
রিপোর্টার

লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এ দেওয়া এক পোস্টে তিনি জানান, দুই দেশের নেতারা এই সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন।
ট্রাম্প বলেন, তিনি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু-এর সঙ্গে কথা বলেছেন। তাদের আলোচনার ফলেই ইএসটি সময় বিকেল ৫টা থেকে ১০ দিনের জন্য যুদ্ধবিরতি কার্যকর হবে।
যদিও ঘোষণায় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ-এর নাম উল্লেখ করা হয়নি, যাদের সঙ্গে ইসরায়েলের সংঘাত চলছে।
ট্রাম্প আরও জানান, সম্প্রতি ওয়াশিংটনে দীর্ঘ ৩৪ বছর পর দুই দেশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি সংশ্লিষ্টদের স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কাজ করার নির্দেশ দিয়েছেন।
সূত্র: বিবিসি।

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান আরও কঠোর হচ্ছে। ইরানমুখী জাহাজগুলোকে সরাসরি পথ পরিবর্তনের নির্দেশ দিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। বৃহস্পতিবার প্রকাশিত এক অডিও বার্তায় ওমান উপসাগরে অবস্থানরত জাহাজগুলোর প্রতি এই সতর্কবার্তা দেওয়া হয়।
৫ ঘণ্টা আগে

বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে কূটনৈতিক উত্তেজনার মধ্যেই একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, নির্দিষ্ট শর্ত পূরণ করা হলে বাণিজ্যিক জাহাজগুলো হরমুজ প্রণালীর ওমান অংশ ব্যবহার করে নিরাপদে চলাচল করতে পারবে। তবে এই প্রস্তাব বাস্তবায়ন হবে কি না, তা পুরোপুরি নির্ভর করছে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপের ওপর।
১২ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ কূটনৈতিক প্রেক্ষাপটে নতুন বার্তা দিল ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা ব্যাহত হলেও, পরোক্ষ যোগাযোগ ও বার্তা আদান-প্রদান এখনো অব্যাহত রয়েছে বলে জানিয়েছে তেহরান।
১ দিন আগে

মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের সম্ভাবনা এবং ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনার খবরে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা গেলেও, সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা গেছে বাংলাদেশের বাজারে। স্থানীয় পর্যায়ে তেজাবী স্বর্ণের সংকট ও মূল্যবৃদ্ধির অজুহাতে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস), যা দেশের ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করেছে।
১ দিন আগে

মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করতে চীনের তৈরি একটি স্যাটেলাইট সংগ্রহ করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বলে দাবি করেছে ব্রিটিশ দৈনিক ফিন্যান্সিয়াল টাইমস।
১ দিন আগে

উত্তর ইসরাইলে আবারও রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বুধবার সকালে একাধিক দফায় চালানো এই হামলায় অন্তত একজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
১ দিন আগে

স্কুলে সাধারণ দিনের মতোই ক্লাস চলছিল। কিন্তু মুহূর্তেই তা রূপ নেয় ভয়াবহ রক্তপাতের দৃশ্যে। এক কিশোর হঠাৎ স্কুলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালালে প্রাণ হারান অন্তত চারজন, যাদের মধ্যে একজন শিক্ষকও রয়েছেন। আহত হন আরও অন্তত ২০ জন।
১ দিন আগে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফায় শান্তি আলোচনার সম্ভাবনা তৈরি হওয়ায় জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্নের আশঙ্কা কিছুটা কমেছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দামে সাময়িক স্বস্তি ফিরে এসেছে।
২ দিন আগে

নৌ অবরোধের চাপে কৌশল বদলেছে ইরান। সমুদ্রপথে বাণিজ্যে বাধা সৃষ্টি হওয়ায় এখন স্থলপথে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্য বাড়ানোর ওপর জোর দিচ্ছে তেহরান।
২ দিন আগে