সদ্য সংবাদ
৩০ বছর পর মুক্তি: বিনা বিচারে দীর্ঘ কারাবাসের অবসান ঘটলো কনু মিয়ার!
দীর্ঘ ৩০ বছর ২ মাস ১৯ দিন বিনা বিচারে কারাভোগের পর অবশেষে মুক্তি পেয়েছেন হবিগঞ্জের লাখাই উপজেলার সিংহগ্রামের বাসিন্দা কনু মিয়া। মঙ্গলবার (১৫ জুলাই, ২০২৫) সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ জেলা কারাগার থেকে তিনি জামিনে মুক্ত হন বলে জানিয়েছেন জেলা লিগ্যাল এইডের আইনজীবী এম এ মজিদ।
১৯৯৫ সালের ২৫ মে কনু মিয়া নিজের মা মেজেস্টর বিবিকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেন। সেই সময় তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। গ্রামবাসী তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিলে পরদিনই তিনি আদালতে তিন লাইনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সেই থেকে শুরু হয় তার অন্ধকার কারাজীবন, যা একটানা তিন দশকেরও বেশি সময় ধরে চলে।
এই দীর্ঘ সময়ে তার মামলার বিচার বা সাজা কোনোটিই হয়নি। হাইকোর্ট মানসিক ভারসাম্যহীনতার কারণে তার মামলার বিচার স্থগিত রেখেছিল। প্রথম দিকে স্বজনরা তাকে দেখতে এলেও ধীরে ধীরে তারা কনু মিয়ার খোঁজ নেওয়া বন্ধ করে দেন। গ্রামের নতুন প্রজন্ম তো জানতই না যে কনু মিয়া নামের কেউ এখনো বেঁচে আছেন।
অবশেষে বিষয়টি নজরে আসে হবিগঞ্জের জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও জ্যেষ্ঠ সহকারী জজ মুহম্মাদ আব্বাছ উদ্দিনের। তিনি কনু মিয়ার মামলার বাদী মনু মিয়া এবং তার ভাই নাসু মিয়ার খোঁজ পান এবং তাদের লিগ্যাল এইড অফিসে ডেকে পাঠান। ঘটনা জানার পর তারা আবেগাপ্লুত হয়ে কনু মিয়াকে সহযোগিতার আশ্বাস দেন।
সহকারী জজ আব্বাছ উদ্দিন জানান, মানসিক রোগে আক্রান্ত আসামির জামিনের বিষয়টি ভিন্ন প্রকৃতির হয়। এক্ষেত্রে তার নিরাপত্তা, বাসস্থান এবং কোর্টে হাজিরার নিশ্চয়তা থাকা জরুরি। এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে গত ১৪ জুলাই আইনজীবী এম এ মজিদ হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে কনু মিয়ার জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জেসমিন আরা বেগম তার জামিন মঞ্জুর করেন।
আইনজীবী এম এ মজিদ বলেন, "দীর্ঘদিন পর হলেও কনু মিয়া জামিনে মুক্ত হয়েছেন—এটা শুধু একজন মানুষের জন্য নয়, পুরো সমাজের জন্যই একটি বার্তা।" কনু মিয়ার ভাই মনু মিয়া জানান, "আমার ভাই মানসিকভাবে অসুস্থ। দীর্ঘদিন পর সে মুক্ত হয়েছে—আমরা খুবই খুশি।"
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পে স্কেল: সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিল তারেক রহমান
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- জামায়াত আমিরের নিজ আসনের ফল প্রকাশ-দেখুন আমিরের অনস্থান?
- তবে কি ঈদুল ফিতরের আগেই নতুন পে-স্কেল আসছে!
- সর্বনিম্ন বেতন ৩৫ হাজার? তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎসহ সরকারি কর্মচারীদের নতুন ৭ দাবি
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা কার্যকর হতে যাচ্ছে, ফেব্রুয়ারিতেই বাড়ছে বেতন
- ঢাকা-৮ আসনের ১২ কেন্দ্রের ফল প্রকাশ-দেখুন ফলাফল
- তারেক রহমানের ঢাকা-১৭ আসনের ফলাফল প্রকাশ-দেখুন কে এগিয়ে?
- বগুড়া-৬: তারেক রহমানের আসনের ফল প্রকাশ- দেখুন ফলাফল
- নাটকীয় নির্বাচনী ফলাফল: জামাতের তথ্য অনুযায়ী ভোটকেন্দ্রভিত্তিক ফলাফল
- নির্বাচন ২০২৬- সরকারি ফলাফল সরাসরি দেখতে এখানে ক্লিক করুন
- ঢাকা-১৫: জামায়াত আমিরের আসনের ফল প্রকাশ-চমকে উঠার মতো ফল
- আবারও লাফ দিল স্বর্ণের দাম: দেখুন ২২,২১,১৮ ক্যারেটের মূল্য