সদ্য সংবাদ
'অঘোষিত ফাইনাল'-এ বাংলাদেশের একাদশে ২ পরিবর্তন
নিজস্ব প্রতিবেদন: শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল। এই ম্যাচটি কেবল টি-টোয়েন্টি সিরিজের ভাগ্যই নির্ধারণ করবে না, বরং শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের প্রাপ্তি অপ্রাপ্তির শেষ হিসেব নিকেশও করবে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে এই সিরিজ নির্ধারণী লড়াই।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলংকা ১৯ রানে ২ উইকেট হারিয়েছে।
শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে হারের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও ২-১ ব্যবধানে হেরেছে টাইগাররা। তাই আজকের টি-টোয়েন্টি ম্যাচটি শুধু সিরিজ জয়ের সুযোগই নয়, পুরো সফরের একমাত্র সাফল্য নিশ্চিত করারও লড়াই। প্রথম দুই টি-টোয়েন্টিতে উভয় দল একটি করে জয় পাওয়ায়, তৃতীয় ম্যাচটি পরিণত হয়েছে একরকম 'অঘোষিত ফাইনালে'।
এই গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ দলে এসেছে দুটি পরিবর্তন। ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের জায়গায় একাদশে এসেছেন মেহেদী হাসান। এছাড়া পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন তানজিম হাসান সাকিব।
অন্যদিকে, স্বাগতিক শ্রীলঙ্কা দলেও দুটি পরিবর্তন দেখা গেছে। আভিস্কা ফার্নান্দো ও চামিকা করুনারত্নে বাদ পড়েছেন, তাদের পরিবর্তে একাদশে এসেছেন দিনেশ চান্দিমাল ও কামিন্দু মেন্ডিস। উল্লেখ্য, প্রায় সাড়ে ৩ বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরলেন চান্দিমাল। তিনি ২০২২ সালের ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন।
দুই দলের একাদশ
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন, লিটন দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কুশল পেরেরা, দিনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, চরিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, মাহেশ থিকসানা, জেফরি ভানডারসে, বিনুরা ফার্নান্ডো ও নুয়ান তুষারা।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ভূমিকম্পের শক্তিশালী আঘাত: কম্পন ৬.৮ মাত্রার-উৎপত্তিস্থল কোথায়?
- পে স্কেল নিয়ে সরকারের নতুন যে সিদ্ধান্ত এলো
- পে-স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ: সর্বনিম্ন বেতন কত?
- নবম পে স্কেল নিয়ে সরকারের বড় সিদ্ধান্ত: তবে কি চূড়ান্ত হচ্ছে কাঠামো?
- প্রাথমিকে নিয়োগ পরীক্ষায় দুর্নীতি: ফল প্রকাশ নিয়ে যা জানাল অধিদপ্তর
- নবম পে-স্কেলের বৈঠক শেষ: নতুন যা যা আসলো সিদ্ধান্তে
- পে স্কেল বাতিল! গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা পাচ্ছেন চাকরিজীবীরা
- গ্রেড কমছে না নবম পে-স্কেলে, বেতন বাড়ল কত?
- সর্বনিম্ন বেতন ২১ হাজার: চাকরিজীবীদের অপেক্ষার অবসান ঘটতে পারে কালকেই
- নবম পে-স্কেল নিয়ে সরকারি চাকরীদের জরুরি ঘোষণা
- দেশের সকল সরকারিঅফিসের জন্য জারি হল জরুরি নির্দেশনা
- এলপিজি গ্যাস নিয়ে বড় সুখবর
- ত্রয়োদশ নির্বাচন: সরে দাঁড়ালেন বিএনপির পাঁচ বিদ্রোহী নেতা
- আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ: সর্বশেষ যা জানা গেল
- স্বর্নের বাজারে স্বস্তি: একলাফে কমে গেল সোনার দাম