নির্বাচন আপডেট ট্যাগের খবর
এই ট্যাগের খবর

স্থানীয় সরকার নির্বাচন কবে? যা জানা গেল সরকারের পক্ষ থেকে
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখছেন না স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তার বক্তব্য অনুযায়ী, নির্বাচন কমিশন আগামী বছরের ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনগুলো শেষ করার পরিকল্পনা করছে। তবে ভোটের নির্দিষ্ট দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।
২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫১ | বিস্তারিত

দেড় শতাধিক আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করল যে দল
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা চলমান থাকলেও এরই মধ্যে ২৯৯টি আসনের মধ্যে ২২৪টির বেসরকারি ফলাফল প্রকাশ পেয়েছে। ঘোষিত ফলাফলে দেশের রাজনৈতিক অঙ্গনে স্পষ্টভাবে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের সমমনা জোট। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিএনপি ও তাদের জোটভুক্ত প্রার্থীরা এখন পর্যন্ত ১৬১টি আসনে জয়লাভ করেছেন, যা নির্বাচনী প্রতিযোগিতায় বড় ব্যবধান তৈরি করেছে। ১১ দলীয় জোট ও অন্যান্য দলের অবস্থান অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ...
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৮ | বিস্তারিত

হেরে গেলেন সারজিস, বিজয়ী প্রার্থী কে?
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। গণনা শেষে এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম, যিনি শেষ পর্যন্ত পরাজিত হয়েছেন। ভোটের হিসাব ও ব্যবধান জানা গেছে, পঞ্চগড়-১ আসনে মোট ১৫৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে ব্যারিস্টার নওশাদ জমির ১ লাখ ৭৬ হাজার ১৬৯ ভোট ...
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৭ | বিস্তারিত

ভোটের ফল কখন পাওয়া যাবে? দেখুন বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হওয়ার পর ফলাফল কবে প্রকাশিত হবে—এ নিয়ে জনমনে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। এবারই প্রথমবারের মতো সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হচ্ছে, ফলে স্বাভাবিকভাবেই ভোট গণনা ও ফল প্রকাশে অতিরিক্ত সময় লাগবে বলে আগেই জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সূত্রে জানা গেছে, ভোটগ্রহণের পরদিন শুক্রবার সকালে ফল প্রকাশের আশা করছে কমিশন। তবে সাবেক নির্বাচন ও প্রশাসনিক কর্মকর্তাদের কেউ কেউ মনে করছেন, পূর্ণাঙ্গ ও একীভূত ...
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩০ | বিস্তারিত

নির্বাচনের পরেও কি ক্ষমতায় থাকবে অন্তর্বর্তী সরকার বা কত দিন?
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের পরও অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকবে এমন আলোচনা ও গুজবকে স্পষ্টভাবে নাকচ করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি জানান, নির্বাচন সম্পন্ন হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যেই নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে রাষ্ট্রীয় দায়িত্ব হস্তান্তর করা হবে। গুজব ছড়ানো নিয়ে কঠোর অবস্থান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি দাবির প্রসঙ্গ তুলে তিনি বলেন, কিছু গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে এমন তথ্য ছড়াচ্ছে যে নির্বাচন শেষে অন্তর্বর্তী সরকার আরও ...
৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪৭ | বিস্তারিত

হঠাৎ এক জেলায় ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্যভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যেই মাঠে নামানো হয়েছে এই পেশাদার ও নিরপেক্ষ বাহিনীকে। এরই অংশ হিসেবে বগুড়া জেলায় মোতায়েন করা হয়েছে ২৪ প্লাটুন বিজিবি সদস্য। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া মহিলা ডিগ্রি কলেজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম। সরকার ও ...
১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২৮ | বিস্তারিত

নির্বাচনের আগে প্রার্থী সংকট: রইল না বিএনপির কোনো প্রার্থীই!
নিজস্ব প্রতিবেদক: শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা ও হতাশা। দলীয় মনোনীত প্রার্থীসহ একাধিক প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় ভোটের মাঠে বিএনপির অবস্থান এখন প্রশ্নের মুখে। মনোনয়ন যাচাই-বাছাইয়ে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরীর মনোনয়ন বাতিল করে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। একই সঙ্গে দলীয় মনোনয়ন সংযুক্ত না থাকায় বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে পরিচিত ইলিয়াস খানের মনোনয়নও বাতিল করা ...
৭ জানুয়ারি ২০২৬, ১৬:১৮ | বিস্তারিত

ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল আজ, কখন-যেভাবে দেখবেন(LIVE)
নিজস্ব প্রতিবেদক: আজ সন্ধ্যায় (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হবে প্রধান নির্বাচন কমিশনারের তফসিল ঘোষণার ভাষণ। গতকালই বিটিভি ও বেতারে ভাষণ রেকর্ড করেছেন সিইসি। রেকর্ড করা ভাষণ আজ সন্ধ্যা ৬টায় সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। গতকাল বুধবার বিকেল পৌনে ৫টার দিকে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এর আগে গতকাল দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. ...
১১ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৫ | বিস্তারিত
