Bangladesh election commission update ট্যাগের খবর
এই ট্যাগের খবর

নির্বাচন ২০২৬: জুলাইযোদ্ধাদের যতজন যেতে পারবেন সংসদে
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা শেষ হওয়ার পর এখন নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ কক্ষ থেকে ধারাবাহিকভাবে ঘোষণা করা হচ্ছে বেসরকারি ফলাফল। সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৯২টি আসনের ফলাফল প্রকাশিত হয়েছে এবং তাতে বিপুল ব্যবধানে এগিয়ে থেকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। একই সঙ্গে সংসদীয় রাজনীতিতে শক্ত অবস্থান নিশ্চিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এবারের নির্বাচনে বড় দুই দলের পাশাপাশি ছোট দল ও স্বতন্ত্র প্রার্থীদের উপস্থিতিও সংসদের নতুন ভারসাম্য তৈরি করবে ...
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:১৩ | বিস্তারিত

হাসনাত আবদুল্লাহর আসনের ফল প্রকাশ-দেখুন কে এগিয়ে?
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ভূমিধস বিজয়ের পথে এগিয়ে আছেন। শাপলা কলি প্রতীকে বিপুল ভোটে তিনি আসনটিতে স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন বলে স্থানীয়ভাবে প্রাপ্ত তথ্যে জানা গেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাওয়া তথ্যে জানা যায়, কুমিল্লা-৪ দেবিদ্বার সংসদীয় আসনে মোট ১১৬টি ভোটকেন্দ্র রয়েছে এবং সবগুলো কেন্দ্রেই শাপলা কলি প্রতীক এগিয়ে আছে। এসব কেন্দ্রের ফলাফলে হাসনাত আবদুল্লাহ প্রায় ১ লাখ ...
১২ ফেব্রুয়ারি ২০২৬, ২১:১৬ | বিস্তারিত

তারেক রহমানের ঢাকা-১৭ আসনের ফলাফল প্রকাশ-দেখুন কে এগিয়ে?
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে ভোটগ্রহণ শেষে ধাপে ধাপে ফলাফল প্রকাশ শুরু হয়েছে। সর্বশেষ পাওয়া তথ্যে ১৮টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে, যেখানে ধানের শীষ প্রতীকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ৯ হাজার ৯৬২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯ হাজার ২২৮ ভোট। এর আগে প্রাথমিকভাবে ঘোষিত দুটি কেন্দ্রের ফলাফলেও তারেক রহমান এগিয়ে ছিলেন। সেখানে তিনি পেয়েছিলেন ১ হাজার ...
১২ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০৩ | বিস্তারিত
