আজকের নির্বাচন ফলাফল ট্যাগের খবর
এই ট্যাগের খবর

৪ হাজার ভোটে পিছিয়ে জামায়াতের সেক্রেটারি-দেখুর সর্বশেষ ফলাফল
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল প্রকাশ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে জমে উঠেছে ভোটের লড়াই। প্রাপ্ত প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৪ হাজার ৬৩২ ভোটে পিছিয়ে রয়েছেন। নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফুলতলা, ডুমুরিয়া উপজেলা এবং গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত এই আসনের মোট ১৫০টি কেন্দ্রের মধ্যে ৩১টি কেন্দ্রের ভোট গণনা সম্পন্ন হয়েছে। ...
১২ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫১ | বিস্তারিত

তারেক রহমানের ঢাকা-১৭ আসনের ফলাফল প্রকাশ-দেখুন কে এগিয়ে?
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে ভোটগ্রহণ শেষে ধাপে ধাপে ফলাফল প্রকাশ শুরু হয়েছে। সর্বশেষ পাওয়া তথ্যে ১৮টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে, যেখানে ধানের শীষ প্রতীকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ৯ হাজার ৯৬২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯ হাজার ২২৮ ভোট। এর আগে প্রাথমিকভাবে ঘোষিত দুটি কেন্দ্রের ফলাফলেও তারেক রহমান এগিয়ে ছিলেন। সেখানে তিনি পেয়েছিলেন ১ হাজার ...
১২ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০৩ | বিস্তারিত
