
ঢাকার মিটফোর্ড হাসপাতাল এলাকায় গত ৯ জুলাই ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনা নতুন মোড় নিচ্ছে। অনেক সামরিক ও রাজনৈতিক বিশ্লেষক দাবি করছেন, এই হত্যাকাণ্ড ছিল পূর্বপরিকল্পিত। তাদের মতে, বিএনপিকে রাজনৈতিকভাবে ফাঁসাতেই এমন ঘটনা ঘটানো হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বিশেষজ্ঞ বলছেন, গোয়েন্দা সংস্থার মদদে মিটফোর্ড হত্যাকাণ্ডে বিএনপিকে পরিকল্পিতভাবে জড়ানো হয়েছে। এই ঘটনার পরপরই দেশজুড়ে বিএনপির বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তোলা হয়। অথচ, প্রায় একই সময়ে যুবদলের সাবেক এক নেতাকে গুলি করে ও রগ কেটে হত্যা করা হলেও সে বিষয়ে সবাই নীরব ছিল, যা পরিস্থিতিকে আরও রহস্যময় করে তুলেছে।
অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান ফেসবুক লাইভে এসে মিটফোর্ডের ঘটনায় সরাসরি ডিজিএফআইকে দায়ী করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, ডিজিএফআই এবং এনএসআই কি চাইলেই মিটফোর্ডের রহস্য উদঘাটন করতে পারে না? তার অভিযোগ, অস্থিরতা সৃষ্টির জন্য ভারতীয় পরামর্শে গোয়েন্দা সংস্থাগুলো এসব কাজ করছে।
তিনি আরও বলেন, "পাথর মেরে একজনকে হত্যা করা হলো, আর একজন ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ঘটনার ভিডিও করল। যে পজিশন থেকে ভিডিওটি করা হয়েছে, পাথর মারার সময় যারা জড়িত ছিল তাদের এটা বোঝার কথা। কারণ ভিডিও করা ব্যক্তি তাদের দিক থেকেই এসে পাথর মারছিল। এটা স্পষ্টতই পরিকল্পিত।"
এই সাবেক সামরিক কর্মকর্তা মনে করেন, বিএনপিকে দুর্বল করতে পারলে সবচেয়ে বেশি লাভবান হবে ভারত। তিনি তারেক জিয়ার আশেপাশে থাকা ব্যক্তিদের নিরাপত্তা যাচাই-বাছাই (সিকিউরিটি ভেরিফিকেশন) করার কথা বলেছেন, কারণ এর মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হচ্ছে কিনা তা জানা যেতে পারে।
প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন ফেসবুকে লিখেছেন, পরিকল্পিতভাবে দলীয় কোন্দলকে চাঁদাবাজি হিসেবে প্রচার করা হয়েছে। তার মতে, ডিজিএফআই রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করতে এবং জনমতকে নিয়ন্ত্রণ করতে এমন ঘটনা ঘটাতে জড়িত। তিনি অভিযোগ করেন, ডিজিএফআই ইচ্ছাকৃতভাবে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য যেভাবে ঘটনার সংবাদ তৈরি করেছে, তাদের প্রভাবিত মিডিয়াগুলো ঠিক সেভাবেই তা ছড়িয়ে দিচ্ছে। এ সময় তিনি গণমাধ্যম ও সামরিক বাহিনী থেকে ফ্যাসিবাদী দোসরদের এখনও না সরানোর তীব্র ক্ষোভ প্রকাশ করেন, এবং বলেন যে এরাই বিএনপির জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।
অন্যদিকে, আলোচিত অনলাইন অ্যাক্টিভিস্ট ও প্রবাসী লেখক পিনাকী ভট্টাচার্য তার ফেসবুক পোস্টে লিখেছেন, "বিএনপির চাঁদাবাজ দুর্বৃত্ত অংশকে প্রশ্রয় দিয়ে মাঠে নামিয়েছে ডিজিএফআই। ডিজিএফআইয়ের লক্ষ্যই ছিল বিএনপির বেপরোয়া অংশকে দিয়ে এমন পরিস্থিতি তৈরি করা যেন বিএনপি ঘৃণিত রাজনৈতিক শক্তিতে পরিণত হয়, এবং এভাবেই বিএনপিকে একেবারে ধ্বংস করে দেওয়া যায়।"
তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, "আপনারা কি ডিজিএফআইয়ের এই বৃহত্তর পরিকল্পনাটি (গ্রান্ড ডিজাইন) বুঝতে পারছেন? প্রশ্ন করুন, কে তাদের এত সাহস দিয়েছে এইভাবে খুন করা যায়? কে খুনের সময় ক্যামেরায় নিখুঁতভাবে ভিডিও করল? চাঁদা না পেয়ে খুন করা একরকম, কিন্তু বীভৎসভাবে খুনের এই দৃশ্য (স্পেক্টাকল) কার পরিকল্পনায়? অবাক লাগে না? যেন ক্যামেরাম্যান জানতো এই ঘটনা ঘটবেই।"

নিজস্ব প্রতিবেদক: প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় স্বস্তির খবর এসেছে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন থেকে। দেশটির সরকার নতুন একটি সিদ্ধান্তের মাধ্যমে প্রবাসীদের জন্য ভিসা নবায়ন প্রক্রিয়া আরও সহজ করে দিয়েছে। এখন থেকে কোনো প্রবাসী যদি বাহরাইনের বাইরে—যেমন বাংলাদেশে—অবস্থান করেন, তাহলেও তিনি সেখান থেকেই তার ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করতে পারবেন।
১৮ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিদেশে কর্মরত লাখো প্রবাসী প্রতিদিন কষ্টার্জিত অর্থ দেশে পাঠিয়ে পরিবার ও দেশের অর্থনীতিকে শক্তিশালী করে তুলছেন। তাই প্রবাসীদের টাকা পাঠানোর সুবিধার কথা মাথায় রেখে বিভিন্ন দেশের মুদ্রার প্রতিদিনের সর্বশেষ বিনিময় হার তুলে ধরা হয়।
২১ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: দেশের সোনার বাজারে স্বস্তির খবর। টানা দরপতনের ধারাবাহিকতায় আবারও কমানো হয়েছে সোনার দাম। গতকালের বড় পতনের পর আজ শুক্রবার নতুন করে মূল্য কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
২২ ঘণ্টা আগে

হাসান: দেশের অনেক জায়গার মতো গাইবান্ধাতেও রান্নার গ্যাস হিসেবে এলপিজি সিলিন্ডারের ওপর নির্ভরশীলতা দিন দিন বাড়ছে। তবে বাজারে বিক্রি হওয়া বেসরকারি কোম্পানির গ্যাসের দাম যেখানে ১৫০০ থেকে ১৬০০ টাকার মধ্যে, সেখানে একই ওজনের সরকারি সিলিন্ডারের দাম মাত্র ৮২৫ টাকা—এই তথ্য অনেকের কাছেই যেন অবিশ্বাস্য।
১ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে বড় ভূমিকা রাখে। প্রবাসীদের সুবিধার্থে প্রতিদিন বিভিন্ন দেশের মুদ্রার সর্বশেষ বিনিময় হার প্রকাশ করা হয়, যাতে তারা সঠিক সময়ে দেশে টাকা পাঠিয়ে সর্বোচ্চ মূল্য পেতে পারেন।
১ দিন আগে

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য আজকের রেমিট্যান্স বাজারে এসেছে নতুন আপডেট। দেশে টাকা পাঠানোর আগে সর্বশেষ মুদ্রা বিনিময় হার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বৈদেশিক মুদ্রার রেট যেকোনো সময় বাড়তে বা কমতে পারে।
১ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য আজকের রেমিট্যান্স বাজারে এসেছে ইতিবাচক খবর। সৌদি আরব থেকে দেশে টাকা পাঠাতে আজ পাওয়া যাচ্ছে গতকালের তুলনায় কিছুটা বেশি রেট। তাই যারা আজ টাকা পাঠানোর পরিকল্পনা করছেন, তারা তুলনামূলক ভালো মূল্য পেতে পারেন।
১ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন ধরে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১১ মার্চ) সকাল ৯টা থেকে শুরু করে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে

হাসান: দেশের স্বর্ণবাজারে আবারও দামের বড় ধরনের পরিবর্তন এসেছে। টানা দুই দফা মূল্য বৃদ্ধির পর এবার ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছে সোনার দাম। নতুন এই মূল্য আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০টা থেকে সারা দেশে কার্যকর হয়েছে।
২ দিন আগে