
নিজস্ব প্রতিবেদন: ধরুন, ঢাকার ব্যস্ত ফার্মগেট এলাকায় একটি পারমাণবিক বোমা বিস্ফোরিত হলো— মুহূর্তেই থেমে যাবে শহরের কোলাহল, নিস্তব্ধতায় ঢেকে যাবে প্রাণচঞ্চল এই নগরী। পারমাণবিক বিস্ফোরণের ধ্বংসাত্মক শক্তি এতটাই ভয়াবহ যে, কিছু বোঝার আগেই বিস্ফোরণস্থলের সবকিছু ছাই হয়ে যাবে।
প্রথম ধাক্কায়, যদি এক মেগাটনের একটি বোমা বিস্ফোরিত হয়, তাহলে এক সেকেন্ডেরও কম সময়ে প্রায় ২ থেকে ৩ কিলোমিটার জুড়ে বিশাল এক আগুনের গোলা তৈরি হবে, যার তাপমাত্রা সূর্যের চেয়েও বেশি। এই আগ্নেয়গোলকের মধ্যে যা কিছু থাকবে, তা মুহূর্তেই প্লাজমা অবস্থায় রূপ নিয়ে ছাই হয়ে যাবে। ফার্মগেট থেকে তেজগাঁও, শাহবাগ, বাংলামোটর, নিউমার্কেট ও খামারবাড়ি পর্যন্ত এলাকা ধ্বংসস্তূপে পরিণত হবে।
পরবর্তী ধাপে, ভয়াবহ তেজস্ক্রিয়তা প্রায় ১৩ থেকে ১৫ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়বে। সেই তাপে মোহাম্মদপুর, মিরপুর, খিলগাঁও, রামপুরা, মহাখালী ও উত্তরা পর্যন্ত এলাকাজুড়ে মানুষ হঠাৎ দেখবে, তারা আগুনে পুড়ে যাচ্ছে। এই বিস্তৃত অঞ্চলে বেঁচে থাকার সম্ভাবনা কার্যত শূন্য।
তৃতীয় ধাক্কায় আসবে বিশাল শব্দ তরঙ্গ ও দমবন্ধ করা চাপ। বিস্ফোরণের অভিঘাত ঢাকাকে কাঁপিয়ে তুলবে। শব্দের চেয়ে দ্রুত গতির ঝড়ো হাওয়া ২০ কিলোমিটার ব্যাসার্ধ পর্যন্ত বাড়ি-ঘর, গাছপালা ও অবকাঠামো ধ্বংস করে দেবে। জানালার পাশে দাঁড়িয়ে কেউ ছবি তুলতে চাইলেও, বোতাম চাপার আগেই সবকিছু শেষ হয়ে যাবে। বিস্ফোরণের ঢেউয়ে গ্যাস ও তেলের পাম্পগুলোও জ্বলে উঠবে, আকাশে তৈরি হবে ভয়াল 'মাশরুম ক্লাউড'।
পারমাণবিক বোমার ভয়াবহতা এখানেই শেষ নয়। বাতাসে ভেসে বেড়ানো তেজস্ক্রিয় কণাগুলো বাতাসের গতিপথ ধরে ৫০ থেকে ৮০ কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়বে। নরসিংদী, গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ এমনকি ভারতের সীমান্তবর্তী অঞ্চল পর্যন্ত এই তেজস্ক্রিয়তার 'ফলআউট' পৌঁছাবে। সেখানে যারা বেঁচে থাকবেন, তারাও মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়বেন— ক্যানসার, চর্মরোগ, বংশগত সমস্যা ও দীর্ঘমেয়াদি অসুস্থতা তাদের জীবনের সঙ্গী হয়ে উঠবে।
সব হারিয়ে যদি কেউ অলৌকিকভাবে বেঁচে থাকেন, সামনে পাবেন এক বিভীষিকাময় দৃশ্য। চারপাশে পুড়ে যাওয়া দেহ, আর্তনাদ, পানি আর চিকিৎসার জন্য মানুষের হাহাকার— কিন্তু কোথাও কোনো সহায়তা থাকবে না। বিমানবন্দর, মোবাইল টাওয়ার, হাসপাতাল সবকিছু ধ্বংস হয়ে যাবে। শহরে প্রবেশ করাও হবে দুঃসাধ্য, কারণ সেখানে থাকবে ভয়ানক তেজস্ক্রিয়তা।
এর সঙ্গে যোগ হবে দীর্ঘমেয়াদি প্রাকৃতিক দুর্যোগ। আকাশ ঢেকে যাবে কার্বনের কণায়, সূর্যের আলো মাটিতে পৌঁছাবে না, নেমে আসবে ‘পারমাণবিক শীত’ বা নিউক্লিয়ার উইন্টার। আবহাওয়ার ভারসাম্য ভেঙে পড়বে, শুরু হবে অ্যাসিড বৃষ্টি। ফসল ফলানো অসম্ভব হয়ে উঠবে এবং ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেবে।
এই বর্ণনা কেবল এক মেগাটনের একটি পারমাণবিক বোমার। অথচ আজকের বিশ্বে ১৩ হাজারেরও বেশি পারমাণবিক অস্ত্র মজুদ রয়েছে— যার বেশিরভাগই হিরোশিমা-নাগাসাকির চেয়ে ৫০-৬০ গুণ বেশি শক্তিশালী।
২০১৭ সালে বিশ্বের বেশিরভাগ দেশ পারমাণবিক অস্ত্র নিষিদ্ধে সম্মত হলেও, পরাশক্তিগুলোর বিরোধিতায় তা কার্যকর হয়নি। নিরাপত্তার নামে চলতে থাকা এই অস্ত্র প্রতিযোগিতা মানবজাতিকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে যে কোনো মুহূর্তে।
একটি ভুল সিদ্ধান্ত, একটি যুদ্ধ ঘোষণা— আর তার পরিণতি হতে পারে এই ভয়াবহ বিপর্যয়।
সিদ্দিকা/

রাকিব: দেশের পুঁজিবাজারকে শক্তিশালী ও বিনিয়োগবান্ধব করতে বড় ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বর্তমান অর্থনীতির তুলনায় শেয়ারবাজারের অবস্থান যে অনেকটাই দুর্বল, তা বদলে দিতে আগামী তিন বছরের মধ্যে বাজারকে কয়েক গুণ শক্তিশালী করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে কারিগরি ও নীতিগত সহায়তার আশ্বাস দিয়েছে Asian Development Bank।
১৪ মিনিট আগে

হাসান: সরকারি কর্মকর্তা–কর্মচারীদের দীর্ঘ দিনের প্রত্যাশা নতুন বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে। চলতি অর্থবছরে এ খাতে সংরক্ষিত বিপুল অঙ্কের অর্থের বেশিরভাগই জ্বালানি, কৃষি সহায়তা ও সামাজিক সুরক্ষা কর্মসূচিতে ব্যয় হওয়ায় নতুন পে স্কেল বাস্তবায়ন আপাতত কঠিন হয়ে পড়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
১ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহু প্রতীক্ষিত নতুন জাতীয় বেতন কমিশন বাস্তবায়ন নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। চলতি ২০২৫–২৬ অর্থবছরের বাজেটে এই খাতে বরাদ্দ রাখা বিপুল অঙ্কের অর্থের প্রায় পুরোটাই অন্য গুরুত্বপূর্ণ খাতে স্থানান্তর করায় নতুন বেতন কাঠামো শিগগির বাস্তবায়নের সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির লটারি পদ্ধতি নিয়ে তীব্র আলোচনা হয়েছে। কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এই পদ্ধতির কড়া সমালোচনা করেন এবং বলেন, এর ফলে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে।
১ ঘণ্টা আগে

হাসান: দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ (১৫ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
৫ ঘণ্টা আগে

রাকিব: দীর্ঘ আইনি জটিলতা ও অনিশ্চয়তার পর অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। ২০২৬সালের এই বহুল আলোচিত পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ১৫ এপ্রিল থেকে দেশজুড়ে শুরু হতে পারে শিক্ষার্থীদের এই গুরুত্বপূর্ণ মেধা যাচাই পরীক্ষা।
২০ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে সক্রিয় রয়েছে বৃষ্টিবলয় ‘গোধূলি’। এর প্রভাবে অনেক এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। একই সঙ্গে দেশের অন্তত ১০টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে শক্তিশালী ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।
২০ ঘণ্টা আগে

রাকিব: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উত্তাপ পুরোপুরি থামার আগেই দেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে রাষ্ট্রপতি পদ। ক্ষমতাসীন দল বিএনপির অভ্যন্তর থেকে শুরু করে বিরোধী শিবির ও সাধারণ জনগণের মধ্যেও একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা কে হচ্ছেন?
২০ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় স্বস্তির খবর এসেছে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন থেকে। দেশটির সরকার নতুন একটি সিদ্ধান্তের মাধ্যমে প্রবাসীদের জন্য ভিসা নবায়ন প্রক্রিয়া আরও সহজ করে দিয়েছে। এখন থেকে কোনো প্রবাসী যদি বাহরাইনের বাইরে—যেমন বাংলাদেশে—অবস্থান করেন, তাহলেও তিনি সেখান থেকেই তার ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করতে পারবেন।
২ দিন আগে