বাংলাদেশ রাজনৈতিক সংবাদ ট্যাগের খবর
এই ট্যাগের খবর

ভোট কারচুপির অভিযোগ: ববি হাজ্জাজেরসহ ৫ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ওঠা অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগের প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। অভিযোগের গুরুত্ব বিবেচনায় পাঁচটি সংসদীয় আসনের ব্যালট পেপার, ফলাফল শিটসহ নির্বাচনী যাবতীয় সরঞ্জাম সংরক্ষণ করার আদেশ দিয়েছেন আদালত। আলোচিত এই আসনগুলো হলো—ঢাকা-১৩, গাইবান্ধা-৫, ঢাকা-৫, পাবনা-৩ এবং কুষ্টিয়া-৪।
১২ মার্চ ২০২৬, ০৩:৪৩ | বিস্তারিত

রাজনৈতিক অঙ্গনে নতুন চমক: ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন করছে জামায়াত জোট
নিজস্ব প্রতিবেদক: রাকিব: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে আগামী মঙ্গলবার শপথ নিতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভা। তবে সরকার গঠনের আগেই রাজনৈতিক অঙ্গনে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ ও জবাবদিহিতা নিশ্চিত করতে তারা গঠন করতে যাচ্ছে একটি ‘ছায়া মন্ত্রিসভা’ বা শ্যাডো ক্যাবিনেট। শনিবার (১৪ ফেব্রুয়ারি) এবং আজ রবিবার সকালে জোটের শীর্ষ নেতাদের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট থেকে এ পরিকল্পনার তথ্য জানা যায়। কারা ...
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪৩ | বিস্তারিত

৪ হাজার ভোটে পিছিয়ে জামায়াতের সেক্রেটারি-দেখুর সর্বশেষ ফলাফল
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল প্রকাশ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে জমে উঠেছে ভোটের লড়াই। প্রাপ্ত প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৪ হাজার ৬৩২ ভোটে পিছিয়ে রয়েছেন। নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফুলতলা, ডুমুরিয়া উপজেলা এবং গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত এই আসনের মোট ১৫০টি কেন্দ্রের মধ্যে ৩১টি কেন্দ্রের ভোট গণনা সম্পন্ন হয়েছে। ...
১২ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫১ | বিস্তারিত

কক্সবাজার-১: সালাহউদ্দিনের আসনের ফল প্রকাশ-দেখন কে এগিয়ে?
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার-১ আসনে ভোট গণনার শুরুতেই বড় ব্যবধানে এগিয়ে থেকে জয়ের পথে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ধানের শীষ প্রতীকে তিনি শক্ত অবস্থান তৈরি করেছেন, যা ইতোমধ্যেই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মোট ১৭৭টি কেন্দ্রের মধ্যে ৭৪টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, সালাহউদ্দিন আহমদ পেয়েছেন ১ লাখ ২ হাজার ১১৯ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল ফারুখ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৭৩ ভোট। ...
১২ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৪২ | বিস্তারিত

তারেক রহমানের ঢাকা-১৭ আসনের ফলাফল প্রকাশ-দেখুন কে এগিয়ে?
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে ভোটগ্রহণ শেষে ধাপে ধাপে ফলাফল প্রকাশ শুরু হয়েছে। সর্বশেষ পাওয়া তথ্যে ১৮টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে, যেখানে ধানের শীষ প্রতীকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ৯ হাজার ৯৬২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯ হাজার ২২৮ ভোট। এর আগে প্রাথমিকভাবে ঘোষিত দুটি কেন্দ্রের ফলাফলেও তারেক রহমান এগিয়ে ছিলেন। সেখানে তিনি পেয়েছিলেন ১ হাজার ...
১২ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০৩ | বিস্তারিত
