
নিজস্ব প্রতিবেদন: সারা বিশ্বে দ্রুতগতিতে বাড়ছে কোলন ক্যানসারের হার, বিশেষ করে তরুণদের মধ্যে। বৃহদান্ত্র বা রেকটামে কোষের অস্বাভাবিক বৃদ্ধির ফলে সৃষ্ট এই ক্যানসার প্রাথমিক পর্যায়ে অনেকটাই নিরব থাকে। ফলে সময়মতো শনাক্ত না হলে তা প্রাণঘাতী হয়ে উঠতে পারে।
ভারতের অভিজ্ঞ গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডা. জোসেফ সালহাব সম্প্রতি জানিয়েছেন, বর্তমানে কোলন ক্যানসারে আক্রান্ত রোগীদের মধ্যে ২০-৩০ বছর বয়সীদের সংখ্যাই দ্রুত বাড়ছে। তিনি জানান, ২৫ বছর বয়সী এক রোগী নিয়মিত পেটের সমস্যা নিয়ে চিকিৎসা নিতে এসে শেষ পর্যন্ত ধরা পড়ে স্টেজ–৪ ক্যানসারে আক্রান্ত। একটি সাধারণ কলোনোস্কোপি ভিডিওতেই ধরা পড়ে বিপজ্জনক বাস্তবতা।
তাই এই রোগের প্রাথমিক কিছু লক্ষণ অবহেলা না করার আহ্বান জানাচ্ছেন চিকিৎসকরা।
কোলন ক্যানসারের লক্ষণ যেগুলোকে হালকাভাবে নিলে বিপদ হতে পারে:
১. চোখে রক্তপাত:
চোখে রক্তপাত হলে অনেকেই তা চোখের সমস্যা মনে করেন। কিন্তু এটি হতে পারে দেহে লুকিয়ে থাকা ক্যানসারের সতর্ক সংকেত।
২. ঘন ঘন পেটব্যথা:
কোনো স্পষ্ট কারণ ছাড়াই যদি নিয়মিত পেট ব্যথা হয় এবং তা সহজে কমে না, তবে অবহেলা না করে চিকিৎসা করানো উচিত।
৩. দুর্বলতা ও ক্লান্তি:
সবসময় ক্লান্ত লাগা, কিছু করলেই দম ফুরিয়ে যাওয়া বা দুর্বল হয়ে পড়া কোলন ক্যানসারের একটি সম্ভাব্য উপসর্গ হতে পারে।
৪. মলত্যাগে পরিবর্তন:
দীর্ঘদিন ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, মলের রঙ বা গন্ধে পরিবর্তন, বা রক্ত দেখা দিলে দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে।
৫. খাবারে অরুচি:
হঠাৎ খেতে ইচ্ছা না করা বা ক্ষুধা কমে যাওয়া যদি কয়েকদিন ধরে চলতে থাকে, তাহলে তা গুরুত্ব দিয়ে দেখা দরকার।
৬. ওজন হ্রাস:
কোনো কারণ ছাড়া হঠাৎ ওজন কমে যাওয়া অনেক সময় ক্যানসারের লক্ষণ হতে পারে। অবহেলা না করে পরীক্ষা করা প্রয়োজন।
৭. রাতের ঘাম:
রাতের বেলা অতিরিক্ত ঘাম হওয়া, এমনকি ঠান্ডার মধ্যেও শরীর ভিজে যাওয়া দেহে গুরুতর সমস্যা নির্দেশ করতে পারে।
৮. ঘন ঘন জ্বর:
বিষয়টি সাধারণ ঠান্ডা ভাবলেও, কারণ ছাড়া ঘন ঘন জ্বর হওয়া ক্যানসারসহ অন্যান্য জটিল রোগের ইঙ্গিত হতে পারে।
তরুণরাও ঝুঁকিতে কেন?
বর্তমানে অনিয়মিত জীবনযাপন, বাইরের প্রসেসড খাবার খাওয়া, শারীরিক পরিশ্রমের অভাব, মানসিক চাপ এবং স্বাস্থ্য পরীক্ষা না করার প্রবণতা তরুণদেরও এই ঝুঁকিতে ফেলছে। আগে যে রোগকে শুধু মধ্যবয়সীদের সমস্যা ভাবা হতো, এখন তা ২০-এর কোটার মধ্যেও দেখা যাচ্ছে।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, শরীরের যেকোনো অস্বাভাবিক পরিবর্তন বা উপসর্গকে অবহেলা না করে দ্রুত চিকিৎসা নেওয়া উচিত। নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা, ব্যালান্সড ডায়েট এবং শারীরিক অ্যাকটিভিটি বজায় রাখলেই ক্যানসারের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।
সোহাগ/

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া সংঘাত এখন ষষ্ঠ দিনে পৌঁছেছে। এই কয়েক দিনে ইরান, লেবানন, ইরাকসহ বিভিন্ন অঞ্চলে নতুন নতুন সামরিক ঘটনার খবর সামনে আসছে। কোথাও ড্রোন ভূপাতিতের দাবি, কোথাও ক্ষেপণাস্ত্র হামলা, আবার কোথাও আন্তর্জাতিক প্রতিক্রিয়া ঘিরে উত্তেজনা বাড়ছে।
১ দিন আগে

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর মৃত্যু নিয়ে বিশ্বজুড়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে সামনে এসেছে একাধিক ফ্যাক্ট-চেক সংস্থা। ২৮ ফেব্রুয়ারি তেহরানে মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় তার মৃত্যুর খবর রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন সুরে একটি দাবি ভাইরাল হয়। সেখানে বলা হয়, তিনি নাকি জীবিত আছেন এবং সাহারা মরুভূমিতে আত্মগোপনে রয়েছেন।
৩ দিন আগে

সুস্থ জীবনধারা বজায় রাখা কোনো জটিল বিষয় নয়। বড় ধরনের পরিবর্তনের বদলে ছোট ছোট অভ্যাসই দীর্ঘমেয়াদে আমাদের শরীর ও মনকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আধুনিক জীবনের ব্যস্ততায় অনেকেই নিজেদের স্বাস্থ্যকে অবহেলা করেন, অথচ প্রতিদিনের কিছু সহজ অভ্যাস মেনে চললেই দৈনন্দিন জীবন অনেক সহজ ও স্বাস্থ্যসম্মত হয়ে ওঠে।
৪ দিন আগে

লিভারের অসুখ অনেক সময় নীরবে শরীরে বাসা বাঁধে। অনেকেই মনে করেন জন্ডিস বা পেটের সমস্যা হলেই বুঝি লিভার খারাপ। কিন্তু বাস্তবতা ভিন্ন। লিভারের কার্যক্ষমতা কমতে শুরু করলে তার ছাপ প্রথমেই পড়তে পারে ত্বকে। ফ্যাটি লিভার থেকে শুরু করে সিরোসিস— গুরুতর অসুখের ইঙ্গিত মিলতে পারে ত্বকের অস্বাভাবিক কিছু পরিবর্তনে।
২৩ ফেব্রুয়ারি ২০২৬

ইউরিন ইনফেকশন বা প্রস্রাবের সংক্রমণ বর্তমানে অত্যন্ত পরিচিত একটি স্বাস্থ্যসমস্যা। নারী-পুরুষ উভয়ের মধ্যেই এটি দেখা যায়, তবে নারীদের ঝুঁকি তুলনামূলক বেশি। সময়মতো শনাক্ত করে চিকিৎসা নিলে এবং কিছু স্বাস্থ্যবিধি মেনে চললে অধিকাংশ ক্ষেত্রেই এ রোগ পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ডা. তানজীর ইসলাম অদ্বিত, যিনি ঢাকা মেডিকেল কলেজ-এর মেডিসিন বিশেষজ্ঞ। তার মতে, সচেতনতা ও দ্রুত চিকিৎসাই ইউরিন ইনফেকশন মোকাবিলার প্রধান চাবিকাঠি। ইউরিন ইনফেকশন কী? মানবদেহে কিডনি রক্ত পরিশোধন করে বর্জ্য ...
১৮ ফেব্রুয়ারি ২০২৬

নিজস্ব প্রতিবেদক: পাইলস বা Hemorrhoids এমন একটি শারীরিক সমস্যা, যা অনেকেই লজ্জা বা সংকোচের কারণে গোপন রাখেন। অথচ এটি খুবই সাধারণ একটি অবস্থা। মলদ্বারের চারপাশের শিরাগুলো অতিরিক্ত চাপে ফুলে গেলে যে স্ফীতি ও অস্বস্তির সৃষ্টি হয়, তাকেই পাইলস বলা হয়। অনেকটা মলদ্বারের ‘ভ্যারিকোজ ভেইন’-এর মতো। সময়মতো সচেতন না হলে এটি ব্যথা, রক্তপাত ও দৈনন্দিন জীবনে অস্বস্তির কারণ হতে পারে। তবে সুখবর হলো—প্রাথমিক পর্যায়ে সঠিক অভ্যাসে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। পাইলসের ধরন: ভেতরে ...
১৬ ফেব্রুয়ারি ২০২৬

যৌনতা নিয়ে আমাদের সমাজে এখনও অনেক সংকোচ, ভুল ধারণা ও অর্ধসত্য প্রচলিত। অথচ যৌন স্বাস্থ্য মানে কেবল যৌন মিলন নয় এটি শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতার সমন্বিত প্রতিফলন। World Health Organization (WHO)-এর মতে, প্রত্যেক মানুষের নিরাপদ, সম্মানজনক ও আনন্দদায়ক যৌন জীবন উপভোগ করার অধিকার রয়েছে। তবু নানা শারীরিক জটিলতা, মানসিক চাপ ও সম্পর্কগত সমস্যার কারণে এই স্বাভাবিক প্রক্রিয়ায় বাধা তৈরি হতে পারে। বিষয়টি লজ্জার নয় বরং সচেতনতার। কোন কোন যৌন সমস্যা ...
১৬ ফেব্রুয়ারি ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে কিডনি রোগ একটি ক্রমবর্ধমান কিন্তু নীরব স্বাস্থ্যঝুঁকি। ২০২২ সালের এক সমীক্ষা অনুযায়ী, দেশে প্রতি ১০০ জনে প্রায় ৮ থেকে ১০ জন কিডনি সমস্যায় ভুগছেন—অথচ অধিকাংশই তা জানেন না। আন্তর্জাতিক পরিসংখ্যানে দেখা যায়, বিশ্বে প্রতি ১০০ জনের মধ্যে প্রায় ২৩ জনের কোনো না কোনো ধরনের কিডনি জটিলতা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, কিডনি রোগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো—এটি দীর্ঘদিন কোনো স্পষ্ট উপসর্গ ছাড়াই অগ্রসর হয়। কেন এত বিপজ্জনক?; মানবদেহে দুটি কিডনি রয়েছে। সাধারণত ...
১৫ ফেব্রুয়ারি ২০২৬

মনোবিজ্ঞানীদের মতে, সমুদ্র, নদী কিংবা ছোট্ট কোনো পুকুরের ধারে সময় কাটালে আমাদের শরীরে স্ট্রেস হরমোনের মাত্রা দ্রুত কমতে শুরু করে। পানির ঢেউয়ের ছন্দময় শব্দ আমাদের স্নায়ুতন্ত্রে এক ধরনের প্রশান্ত সিগন্যাল পাঠায়। এই শব্দ ও দৃশ্য একসঙ্গে কাজ করে হৃদস্পন্দনকে স্থিতিশীল রাখে এবং মস্তিষ্ককে ‘ফাইট অর ফ্লাইট’ অবস্থা থেকে বের করে আনে। ফলে অকারণ উদ্বেগ বা মানসিক চাপ কমে আসে স্বাভাবিকভাবেই। গবেষণার চমকপ্রদ তথ্য গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত পানির ধারে সময় কাটান—তাদের মধ্যে ...
১৫ ফেব্রুয়ারি ২০২৬