
সিনিয়ার রিপোর্টার

ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দীর্ঘ প্রতীক্ষিত এই ম্যাচে ব্রাজিলের জার্সিতে দেখা যাবে রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়ুস জুনিয়র, বার্সেলোনার রাফিনহা এবং তরুণ ফরোয়ার্ড এন্ড্রিককে।
আগামী ৩ অক্টোবর কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে ব্রাজিল ও ভারত। সিনিয়র পুরুষ ফুটবলে এটিই হবে দুই দলের একে অপরের বিপক্ষে প্রথম ম্যাচ। ফলে ম্যাচটিকে ঘিরে দুই দেশের ফুটবলপ্রেমীদের মধ্যেই তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
বিশ্বকাপের পর প্রথমবারের মতো জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। তার ঘোষিত নতুন দলে এসেছে বেশ কিছু পরিবর্তন। ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের ২৬ সদস্যের দলে থাকা মাত্র নয়জন এবারও জাতীয় দলে জায়গা ধরে রাখতে পেরেছেন।
আক্রমণভাগে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে দল সাজিয়েছেন আনচেলত্তি। ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনহার সঙ্গে রয়েছেন এন্ড্রিক। এ ছাড়া চেলসির এস্তেভাও ও জোয়াও পেদ্রো, বোর্নমাউথের রায়ান এবং ফ্লামেঙ্গোর পেদ্রো ও স্যামুয়েল লিনোকেও রাখা হয়েছে দলে।
মাঝমাঠেও রয়েছে উল্লেখযোগ্য পরিবর্তন। আর্সেনালে সদ্য যোগ দেওয়া ব্রুনো গিমারায়েস জায়গা পেয়েছেন দলে। আগস্টে নিউক্যাসল ইউনাইটেড ছেড়ে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনালে যোগ দেন তিনি। তার সঙ্গে মিডফিল্ডে থাকছেন আন্দ্রে সান্তোস, ডগলাস লুইজ, দানিলো সান্তোস, ব্রেনো বিদন ও গ্যাব্রিয়েল বন্তেম্পো।
রক্ষণভাগে ব্রাজিল দলে রয়েছে বেশ কয়েকজন অভিজ্ঞ ও তরুণ ফুটবলার। গ্যাব্রিয়েল মাগালহায়েস ও মারকিনিয়োসের মতো অভিজ্ঞদের পাশাপাশি দলে রাখা হয়েছে ম্যানচেস্টার সিটির ভিতোর রেইস, নটিংহাম ফরেস্টের জাইর, রোমার ওয়েসলি এবং পিএসভির মাউরো জুনিয়রকে।
বিশ্বকাপের পর আনচেলত্তির প্রথম দলটিতে পরিবর্তনের চিত্র বেশ স্পষ্ট। বিশ্বকাপের দল থেকে এবারও জায়গা পেয়েছেন ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, মারকিনিয়োস, দানিলো সান্তোস, ব্রুনো গিমারায়েস, এন্ড্রিক, রাফিনহা, রায়ান ও ভিনিসিয়ুস জুনিয়র।
অন্যদিকে বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ব্রাজিলের তারকা নেইমার। এ ছাড়া ক্যাসেমিরো, আলিসন, এদেরসন, দানিলো ও ওয়েভারটনও এবার আনচেলত্তির দলে নেই।
ভারতের বিপক্ষে ম্যাচের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষেও দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে ব্রাজিল। আগামী ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা। এরপর ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে আবারও অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এই দুটি ম্যাচের পর ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
বিশ্ব র্যাঙ্কিংয়েও দুই দলের মধ্যে রয়েছে বড় ব্যবধান। সর্বশেষ পুরুষ ফুটবল র্যাঙ্কিংয়ে ব্রাজিলের অবস্থান পঞ্চম। বিপরীতে ভারত রয়েছে ১৩৮তম স্থানে। ফলে র্যাঙ্কিংয়ের হিসাবে এগিয়ে থাকা ব্রাজিলের বিপক্ষে ভারতের জন্য ম্যাচটি হতে যাচ্ছে বড় ধরনের পরীক্ষা।
এদিকে ভারতের কোচ খালিদ জামিলও ব্রাজিল, পানামা ও উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন। ভারতের দলে রয়েছেন গুরপ্রীত সিং সান্ধু, আনোয়ার আলী, অনিরুদ্ধ থাপা, সাহাল আবদুল সামাদ ও মনবীর সিং।
ব্রাজিলের ২৬ সদস্যের দল
গোলরক্ষক: হুগো সুজা, পেদ্রো মরিসকো।
ডিফেন্ডার: ওতাভিও, আর্থার দিয়াস, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, জাইর, মারকিনিয়োস, মাতেউজিনহো, মাউরো জুনিয়র, ভিতোর রেইস, ওয়েসলি।
মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস, ব্রেনো বিদন, ব্রুনো গিমারায়েস, দানিলো সান্তোস, ডগলাস লুইজ, গ্যাব্রিয়েল বন্তেম্পো।
ফরোয়ার্ড: এন্ড্রিক, এস্তেভাও, জোয়াও পেদ্রো, পেদ্রো, রাফিনহা, রায়ান, স্যামুয়েল লিনো, ভিনিসিয়ুস জুনিয়র।

আল-আউয়াল পার্কে বুধবার রাতটা স্মরণীয় করে রাখলেন ক্রিস্তিয়ানো রোনালদো। পর্তুগিজ এই তারকার গোলের সুবাদে আবহাকে ২-১ গোলে হারিয়ে সৌদি প্রো লিগে জয় পেয়েছে স্বাগতিক আল নাসর। আর এই গোলের মাধ্যমে ক্লাব ও আন্তর্জাতিক ক্যারিয়ার মিলিয়ে রোনালদোর মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৭৯-এ। বহুল আলোচিত এক হাজার গোলের মাইলফলক থেকে এখন আর মাত্র ২১ গোল দূরে তিনি।
২ ঘণ্টা আগে

লা লিগায় দারুণ ছন্দে থাকা এফসি বার্সেলোনা আবারও দেখাল তাদের আক্রমণাত্মক ফুটবলের ঝলক। ভ্যালেন্সিয়ার মাঠে গিয়ে স্বাগতিকদের কোনো সুযোগ না দিয়ে ৫-০ গোলের বড় জয় তুলে নিয়েছে কাতালান ক্লাবটি। এই জয়ের ফলে লিগে নিজেদের শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখার পাশাপাশি পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও আরও মজবুত করেছে বার্সেলোনা।
৩ দিন আগে

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির অধ্যায় শেষ হওয়ার পর এখন জাতীয় দলের সামনে নতুন এক প্রশ্ন মেসির হাতে থাকা অধিনায়কের আর্মব্যান্ড এবার উঠবে কার হাতে? কিংবদন্তি এই তারকার জায়গা কেউ পূরণ করতে পারবেন না, সেটি স্পষ্ট। তবে মাঠে নেতৃত্ব দেওয়ার জন্য তো একজনকে সামনে আসতেই হবে। আর সেই দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা নামটি হলো ক্রিস্তিয়ান ‘কুটি’ রোমেরো।
৪ দিন আগে

বিশ্বকাপে ব্রাজিলকে হারিয়ে নরওয়ের ঐতিহাসিক জয়ের স্মৃতি এখনো তাজা আরলিং হালান্ডের মনে। সেই ম্যাচে জোড়া গোল করে নরওয়ের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই তারকা স্ট্রাইকার। সময় পেরিয়ে গেলেও বিশেষ সেই ম্যাচের কথা ভুলে যাননি তিনি। বরং এবার ব্রাজিলকে হারানোর প্রসঙ্গ উঠতেই মজার ছলে প্রতিপক্ষের কাছে ‘দুঃখ প্রকাশ’ করলেন নরওয়ের এই তারকা।
৪ দিন আগে

মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামি ও আটলান্টা ইউনাইটেডের মধ্যকার ম্যাচটি শেষ হয়েছে ২-২ গোলের সমতায়। শনিবার (৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ম্যাচে জয়ের খুব কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত পূর্ণ তিন পয়েন্ট তুলে নিতে পারেনি লিওনেল মেসির দল।
৪ দিন আগে

চীনের মকিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে দুর্দান্ত জয় দিয়ে নিজেদের অভিযান শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই চাইনিজ তাইপেকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে দারুণ আত্মবিশ্বাসের বার্তা দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
৫ দিন আগে

দীর্ঘদিনের আর্থিক সংকট, মাঠ পুনর্নির্মাণ এবং নানা ধরনের অবকাঠামোগত জটিলতার মধ্যেও ঘুরে দাঁড়িয়ে নতুন এক ইতিহাস তৈরি করেছে স্প্যানিশ ফুটবলের অন্যতম বড় ক্লাব এফসি বার্সেলোনা। ক্লাবটির ইতিহাসে প্রথমবারের মতো এক মৌসুমে আয় ১ বিলিয়ন ইউরোর সীমা অতিক্রম করেছে।
৫ দিন আগে

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে টানা দুই ম্যাচে পরাজয়ের পর বাংলাদেশের মূল পর্বে খেলার সম্ভাবনা অনেকটাই কঠিন হয়ে পড়েছে। এর মধ্যেই বড় ধাক্কা এসেছে দলের কোচিং স্টাফে। ভারতের বিপক্ষে তৃতীয় ম্যাচে মাঠে নামার আগেই বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচ জেরাড জোন্সকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
৫ দিন আগে

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি। আলবিসেলেস্তের জার্সিতে দীর্ঘ ও সোনালি অধ্যায়ের পর তার বিদায়কে স্মরণীয় করে রাখতে বিশেষ পরিকল্পনা করছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। ইতোমধ্যে মেসির সম্ভাব্য বিদায়ী ম্যাচসহ বেশ কিছু আয়োজন নিয়ে আলোচনা শুরু হয়েছে।
৬ দিন আগে