সরকারি সিদ্ধান্ত ট্যাগের খবর
এই ট্যাগের খবর

আসছে ৯ম পে-স্কেল, সরকারি চাকরিজীবীদের বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক: দেশের প্রায় ১৫ লাখ সরকারি কর্মচারীর দীর্ঘদিনের প্রতীক্ষা শেষ হতে যাচ্ছে। ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে নতুন তথা ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ বরাদ্দ রাখার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সচিব পর্যায়ের একটি উচ্চপদস্থ কমিটির সুপারিশের ভিত্তিতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে, যা সরকারি চাকরিজীবীদের জন্য বড় ধরনের স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে।
২৯ এপ্রিল ২০২৬, ২২:৪২ | বিস্তারিত

নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত, ছুটি থাকেবে যেটাতে
নিজস্ব প্রতিবেদক: প্রতি বছর ৬ জুলাই ‘পল্লী উন্নয়ন দিবস’ এবং ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ৭ নভেম্বর সরকারি ছুটি হিসেবে পালিত হবে, তবে ৬ জুলাই ছুটি থাকবে না।
১৬ এপ্রিল ২০২৬, ২১:৫৪ | বিস্তারিত

নবম পে স্কেল নিয়ে নতুন ঘোষণা সরকারের
নিজস্ব প্রতিবেদক: হাসান: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের পে-স্কেল দাবির প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘোষণা দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার পে-স্কেল বিষয়ে যে সিদ্ধান্ত চূড়ান্ত করবে, ভবিষ্যতে নির্বাচিত কোনো সরকার চাইলেও তা পরিবর্তন বা বাতিল করতে পারবে না। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বাস্তবায়নে সময় লাগলেও সিদ্ধান্ত চূড়ান্ত অর্থ উপদেষ্টা জানান, নতুন বেতন কাঠামো বা পে-স্কেল কার্যকর করতে কিছুটা সময় প্রয়োজন হবে। তবে ...
৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৮ | বিস্তারিত

পে স্কেল বাতিল! গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা পাচ্ছেন চাকরিজীবীরা
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নতুন পে স্কেল নিয়ে আপাতত অপেক্ষাই করতে হচ্ছে। বর্তমান আর্থিক সংকট ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে এখনই নতুন বেতন কাঠামো ঘোষণা করা সম্ভব নয় বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে কর্মচারীদের স্বস্তি দিতে নতুন পে স্কেল কার্যকর না হওয়া পর্যন্ত বিদ্যমান বিধান অনুযায়ী গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন এই সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, জাতীয় নির্বাচনের আগে নতুন ...
১৪ জানুয়ারি ২০২৬, ২০:২১ | বিস্তারিত

ওষুধের দামে লাগাম টানতে বড় সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের
নিজস্ব প্রতিবেদক: দেশের সাধারণ মানুষের চিকিৎসাসেবা আরও সহজলভ্য করা এবং ওষুধের লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই লক্ষ্য বাস্তবায়নে নতুন করে ১৩৫টি ওষুধকে ‘অত্যাবশ্যকীয়’ (Essential Drugs) তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে এখন থেকে মোট ২৯৫টি (মতান্তরে ২৯৬টি) ওষুধের সর্বোচ্চ বিক্রয়মূল্য সরাসরি সরকার নির্ধারণ করবে। এই জনস্বার্থসংশ্লিষ্ট সিদ্ধান্তটি গৃহীত হয় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) উপদেষ্টা পরিষদের এক গুরুত্বপূর্ণ বৈঠকে। বৈঠক শেষে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সিদ্ধান্তের ...
৮ জানুয়ারি ২০২৬, ২৩:৫০ | বিস্তারিত

নবম পে স্কেলে বড় সুখবর: গ্রেড বহাল রেখে বেতন বাড়বে ৯০ শতাংশ-দেখুন বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষা ও নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাস্তবায়নের দ্বারপ্রান্তে পৌঁছেছে সরকারি চাকরিজীবীদের বহুল আলোচিত নবম জাতীয় বেতন স্কেল। জাতীয় বেতন কমিশন তাদের সুপারিশমালা চূড়ান্ত করেছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। কমিশনের প্রস্তাবে বর্তমান ১৬টি গ্রেড কাঠামো অপরিবর্তিত রেখে গ্রেডভেদে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন প্রায় ৯০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করার সুপারিশ করা হয়েছে। কমিশন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নবম পে স্কেলের পূর্ণাঙ্গ সুপারিশপত্র বা চূড়ান্ত পাণ্ডুলিপি ইতোমধ্যে প্রস্তুত হয়েছে। সবকিছু পরিকল্পনা ...
৬ জানুয়ারি ২০২৬, ১৭:৩৪ | বিস্তারিত

নবম পে-স্কেল: আল্টিমেটামের মেয়াদ শেষ-যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পরও সরকারি চাকরিজীবীদের প্রত্যাশা পূরণ হয়নি। নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরা যে নির্দিষ্ট সময়সীমা ১৫ ডিসেম্বর বেঁধে দিয়েছিলেন, তা ইতোমধ্যেই পার হয়ে গেছে। প্রায় ১৮ লাখ সরকারি চাকরিজীবীর আল্টিমেটামের মেয়াদ শেষ হলেও সরকার এখনো নতুন বেতন কাঠামো ঘোষণার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। এই প্রেক্ষাপটে দ্রুত পে-স্কেল কার্যকরের দাবিতে কর্মচারী সংগঠনগুলোর প্রতিনিধিরা এখন অর্থ উপদেষ্টা সালেহ আহমেদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের অপেক্ষায় রয়েছেন। সাক্ষাতের আবেদন, তবে মিলেনি উপদেষ্টার দেখা আল্টিমেটামের ...
১৬ ডিসেম্বর ২০২৫, ২৪:২৭ | বিস্তারিত

নবম পে স্কেল কাঠামো আসছে ৩ ধাপে, দেখুন কবে থেকে কার্যকর
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। চলমান মূল্যস্ফীতি ও আর্থিক তারল্য সংকটের বাস্তবতা বিবেচনায় সরকার সিদ্ধান্ত নিয়েছে একবারে নয়, তিন ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে। এতে করে নতুন পে-স্কেল পুরোপুরি চালু হতে সময় লাগলেও, ২০২৬ সালের জানুয়ারিতে প্রথম ধাপ শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। ২০২৬ থেকে নতুন বেতনের যাত্রা শুরু সরকারি কর্মচারী সংযুক্ত পরিষদের প্রতিনিধিদের সঙ্গে একাধিক আলোচনার পর ...
১০ ডিসেম্বর ২০২৫, ১১:১২ | বিস্তারিত
