি দেখতে এখানে ক্লিক করুন
নিজস্ব প্রতিবেদক: রাকিব: বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট – ২০২৬-এর ভোটগ্রহণ ও গণনা চলছে, এবং প্রাথমিক ও সরকারি সূত্রের ভিত্তিতে কিছু গুরুত্বপূর্ণ ধারা ও ফলাফল উঠে এসেছে। ভোট গণনা ও নির্বাচনী পরিবেশ সারা দেশে ২৯৯ টি সংসদীয় আসনে ভোট গ্রহণ সফলভাবে বিকেল ৪:৩০ টায় শেষ হয়েছে এবং গণনা শুরু হয়েছে। ভোটার উপস্থিতি প্রায় ৪৮% পর্যন্ত পৌঁছেছে দুপুর পর্যন্ত—যা উল্লেখযোগ্য সহভাগিতা নির্দেশ করে। ৪২,৭৭৯টি ভোটকেন্দ্রে ভোট নেওয়া হয়েছে, যেখানে নির্বাচন কমিশন (ইসি) নিরাপদ ও স্বচ্ছ ...
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২৪:৫১ | বিস্তারিত

তারেক রহমান দুটি আসনর ফল প্রকাশ-দেখুন ফলাফল
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি ও প্রাথমিক ফলাফলের ভিত্তিতে ঢাকা-১৭ এবং বগুড়া-৬ এই দুই গুরুত্বপূর্ণ সংসদীয় আসনে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতের ভোট গণনায় পাওয়া তথ্য অনুযায়ী, ধানের শীষ প্রতীকধারী প্রার্থী প্রতিদ্বন্দ্বীদের তুলনায় সুস্পষ্ট লিড ধরে রেখেছেন। ঢাকা-১৭ (গুলশান-বনানী-বারিধারা)বিএনপির দাবি অনুযায়ী রাত ৯টা পর্যন্ত পাওয়া তথ্যে তারেক রহমান পেয়েছেন ৬০,২১৫ ভোট। অপরদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মো. এস এম খালিদুজ্জামান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ২৪,৫২৪ ...
১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:০২ | বিস্তারিত

নির্বাচন নিয়ে নতুন ঘোষণা নির্বাচন কমিশনের
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুজব ও বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটারদের উদ্দেশে কমিশন জানিয়েছে—ভুল তথ্য বা উসকানিতে বিভ্রান্ত না হয়ে নিশ্চিন্তে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। এতে বলা হয়, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা এবং ভোটারদের ভোটদান থেকে বিরত ...
১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:২৯ | বিস্তারিত

ভোটের দিন যেমন থাকবে দেশের আবহাওয়া (১২ ফেব্রুয়ারি)
নিজস্ব প্রতিবেদক: আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোটের দিন দেশের আবহাওয়া কেমন থাকবে এ নিয়ে ভোটার ও প্রার্থীদের মধ্যে কৌতূহল ছিল বেশ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নির্বাচনের দিনে বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা বৃষ্টিপাতের আশঙ্কা নেই, ফলে ভোটগ্রহণে আবহাওয়া বড় বাধা হয়ে দাঁড়াবে না। আকাশ ও সার্বিক আবহাওয়া আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সারা দেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সামগ্রিকভাবে ...
১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:০৭ | বিস্তারিত

হঠাৎ এক জেলায় ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্যভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যেই মাঠে নামানো হয়েছে এই পেশাদার ও নিরপেক্ষ বাহিনীকে। এরই অংশ হিসেবে বগুড়া জেলায় মোতায়েন করা হয়েছে ২৪ প্লাটুন বিজিবি সদস্য। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া মহিলা ডিগ্রি কলেজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম। সরকার ও ...
১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২৮ | বিস্তারিত

একাধিক আসনের নির্বাচন স্থগিত: প্রজ্ঞাপন জারি
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: সীমানা নির্ধারণ–সংক্রান্ত আইনি জটিলতার জেরে পাবনার দুটি সংসদীয় আসনের নির্বাচন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আপিল বিভাগের আদেশের প্রেক্ষিতে পাবনা–১ ও পাবনা–২ আসনের ভোট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১০ জানুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন জানান, জাতীয় সংসদের নির্বাচনি এলাকা ৬৮ (পাবনা–১) ও ৬৯ (পাবনা–২)–এর সীমানা সংক্রান্ত বিষয়ে আপিল বিভাগের ৫ জানুয়ারির আদেশ অনুসরণ করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী ...
১০ জানুয়ারি ২০২৬, ১৮:১৯ | বিস্তারিত

নির্বাচনের আগে প্রার্থী সংকট: রইল না বিএনপির কোনো প্রার্থীই!
নিজস্ব প্রতিবেদক: শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা ও হতাশা। দলীয় মনোনীত প্রার্থীসহ একাধিক প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় ভোটের মাঠে বিএনপির অবস্থান এখন প্রশ্নের মুখে। মনোনয়ন যাচাই-বাছাইয়ে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরীর মনোনয়ন বাতিল করে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। একই সঙ্গে দলীয় মনোনয়ন সংযুক্ত না থাকায় বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে পরিচিত ইলিয়াস খানের মনোনয়নও বাতিল করা ...
৭ জানুয়ারি ২০২৬, ১৬:১৮ | বিস্তারিত

ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল আজ, কখন-যেভাবে দেখবেন(LIVE)
নিজস্ব প্রতিবেদক: আজ সন্ধ্যায় (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হবে প্রধান নির্বাচন কমিশনারের তফসিল ঘোষণার ভাষণ। গতকালই বিটিভি ও বেতারে ভাষণ রেকর্ড করেছেন সিইসি। রেকর্ড করা ভাষণ আজ সন্ধ্যা ৬টায় সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। গতকাল বুধবার বিকেল পৌনে ৫টার দিকে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এর আগে গতকাল দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. ...
১১ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৫ | বিস্তারিত
