
রিপোর্টার

হাসান: চরম মানসিক অবসাদ আর হতাশা কেড়ে নিল দুটি প্রাণ। বাগেরহাটে ৯ মাসের দুধের শিশুকে পানিতে চুবিয়ে হত্যার পর নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন কানিজ সুবর্ণা স্বর্ণালী (২২) নামে এক গৃহবধূ।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে এই শিউরে ওঠা ঘটনাটি ঘটে।
নিহত স্বর্ণালী বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন সাদ্দাম। বর্তমানে তিনি একাধিক মামলায় কারাগারে রয়েছেন। স্বামীর অনুপস্থিতিতে স্বর্ণালী তার শাশুড়ি, ননদ ও শিশুসন্তান নাজিম হোসেনকে নিয়ে বাড়িতেই থাকতেন। দীর্ঘদিন ধরে স্বামী কারাবন্দি থাকায় এবং তাকে মুক্ত করার চেষ্টা ব্যর্থ হওয়ায় চরম মানসিক চাপে ভুগছিলেন স্বর্ণালী।
ধারণা করা হচ্ছে, সেই তীব্র হতাশা থেকেই তিনি প্রথমে নিজের সন্তানকে নির্মমভাবে হত্যা করেন এবং পরে নিজ ঘরে আত্মহননের পথ বেছে নেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মা ও সন্তানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

কারাগারে বন্দি থাকলেও বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে অংশগ্রহণের অধিকার নিশ্চিত করতে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। মনোনয়নপত্রে স্বাক্ষরের সুযোগ চেয়ে তিনি একটি রিট আবেদন দায়ের করেছেন।
১ দিন আগে

শিক্ষামন্ত্রীকে ঘিরে সমালোচনার ঝড় আরও তীব্র করলেন জুলাই আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের। তিনি মন্তব্য করেছেন, বর্তমান শিক্ষামন্ত্রী সর্বোচ্চ হলে ‘নকল ধরা কমিটি’র আহ্বায়ক হওয়ার যোগ্যতা রাখেন, এর বেশি নয়।
২ দিন আগে

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ঢাকা-৮ আসনের আলোচিত নারী প্রার্থী মেঘনা আলম। একই সঙ্গে তিনি পূর্বের রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
২ দিন আগে

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রে সাবেক বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তিনি নাকি যোগ দিচ্ছেন সদ্য আলোচিত দল ন্যাশনাল সিটিজেন পার্টি (NCP)–তে। আর এই খবর ঘিরেই রাজনৈতিক মহলে তীব্র গুঞ্জন।
৬ দিন আগে

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক ঐতিহাসিক ও নাটকীয় মোড় আইনগতভাবে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সব পথ কার্যত বন্ধ হয়ে গেল। দীর্ঘদিনের বিতর্ক, রাজনৈতিক উত্তেজনা এবং নানা ঘটনাপ্রবাহের পর অবশেষে জাতীয় সংসদে পাস হয়েছে ‘সন্ত্রাস বিরোধী (সংশোধন) আইন, ২০২৬’, যার মাধ্যমে দলটির সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
১০ এপ্রিল ২০২৬

শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে উপনির্বাচনে ধানের শীষে ভোটের সুনামি, বিপুল ব্যবধানে জয় পেলেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল।
৯ এপ্রিল ২০২৬

বগুড়া-৬ (সদর) আসনে অনুষ্ঠিত উপনির্বাচনে রেজাউল করিম বাদশা বিপুল ভোটে জয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় প্রায় দ্বিগুণ।
৯ এপ্রিল ২০২৬

সংরক্ষিত নারী আসনকে ঘিরে ত্রয়োদশ জাতীয় সংসদে শুরু হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ। আগামীকাল বুধবার (৮ এপ্রিল) তফসিল ঘোষণার মাধ্যমে এই প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে, আর ভোটগ্রহণ হবে আগামী ১২ মে।
৭ এপ্রিল ২০২৬

ফরিদপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন ঘিরে ছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতা ও উত্তেজনা। ১৫টি পদের এই নির্বাচনে দলভিত্তিক ফলাফলে দেখা গেছে একটি ভারসাম্যপূর্ণ চিত্র, যেখানে বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াত—তিন পক্ষই উল্লেখযোগ্য সংখ্যক পদে জয় পেয়েছে।
৩ এপ্রিল ২০২৬