-5.jpg)
রির্পোটার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে ভোটগ্রহণ শেষে ধাপে ধাপে ফলাফল প্রকাশ শুরু হয়েছে। সর্বশেষ পাওয়া তথ্যে ১৮টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে, যেখানে ধানের শীষ প্রতীকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ৯ হাজার ৯৬২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯ হাজার ২২৮ ভোট।
এর আগে প্রাথমিকভাবে ঘোষিত দুটি কেন্দ্রের ফলাফলেও তারেক রহমান এগিয়ে ছিলেন। সেখানে তিনি পেয়েছিলেন ১ হাজার ৭৪ ভোট, আর তার প্রতিদ্বন্দ্বী পেয়েছিলেন ৪৫৭ ভোট।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। একইসঙ্গে গণভোটও অনুষ্ঠিত হয়েছে। দিনের শুরুতে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভিড় বাড়তে থাকে। বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, ২০০৮ সালের পর এবারই সর্বাধিক ৫১টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ২৯ জন—এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন। ঢাকা-১৭ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৩৩ হাজার ৭৭৭ জন।
অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল জানিয়েছে, দুপুর ২টা পর্যন্ত দেশের ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এছাড়া ৫৯টি জালভোট এবং তিনটি স্থানে ব্যালট বাক্স ছিনতাইয়ের খবর পাওয়া গেছে।

আগামী ২০২৬ সালের বৈশ্বিক শ্রমবাজার এক নতুন বাস্তবতায় প্রবেশ করতে যাচ্ছে যেখানে শুধু একটি ডিগ্রি অর্জন করলেই নিশ্চিত হবে না চাকরি। সময় বদলাচ্ছে, আর সেই সঙ্গে বদলাচ্ছে কাজের ধরন, দক্ষতার চাহিদা এবং সফলতার সংজ্ঞা।
২ ঘণ্টা আগে

দেশে বর্তমানে মোট ১ লাখ ৯৮ হাজার ৩৭ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন এ তথ্য জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি (এমআইএস)-এ সংরক্ষিত সমন্বিত তালিকার ভিত্তিতে এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে।
২ ঘণ্টা আগে

কারাগারে বন্দি থাকলেও বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে অংশগ্রহণের অধিকার নিশ্চিত করতে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। মনোনয়নপত্রে স্বাক্ষরের সুযোগ চেয়ে তিনি একটি রিট আবেদন দায়ের করেছেন।
৩ ঘণ্টা আগে

চলতি বছরের পবিত্র হজ ও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। একই সঙ্গে এই বৃহৎ ধর্মীয় উৎসবকে ঘিরে দেশটিতে টানা ছয় দিনের সরকারি ছুটিও অনুমোদন দিয়েছে আমিরাতের মন্ত্রিসভা।
৩ ঘণ্টা আগে

প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে প্রায় ৬০ হাজার শিক্ষক নিয়োগের ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষক সংকট দূর করতে দ্রুতই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।
৪ ঘণ্টা আগে

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বৃদ্ধি পেয়েছে, যা অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশের মোট রিজার্ভ বেড়ে ৩৪ দশমিক ৮৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
৪ ঘণ্টা আগে

এসএসসি পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে নতুনভাবে গুরুত্ব পাচ্ছে ‘নীরব বহিষ্কার’ বা ‘সাইলেন্ট এক্সপেল’ পদ্ধতি। সাম্প্রতিক নীতিমালায় এই ব্যবস্থার বিস্তারিত ব্যাখ্যা ও প্রয়োগের নির্দেশনা যুক্ত করা হয়েছে।
৪ ঘণ্টা আগে

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের প্রশাসনিক রদবদল করা হয়েছে। পুলিশ সুপার (এসপি) পদ থেকে ‘সুপারনিউমারারি’ পদোন্নতি পাওয়া এক ডিআইজি এবং ১৬ জন অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে নতুন করে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।
৪ ঘণ্টা আগে

সৌন্দর্য মানবজীবনের একটি স্বাভাবিক প্রবণতা, যা ইতিহাসের বিভিন্ন সময়ে সংস্কৃতি, বিলাসিতা ও পরিচয়ের অংশ হিসেবে বিবেচিত হয়েছে। ইসলামে এই সৌন্দর্যচর্চাকে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়নি; বরং এটিকে একটি নৈতিক কাঠামোর মধ্যে সংযত ও পরিশীলিতভাবে পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে সৌন্দর্য বিশ্বাস, শালীনতা ও আত্মপরিচয়ের সঙ্গে যুক্ত।
৬ ঘণ্টা আগে