
গোটা মাঠে যেমন টা দাপট দেখিয়েছে বাংলাদেশ। মাঠের মতো পুরস্কারের মঞ্চেও দারুণ জয়জয়কার বাংলাদেশের। সাফ চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন ঋতুপর্ণা চাকমা। টুর্নামেন্ট সেরার পাশাপাশি ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন ঋতুপর্ণা। অ্যাটাকিং মিডফিল্ডার ঋতুপর্ণা পুরো টুর্নামেন্ট জুড়েই দুর্দান্ত পারফর্ম করেছেন। বাংলাদেশের যে আজ ইতিহাস গড়লো তার পিছনে পুরো ক্রেডিট ছিল ঋতুপর্ণা চাকমার। তার গোলেই বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে।
বাংলাদেশ চ্যাম্পিয়ন ও নিজের স্বীকৃতির প্রতিক্রিয়া নিয়ে তিনি বলেন, ‘ভালো লাগছে আমরা আবার চ্যাম্পিয়ন হয়েছি। আমি গোল করেছি এবং পুরস্কার পাওয়াতে খুশি লাগছে। এতে আমার পরিবারও অনেক খুশি হবে।’
২০২২ সালে নেপালকে হারিয়ে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জয় করেছিল বাংলাদেশের মেয়েরা। আর এবারও সেই একই ভেন্যুতে, স্বাগতিক নেপালের বিপক্ষে ফাইনাল ম্যাচে ২-১ গোলের চমকপ্রদ জয় নিয়ে শিরোপা ধরে রাখল সাবিনা খাতুনের নেতৃত্বে বাংলাদেশ। ২০ হাজারের বেশি দর্শকের সামনে থেকেও বিশাল ভাবে জিতে নিল বাংলার মেয়েরা।
খেলার প্রথমার্ধে গোলশূন্য ড্র ছিল। তারপর খেলার গতি আরও বাড়ায় বাংলার মেয়েরা। ম্যাচের ৫১তম মিনিটে বাংলাদেশের মনিকা চাকমা প্রথম গোল করে লিড এনে দেন। গোলটি আসে সাবিনা ও তহুরার সঙ্গে তার সমন্বিত আক্রমণের ফলে। গোল হজম করে নেপালও থেমে ছিল না, তারা পাল্টা আক্রমণ সাজাতে থাকে। ৫৪তম মিনিটে আমিশা কার্কি বাংলাদেশের ডিফেন্স পেরিয়ে নেপালের হয়ে গোলটি করে সমতা ফেরান।
তারপর উভয় দলই খেলায় ফেরার জন্য অনেক ট্রাই করে। নেপালের মজবুত ডিফেন্স আর বাংলাদেশের আক্রমণ চলতে থাকে সমানতালে। ৮২তম মিনিটে বাঁ প্রান্ত থেকে থ্রো ইন থেকে বল নিয়ে ঋতুপর্ণা চাকমার দুর্দান্ত শটে নেপালের জালে বল জড়িয়ে যায়, যা ফাইনালের দ্বিতীয় ও বাংলাদেশের বিজয়সূচক গোল হিসেবে প্রমাণিত হয়। তখন খেলার সময় ছিল মাত্র কয়েক মিনিট।
নতুন বাংলাদেশ গড়ার সময়ে বাংলার মেয়েরা আবার নতুন করে বিশ্বকে পরিচয় করিয়ে দিল। পুরুষ দল যেখানে সাফ শিরোপা ধরে রাখতে পারেনি, মেয়েরা সেটা করতে পেরেছে। সেখানে সাবিনাদের টানা দুইবার শিরোপা জয় নারীদের ফুটবলে বাংলাদেশের জন্য এক অনন্য গৌরব এনে দিয়েছে।

২০২৮ ও ২০২৯ সালের উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আয়োজক ভেন্যু চূড়ান্ত করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। ২০২৮ সালের মহারণ অনুষ্ঠিত হবে জার্মানির মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায়। আর এক বছর পর, ২০২৯ সালের ফাইনাল বসবে স্পেনের বার্সেলোনার ঐতিহাসিক ও সংস্কার করা ক্যাম্প ন্যুতে।
১৬ ঘণ্টা আগে

শিশুদের ফুটবল ম্যাচে দর্শক ও অভিভাবকদের উচ্ছৃঙ্খল আচরণ ঠেকাতে অভিনব উদ্যোগ নিয়েছে রোমানিয়া ফুটবল ফেডারেশন। চলতি মৌসুম থেকে দেশটির অনূর্ধ্ব-৭ থেকে অনূর্ধ্ব-১৬ বয়সভিত্তিক ফুটবল প্রতিযোগিতায় চালু করা হয়েছে ‘ব্ল্যাক কার্ড’। তবে এই কার্ড কোনো খেলোয়াড়কে দেখানো হবে না; মাঠের বাইরে থাকা দর্শক ও অভিভাবকদের আচরণ নিয়ন্ত্রণ করতেই ব্যবহার করা হবে এটি।
২ দিন আগে

মেজর লিগ সকারে (এমএলএস) ঘরের মাঠ ‘নু স্টেডিয়ামে’ দারুণ এক জয় পেয়েছে ইন্টার মিয়ামি। শুরুতেই গোল হজম করে পিছিয়ে পড়লেও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় স্বাগতিকরা। শেষ পর্যন্ত অধিনায়ক লিওনেল মেসির গুরুত্বপূর্ণ গোলে ন্যাশভিলকে ২-১ ব্যবধানে হারিয়ে মাঠ ছাড়ে মিয়ামি।
২ দিন আগে

খেলাপ্রেমীদের জন্য আজকের দিনটি বেশ ব্যস্ততায় কাটবে। ক্রিকেট, টেনিস ও ফুটবল—তিন জনপ্রিয় খেলাতেই রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ। এর মধ্যে নারী এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। পাশাপাশি টেস্ট ক্রিকেট ও ইউএস ওপেনের গুরুত্বপূর্ণ ম্যাচও সরাসরি দেখা যাবে টেলিভিশনে।
৫ দিন আগে

ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দীর্ঘ প্রতীক্ষিত এই ম্যাচে ব্রাজিলের জার্সিতে দেখা যাবে রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়ুস জুনিয়র, বার্সেলোনার রাফিনহা এবং তরুণ ফরোয়ার্ড এন্ড্রিককে।
৫ দিন আগে

আল-আউয়াল পার্কে বুধবার রাতটা স্মরণীয় করে রাখলেন ক্রিস্তিয়ানো রোনালদো। পর্তুগিজ এই তারকার গোলের সুবাদে আবহাকে ২-১ গোলে হারিয়ে সৌদি প্রো লিগে জয় পেয়েছে স্বাগতিক আল নাসর। আর এই গোলের মাধ্যমে ক্লাব ও আন্তর্জাতিক ক্যারিয়ার মিলিয়ে রোনালদোর মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৭৯-এ। বহুল আলোচিত এক হাজার গোলের মাইলফলক থেকে এখন আর মাত্র ২১ গোল দূরে তিনি।
৫ দিন আগে

লা লিগায় দারুণ ছন্দে থাকা এফসি বার্সেলোনা আবারও দেখাল তাদের আক্রমণাত্মক ফুটবলের ঝলক। ভ্যালেন্সিয়ার মাঠে গিয়ে স্বাগতিকদের কোনো সুযোগ না দিয়ে ৫-০ গোলের বড় জয় তুলে নিয়েছে কাতালান ক্লাবটি। এই জয়ের ফলে লিগে নিজেদের শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখার পাশাপাশি পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও আরও মজবুত করেছে বার্সেলোনা।
৭ সেপ্টেম্বর ২০২৬

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির অধ্যায় শেষ হওয়ার পর এখন জাতীয় দলের সামনে নতুন এক প্রশ্ন মেসির হাতে থাকা অধিনায়কের আর্মব্যান্ড এবার উঠবে কার হাতে? কিংবদন্তি এই তারকার জায়গা কেউ পূরণ করতে পারবেন না, সেটি স্পষ্ট। তবে মাঠে নেতৃত্ব দেওয়ার জন্য তো একজনকে সামনে আসতেই হবে। আর সেই দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা নামটি হলো ক্রিস্তিয়ান ‘কুটি’ রোমেরো।
৬ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বকাপে ব্রাজিলকে হারিয়ে নরওয়ের ঐতিহাসিক জয়ের স্মৃতি এখনো তাজা আরলিং হালান্ডের মনে। সেই ম্যাচে জোড়া গোল করে নরওয়ের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই তারকা স্ট্রাইকার। সময় পেরিয়ে গেলেও বিশেষ সেই ম্যাচের কথা ভুলে যাননি তিনি। বরং এবার ব্রাজিলকে হারানোর প্রসঙ্গ উঠতেই মজার ছলে প্রতিপক্ষের কাছে ‘দুঃখ প্রকাশ’ করলেন নরওয়ের এই তারকা।
৬ সেপ্টেম্বর ২০২৬