
আগামীকাল (বৃহস্পতিবার) থেকে শুরু হতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ দল স্কটল্যান্ড। সংযুক্ত আরব আমিরাতে ম্যাচটি শুরু হবে বিকাল ৪টায়।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের লক্ষ্য নির্ধারণ করেছেন টাইগারদের অধিনায়ক নাইজার সুলতানা জ্যোতি।
আজ (বুধবার) বিসিবির পাঠানো বার্তায় জ্যোতি বলেন, ‘আমি বলব যে পুরো দলের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এই জন্য যে, আমরা যতগুলো বিশ্বকাপ খেলেছি; ২০১৪ ছাড়া বলার মতো তেমন বলার কিছু করতে পারিনি।
আমাদের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এজন্য যে, আমরা চাই যেন এই বিাশ্বকাপটা হিসাবে ও মনে রাখার মতো হয়।’
আগের চার টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো জয় পায়নি বাংলাদেশের মেয়েরা। এবার সেই আক্ষেপ ঘোচানোর স্বপ্ন দেখালেন বাংলাদেশ অধিনায়ক, ‘এটা খুবই হতাশাজনক (কোনো জয় না পাওয়া)। কিন্তু আমি বিশ্বাস করি এই দুঃখ এবার ঘোচাতেই চাই। যেন আমাদের এই দুঃখ আর না থাকে। শুরুটা করতে চাই আগামীকালকের ম্যাচ দিয়েই।’
সবশেষ প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারানোর আত্মবিশ্বাস জ্যোতি কাজে লাগাতে চান বিশ্বকাপের মূল ম্যাচে, ‘আমাদের দল যেভাবে খেলে এসেছে, শেষ ওয়ার্মআপ ম্যাচটা যেভাবে খেলেছে পাকিস্তানের বিপক্ষে, সবাই একটা ভালো শেপে দেখেছি। সবার ভেতর এনার্জি বা ম্যাচ জেতার ক্ষুধা আছে, প্রত্যেকটা খেলোয়াড় একজন আরেকজনকে যেভাবে ব্যাক করেছে মাঠে।’
পাকিস্তান ম্যাচের পর দল বর্তমানে ভালো অবস্থায় আছে বলেও মত জ্যোতির, ‘ব্যাটিং ইউনিট অনেক ভালো করেছে, ভালো একটা স্কোর দাঁড় করিয়েছে। সেইসঙ্গে অনেক ভালো ব্যাক-আপ দিয়েছে বোলাররা। সো ফার সবকিছু মিলিয়ে যদি চিন্তা করি দল একটা ভালো অবস্থায় আছে। আমরা জয়ের জন্যই খেলব।’
প্রসঙ্গত, বাংলাদেশে ২০১৪ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। যেখানে টাইগ্রেসরা ৪ ম্যাচে মাত্র একটি (আয়ারল্যান্ডের বিপক্ষে) জিতেছে। ২০১৬ সালে ভারতের পর, ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ, ২০২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়া এবং অবশেষে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা, লাল-সবুজ মেয়ে প্রতিনিধিরা খালি হাতে ফিরেছিল। তারা প্রতিটি টুর্নামেন্টে গ্রুপ পর্বের চারটি ম্যাচ খেলে প্রতিটিতে হেরেছে।
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে নবম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই মৌসুম শুরু হবে ৩রা অক্টোবর এবং ফাইনাল হবে ২০শে অক্টোবর। টুর্নামেন্টের ২৩টি ম্যাচ দুবাই ও শারজাহ দুটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের এ গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।

সিলেট টেস্টের প্রথম দিনটা যেন পুরোপুরি লিটন দাসের গল্প! একের পর এক উইকেট হারিয়ে যখন বড় বিপর্যয়ের মুখে বাংলাদেশ, তখন ব্যাট হাতে দেয়াল হয়ে দাঁড়ান এই উইকেটরক্ষক ব্যাটার। তার দুর্দান্ত সেঞ্চুরিতে লড়াইয়ে টিকে থাকলো টাইগাররা।
২০ ঘণ্টা আগে

সিলেটে বাংলাদেশ-পাকিস্তান টেস্টে দারুণ উত্তেজনা ছড়িয়ে পড়েছে প্রথম দিনেই। টস জিতে পাকিস্তানের ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত শুরু থেকেই চাপে ফেলে বাংলাদেশকে। তবে লড়াই চালিয়ে যাচ্ছে টাইগার ব্যাটাররা।
২২ ঘণ্টা আগে

অবশেষে পাকিস্তান বধের স্বপ্ন পূরণ করল বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত এক লড়াই শেষে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে টেস্ট ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলো টাইগাররা। ঘরের মাঠে এই প্রথম পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয় পেল বাংলাদেশ।
৪ দিন আগে

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম আলোচিত ঘটনা হয়ে দাঁড়িয়েছিল সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের অংশ না নেওয়া। সেই সিদ্ধান্ত ঘিরে দেশজুড়ে সমালোচনা, বিতর্ক ও নানা প্রশ্ন ওঠার পর এবার আনুষ্ঠানিক তদন্তে নেমেছে ক্রীড়া মন্ত্রণালয়।
৫ দিন আগে

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টে দ্বিতীয় দিনে ব্যাট-বলের লড়াই জমে উঠেছে। প্রথম ইনিংসে শক্ত ভিত গড়ে ৪১৩ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়ে ম্যাচে দারুণ অবস্থান তৈরি করেছে স্বাগতিক বাংলাদেশ। বড় স্কোরের চাপ নিয়ে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামে পাকিস্তান।
৯ মে ২০২৬

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টে দারুণ অবস্থানে রয়েছে স্বাগতিক বাংলাদেশ। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটারদের দায়িত্বশীল পারফরম্যান্সে ৪১৩ রানের বড় সংগ্রহ দাঁড় করায় টাইগাররা। শক্ত এই স্কোরের ওপর ভর করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে রাখে বাংলাদেশ।
৯ মে ২০২৬

বিপিএলে দুর্নীতির বিরুদ্ধে বড় অভিযান শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তদন্তে উঠে এসেছে ম্যাচ ফিক্সিং, আন্তর্জাতিক বেটিং সিন্ডিকেটের যোগাযোগ এবং ক্রিকেটারদের দুর্নীতির প্রস্তাব দেওয়ার মতো গুরুতর অভিযোগ।
৭ মে ২০২৬

বাংলাদেশ ক্রিকেটে বড় পরিবর্তনের পর নতুন গতি আনতে কাজ শুরু করেছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির এডহক কমিটি। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পূর্বের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর গঠিত ১১ সদস্যের এই কমিটির প্রধান দায়িত্ব আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা।
৬ মে ২০২৬

মিরপুরে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বৃষ্টির কারণে প্রভাবিত লড়াইয়ে ৬ উইকেটে পরাজিত হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল।
২ মে ২০২৬