
রিপোর্টার

আজ সন্ধ্যায় (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হবে প্রধান নির্বাচন কমিশনারের তফসিল ঘোষণার ভাষণ।
গতকালই বিটিভি ও বেতারে ভাষণ রেকর্ড করেছেন সিইসি। রেকর্ড করা ভাষণ আজ সন্ধ্যা ৬টায় সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
গতকাল বুধবার বিকেল পৌনে ৫টার দিকে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এর আগে গতকাল দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে দেখা করেন সিইসি ও অন্য নির্বাচন কমিশনাররা।রাষ্ট্রপতিকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে অবহিত করা হয়। বঙ্গভবন থেকে ফেরার পর নির্বাচন ভবনে বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার সিইসির ভাষণ রেকর্ড করে। ভাষণ রেকর্ডের সময় বিশেষ গোপনীয়তা অবলম্বন করা হয়। কবে ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে তা গোপন রাখা হয়।
জানা গেছে, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে। এরমধ্যে ১২ ফেব্রুয়ারিকে ভোটগ্রহণের সবচেয়ে বেশি উপযুক্ত দিন হিসেবে বিবেচনা করছে ইসি। কমিশন তফসিল ও ভোটগ্রহণের দিন নিয়ে অত্যন্ত গোপনীয়তা রক্ষা করছে। তবে বিকল্প দিনেও ভোট হতে পারে বলে জানিয়েছে ইসি কর্মকর্তারা।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ফেব্রুয়ারির ৮ অথবা ১২ তারিখে ভোটের তারিখ নির্ধারণ করা হতে পারে। অতীতে বেশ কয়েকটি জাতীয় সংসদ নির্বাচনে রবিবার ভোট গ্রহণ করা হয়েছে। এবারও রবিবার, অর্থাৎ ৮ ফেব্রুয়ারি ভোটের তারিখ নির্ধারণ করা হতে পারে। নির্বাচন কমিশন আগেই জানিয়ে রেখেছে, তফসিল ঘোষণার পর ২৪ ঘণ্টার মধ্যে রাজনৈতিক দল ও সম্ভাব্য প্রার্থীদের প্রচারসামগ্রী (পোস্টার, ব্যানার) সরিয়ে না নেওয়া হলে নির্বাচনী আচরণবিধি অনুসারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
আচরণবিধি প্রতিপালন ও নিশ্চিতকরণের জন্য তফসিল ঘোষণার পরদিন থেকে প্রতিটি উপজেলা/থানায় দুজন করে ম্যাজিস্ট্রেট কাজ করবেন। ম্যাজিস্ট্রেটের সংখ্য শেষ পাঁচ দিন, অর্থাৎ নির্বাচনের আগের তিন দিন, নির্বাচনের দিন ও নির্বাচনের পরের দিন বেড়ে যাবে। নির্বাচনী এলাকায় সোশ্যাল সেফটি নেটওয়ার্ক ছাড়া সব ধরনের অনুদান, ত্রাণ ইত্যাদি বিতরণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে। এ ছাড়া তফসিল ঘোষণার পর উপদেষ্টা পরিষদ নতুন কোনো প্রকল্প অনুমোদন করতে পারবে না। গত ৭ ডিসেম্বর নির্বাচন কমিশনের সভা শেষে নির্বাচন কমিশনার ব্রি. জে. (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এ বিষয়গুলো জানিয়েছিলেন।

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রশাসন, অর্থনীতি ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও কার্যকর করতে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী Tarique Rahman। সরকারের উচ্চপর্যায়ের বৈঠকে নেওয়া এসব উদ্যোগের লক্ষ্য হচ্ছে প্রশাসনিক ব্যয় কমানো, সেবার মান বাড়ানো এবং কৃষি, স্বাস্থ্য ও পরিবহনসহ বিভিন্ন খাতে নতুন গতি সৃষ্টি করা। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব সিদ্ধান্তের বাস্তবায়ন শুরু হলে অল্প সময়ের মধ্যেই সাধারণ মানুষ এর ইতিবাচক প্রভাব অনুভব করতে পারবেন।
২ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: বিদেশে কর্মরত বাংলাদেশিদের ঘামে অর্জিত রেমিট্যান্স দেশের অর্থনীতির অন্যতম প্রধান শক্তি। প্রবাসী শ্রমিকদের এই অবদানের প্রতি সম্মান জানিয়ে প্রতিদিন বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার হালনাগাদ বিনিময় হার জানার আগ্রহ থাকে অনেকেরই। সেই লক্ষ্যেই ৬ মার্চ ২০২৬ তারিখের আন্তর্জাতিক মুদ্রাবাজার অনুযায়ী মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে টাকার সর্বশেষ বিনিময় হার তুলে ধরা হলো।
৩ ঘণ্টা আগে

টানা কয়েক দফা ঊর্ধ্বগতির পর অবশেষে দেশের সোনার বাজারে বড় ধরনের স্বস্তির খবর এসেছে। প্রতি ভরি সোনার দামে এক ধাক্কায় ৯ হাজার ২১৪ টাকা কমানোর ঘোষণা দিয়েছে Bangladesh Jewellers Association (বাজুস)। নতুন এই মূল্য তালিকা ৬ মার্চ ২০২৬ থেকে সারাদেশে কার্যকর হয়েছে, যা দীর্ঘদিন ধরে বাড়তে থাকা দামের চাপে থাকা ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তির বার্তা নিয়ে এসেছে।
৩ ঘণ্টা আগে

রাকিব: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল নিয়ে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে সরকারের সাম্প্রতিক অবস্থান। সরকারের পক্ষ থেকে ইতিবাচক ইঙ্গিত মিললেও তা বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। ফলে লাখো সরকারি কর্মচারীর প্রত্যাশা যেমন জেগে উঠেছে, তেমনি সময়ক্ষেপণ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তাও।
৩ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাস শেষের দিকে এগোতেই মুসলিম বিশ্বে এখন সবচেয়ে আলোচিত বিষয়—ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ। জ্যোতির্বিজ্ঞানীদের সাম্প্রতিক বিশ্লেষণ বলছে, এ বছর রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি। মহাকাশের অবস্থান ও চাঁদের গতিপথ বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২০ মার্চ শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশে ২১ মার্চ শনিবার ঈদ হওয়ার সম্ভাবনা জোরালো বলে ধারণা করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যাতায়াত সহজ করতে সরকার বিশেষ ছুটি বৃদ্ধি করেছে। পূর্বনির্ধারিত ছুটির সঙ্গে আরও একদিনের সরকারি ছুটি যুক্ত হওয়ায় এবার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ৭ দিনের বিশাল এক অবকাশ পাবেন।
১৩ ঘণ্টা আগে

সাকিব: রাতের সময়ে ঘুমের মধ্যে অতিরিক্ত ঘাম হওয়া অনেকেরই স্বাভাবিক বিষয় মনে হতে পারে, তবে চিকিৎসাবিজ্ঞান বলছে এটি শরীরের কোনো অভ্যন্তরীণ গোলযোগের সতর্ক সংকেত হতে পারে। হঠাৎ ঘাম, বিশেষ করে গভীর ঘুমের সময়, কখনো কখনো বড় শারীরিক সমস্যা বা হরমোনজনিত অসামঞ্জস্যের লক্ষণ হিসেবে প্রকাশ পায়।
১৩ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে নিয়োগের জন্য আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। ৪ মার্চ ২০২৬ তারিখে প্রকাশিত এই বিজ্ঞপ্তির মাধ্যমে যোগ্য নাগরিকদের বাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এই পদে পুরুষ ও নারী উভয় প্রার্থীই সমানভাবে আবেদন করতে পারবেন।
১৪ ঘণ্টা আগে

বাংলাদেশে প্রাথমিক শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে আর্থিক সহায়তা নিশ্চিত করতে নতুন নির্দেশিকা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার (৫ মার্চ) অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এই নির্দেশিকায় ২০২৬ সালের শিক্ষা উপবৃত্তি কার্যক্রমের নতুন নীতিমালা তুলে ধরা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ নির্দিষ্ট কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপবৃত্তির আওতায় আসবে।
১৪ ঘণ্টা আগে