
রিপোর্টার

প্রতি বছর ৬ জুলাই ‘পল্লী উন্নয়ন দিবস’ এবং ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ৭ নভেম্বর সরকারি ছুটি হিসেবে পালিত হবে, তবে ৬ জুলাই ছুটি থাকবে না।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গণি।
তিনি আরও জানান, বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা-২০২৫ নিয়ে আলোচনা হয়েছে এবং ২০৩০ সালের মধ্যে সৌরবিদ্যুৎ থেকে ১০ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে।
মধ্যপ্রাচ্যের সংঘাতজনিত জ্বালানি সংকট মোকাবেলায় সরকার কাজ করছে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা উপস্থিত ছিলেন।

দেশের জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্য নিয়ে বড় ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে আগামী ২০৩০ সালের মধ্যে সৌরবিদ্যুৎ থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৪৩ মিনিট আগে

পটুয়াখালীর মহিপুরে নিজেকে দন্ত ও চক্ষু বিশেষজ্ঞ পরিচয় দিয়ে চিকিৎসা সেবার নামে প্রতারণার অভিযোগে হারুন নামের এক ব্যক্তিকে ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। সম্প্রতি তার কিছু আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ক্ষোভ আরও বেড়েছে।
২ ঘণ্টা আগে

ডেমরা ও আশপাশের এলাকায় আগামীকাল শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ডেমরা-রানীমহল-চট্টগ্রাম মহাসড়কের বিতরণ লাইনের লিকেজ মেরামত ও ভাল্ব পরিবর্তনের জরুরি কাজের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে

শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, পড়াশোনার প্রতি আগ্রহ এবং সামাজিক সচেতনতা বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সন্ধ্যার পর অযথা বাইরে সময় কাটানো নিরুৎসাহিত করে তাদের পড়াশোনায় ফিরিয়ে আনতে শিক্ষক-অভিভাবক সমন্বয়ে বিশেষ ‘মোটিভেশনাল’ কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে

বাগেরহাটে খানজাহান আলীর মাজার এলাকায় দিঘিতে কুমিরের আক্রমণে নিহত কুকুরটির মৃত্যুকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছিল, তার অবসান ঘটিয়েছে জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদন। এতে বলা হয়েছে, কুকুরটি জলাতঙ্কে আক্রান্ত ছিল এবং তাকে ইচ্ছাকৃতভাবে কুমিরের সামনে নিক্ষেপ করা হয়নি।
৩ ঘণ্টা আগে

সাময়িকভাবে ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পাঁচ দিনের পূর্বাভাসে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার সতর্কতা দেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে

জ্বালানি সরবরাহে ভোগান্তি কমাতে এবং জরুরি সেবার কার্যক্রম সচল রাখতে শরীয়তপুরের জাজিরা উপজেলাতে চালু করা হয়েছে বিশেষ ‘জরুরি লাইন’।
৬ ঘণ্টা আগে

পহেলা বৈশাখের উৎসবমুখর আবহে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে দেশের কৃষি খাতে এক নতুন যুগের সূচনা হলো। আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উদ্যোগকে কৃষি খাতের ডিজিটাল রূপান্তরের এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যার মাধ্যমে প্রান্তিক কৃষকদের কাছে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি কৃষি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও আধুনিকায়নের নতুন দ্বার উন্মোচিত হয়েছে।
১১ ঘণ্টা আগে

দেশের জ্বালানি খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং তদারকি আরও জোরদার করতে নতুন এক ডিজিটাল যুগে প্রবেশ করল বাংলাদেশ। কিউআর (QR) কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ সেবা চালু করেছে সরকার, যার মাধ্যমে এখন থেকে লাইনে দাঁড়ানোর ঝামেলা ছাড়াই আরও স্বচ্ছ ও নিয়ন্ত্রিত উপায়ে জ্বালানি তেল সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা।
১২ ঘণ্টা আগে