
নিজস্ব প্রতিবেদন: চার দিন আগেই জানাজা ও দাফন সম্পন্ন হয়েছিল আব্দুস সাত্তারের। তাকে শায়িত করা হয়েছিল গ্রামের আল মদিনাতুল বাকি কবরস্থানে। পরিবার ও প্রতিবেশীরা মেনে নিয়েছিলেন তার বিদায়। কিন্তু এর ঠিক তিনদিন পর সোমবার রাতেই ঘটে যায় এমন এক ঘটনা, যা বিশ্বাস করতে সময় লেগেছে পুরো গ্রামবাসীর।
সকালে আব্দুস সাত্তারের বাড়ির উঠানে হঠাৎ করে দেখা যায় একটি নতুন কবর। আর পরদিনই এলাকায় ছড়িয়ে পড়ে খবর—কবরস্থানে যেখানে তাকে কবর দেওয়া হয়েছিল, সেই স্থান এখন ফাঁকা! মৃতদেহ নিখোঁজ!
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখী দক্ষিণপাড়ার এই ঘটনা এখন চাঞ্চল্যের কেন্দ্রবিন্দু। আব্দুস সাত্তারের পরিবার জানায়, মৃত্যুর তিনদিন পর তার কুলখানি অনুষ্ঠিত হয়। এরপর যখন সবাই বাড়িতে ফেরেন, তখন তারা বাড়ির উঠানে নতুন করে মাটি খোঁড়া ও একটি কবর দেখতে পান। আর সেখানে বসানো একটি নামফলক স্পষ্ট করে জানিয়ে দেয়—এটাই আব্দুস সাত্তারের কবর।
বাড়ির একজন সদস্য জানান, “আমরা তো তাকে কবর দিয়েছি কবরস্থানে। কিন্তু ফিরে এসে দেখি কবর উঠানে! তখনই সন্দেহ হয়, গিয়ে দেখি কবরস্থানের জায়গাটায় মাটি খোঁড়া—মরদেহ নেই। আমরা স্তম্ভিত হয়ে যাই!”
আব্দুস সাত্তার মৃত্যুর আগে বলে গিয়েছিলেন, তার হাতে লাগানো একটি বটগাছের নিচে যেন তাকে দাফন করা হয়। কিন্তু পরিবার তাকে নিয়ম অনুযায়ী কবরস্থানে দাফন করে। স্থানীয়দের ধারণা, হয়তো কেউ—সম্ভবত তার ভক্ত বা কোনো ঘনিষ্ঠ শিষ্য—তার শেষ ইচ্ছা বাস্তবায়নে গোপনে এই মৃতদেহ স্থানান্তর করে।
গ্রামবাসীরা জানান, আব্দুস সাত্তার ছিলেন একজন তরিকাপন্থী মানুষ। দীর্ঘ ১৪ বছর তিনি পরিবার থেকে আলাদা হয়ে সোনামুখীর দক্ষিণপাড়ায় কৃষি জমির একচালা ঘরে বাস করতেন। বিভিন্ন পীরের মাজারে ঘোরাফেরা ছিল তার অভ্যাস। অনেকেই তাকে একজন অলৌকিক ভাবনার ধারক বলে মনে করতেন।
নতুন করে আবিষ্কৃত এই কবর দেখতে ভিড় করছে দূর-দূরান্তের মানুষ। একেবারে বাড়ির উঠানে, সেই বটগাছের নিচে আব্দুস সাত্তারের শেষ ঠিকানা দেখে মানুষ বিস্ময়ে ভাবছে—এ কি নিছক কাকতালীয়, নাকি সত্যিই অলৌকিক কোনো ঘটনার বাস্তব প্রতিফলন?
সোহাগ/

রাকিব: পবিত্র ঈদুল ফিতর নির্ধারণে আজ বুধবার (১৮ মার্চ) সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে শাওয়াল মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ বেশ কয়েকটি দেশে আজ ২৯ রমজান উপলক্ষে চাঁদ পর্যবেক্ষণ করা হবে।
৪ ঘণ্টা আগে

পবিত্র ঈদুল ফিতরের তারিখ জানতে দেশের মানুষ দারুণ উৎসুক। এই রহস্যের চূড়ান্ত উত্তর মিলবে আগামী ১৯ মার্চ বৃহস্পতিবার, যখন সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকের ফলাফল অনুযায়ী ঘোষণা করা হবে, এবারের ঈদ কবে উদযাপিত হবে।
৯ ঘণ্টা আগে

হাসান: ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ ও শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। এদিন সন্ধ্যা ৬টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। এই সভা থেকে জানা যাবে এবার ঈদুল ফিতর কবে অনুষ্ঠিত হবে।
১০ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান অস্থিরতা ও সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে বাংলাদেশিদের জন্য ওমান-এর শ্রমবাজার পুনরায় চালুর সম্ভাবনা নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে। চলতি বছরের জানুয়ারির শেষ দিকে ওমানের শ্রমমন্ত্রী দুই মাসের মধ্যে বাংলাদেশিদের জন্য ওয়ার্ক ভিসা চালুর আশ্বাস দিলেও নির্ধারিত সময় প্রায় শেষ হয়ে এলেও এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
১০ ঘণ্টা আগে

হাসান: দেশের রপ্তানি খাতকে আরও গতিশীল করতে নতুন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে এক লাখ মার্কিন ডলার পর্যন্ত পণ্য রপ্তানির ক্ষেত্রে পরিবহন বা শিপিং ডকুমেন্ট সরাসরি বিদেশি ক্রেতাদের কাছে পাঠাতে পারবেন রপ্তানিকারকরা।
১১ ঘণ্টা আগে

হাসান: বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য মুদ্রা বিনিময় হার একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে মধ্যপ্রাচ্যে কর্মরত শ্রমিক ও কর্মজীবীদের ক্ষেত্রে রিয়ালের দামের সামান্য পরিবর্তনও রেমিট্যান্সে বড় প্রভাব ফেলতে পারে।
১১ ঘণ্টা আগে

বিদেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের জন্য মুদ্রা বিনিময় হার একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে যারা নিয়মিত দেশে টাকা পাঠান, তাদের জন্য বৈদেশিক মুদ্রার সামান্য ওঠানামাও বড় প্রভাব ফেলতে পারে।
১১ ঘণ্টা আগে

১২ ঘণ্টা আগে

বাংলাদেশের কওমি মাদ্রাসা শিক্ষাব্যবস্থার অন্যতম বৃহৎ শিক্ষা বোর্ড Befaq ul Madarisil Arabia Bangladesh-এর ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষা (২০২৬)-এর ফলাফল আজ ১৮ মার্চ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। ফলাফল প্রকাশের পর থেকেই সারা দেশের হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।
১২ ঘণ্টা আগে