
নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি ভারত ও বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভয়াবহ ষড়যন্ত্র ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। ভারতের কিছু উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী—বিশেষত ইসকনের কট্টর অনুসারীরা—ধর্মীয় পরিচয় গোপন করে মুসলিম নারীদের প্রেমের ফাঁদে ফেলছে এবং তাদের মান-সম্মান ক্ষুণ্ণ করছে। এ কৌশল কেবল সামাজিকভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে না, বরং আন্তঃধর্মীয় সম্পর্ককে ঘিরে ভয়ানক বিদ্বেষেরও জন্ম দিচ্ছে।
‘লাভ জিহাদ’—এই বিতর্কিত ও ভিত্তিহীন ধারণাটি সামনে এনে শুরুতে মুসলিম পুরুষদের বিরুদ্ধে হিন্দু নারীদের ধর্মান্তর করানোর অভিযোগ তোলে হিন্দুত্ববাদীরা। এরপর নিজেদের কর্মকাণ্ড আড়াল করতে চালু করে ‘গেরুয়া লাভ ট্র্যাপ’। এতে দেখা যায়, হিন্দু তরুণরা ইসলামিক পরিচয় লুকিয়ে মুসলিম নারীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে পরে তাদের বিয়ে বা ধর্ম পরিবর্তনের ফাঁদে ফেলছে।
এই চক্র শুধু সম্পর্ক গড়ে তোলায় থেমে থাকছে না। তারা মুসলিম নারীদের নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খুলে ইসলাম বিদ্বেষী ও অশ্লীল কনটেন্ট ছড়াচ্ছে। উদ্দেশ্য একটাই—মুসলিম সম্প্রদায়ের ভাবমূর্তি নষ্ট করা ও সামাজিক বিভ্রান্তি ছড়ানো।
এ ধরনের এক জ্বলন্ত উদাহরণ আদৃতা আজাদ রীতির ঘটনা। জন্মসূত্রে মুসলিম রীতি একটি দুর্ঘটনার ছবি নিজের ফেসবুকে শেয়ার করলে চক্রটি সেই ছবি বিকৃতভাবে ব্যবহার করে। তারা অপপ্রচার চালায়—রীতি নাকি আগে হিন্দু ছিল, এবং এক মুসলিম যুবক তাকে ধর্মান্তর করে নির্যাতন করেছে। অথচ রীতি নিজেই সাফ জানিয়ে দেন, তিনি মুসলিম এবং ছবিগুলো একটি দুর্ঘটনার ফল।
চক্রটি এখানেই থামে না। তারা রীতির নামে ফেক আইডি খুলে বিভিন্ন অশ্লীল ও ইসলামবিরোধী পোস্ট ছড়ায়। রীতির স্বামীকেও টার্গেট করে তাকে ‘জঙ্গি’ আখ্যা দিয়ে সামাজিকভাবে হেনস্তা করা হয়।
এই উগ্র গোষ্ঠী আরও কয়েক দফা বাংলাদেশের বিভিন্ন ওয়েবসাইটের তথ্য বিকৃত করে ভুয়া ‘পুরস্কার ঘোষণা’ প্রচার করে—যেখানে দাবি করা হয়, হিন্দু মেয়েদের ইসলাম ধর্মে আনলে পুরস্কার দেওয়া হবে। ভারতের কিছু মিডিয়া এবং এমনকি বাংলাদেশের একটি জাতীয় পত্রিকাও প্রমাণ ছাড়াই সেই খবর ছাপে। যদিও পরে তা প্রত্যাহার করা হয়, কিন্তু এর মধ্যেই তা বিভ্রান্তি ও উত্তেজনা ছড়ায়।
২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি এক প্রাপ্তবয়স্ক হিন্দু নারী ও মুসলিম পুরুষ ইসলাম ধর্ম গ্রহণ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে, উগ্র হিন্দুত্ববাদীরা মেয়েটিকে নাবালিকা বলে অপপ্রচার চালায় এবং যুবকটিকে ‘জঙ্গি’ আখ্যা দেয়। অথচ ভারতীয় সংবিধান স্পষ্টভাবে ধর্মীয় স্বাধীনতা ও প্রাপ্তবয়স্কদের বিয়ের অধিকার নিশ্চিত করেছে।
পরিস্থিতির ভয়াবহতা এতটাই বেড়েছে যে, ইসকন ঘনিষ্ঠ কিছু উগ্র নেতা আদালত প্রাঙ্গণেও "মোল্লাধর ধইরা ধইরা জবাই কর"—এমন হিংসাত্মক স্লোগান দিতে কুণ্ঠাবোধ করেনি।
এই ঘটনাগুলো প্রমাণ করে, কীভাবে ধর্মীয় পরিচয়কে হাতিয়ার করে একটি চক্র পরিকল্পিতভাবে সমাজে বিদ্বেষ ছড়াচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কনটেন্ট ছড়িয়ে অনেক মুসলিম পরিবার সম্মানহানি ও হয়রানির শিকার হচ্ছেন। আদৃতা আজাদ রীতির মতো নারীরা স্পষ্টভাবে সত্য বলার পরও এ চক্রের টার্গেটে পরিণত হচ্ছেন।
এই পরিস্থিতির অবসানে তিনটি পদক্ষেপ জরুরি—জনগণের সচেতনতা, সামাজিক মাধ্যমগুলোর দায়িত্বশীলতা এবং সরকারের কঠোর আইনগত হস্তক্ষেপ।
লেখক: মৃদুল ইসলাম

হাসান: কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক তেলের দাম ঊর্ধ্বমুখী থাকলেও হঠাৎ করেই বাজারে বড় ধরনের পতন দেখা দিয়েছে। যুদ্ধ পরিস্থিতি শিগগির শেষ হওয়ার সম্ভাবনার ইঙ্গিতের পর বৈশ্বিক তেলবাজারে চাপ কমেছে।
২৩ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি সত্ত্বেও বাংলাদেশের জন্য সুখবর দিয়েছে ইরান। দেশের অনুরোধ মেনে ইরান জানিয়েছে, বাংলাদেশের তেল ও এলএনজি বহনকারী জাহাজগুলো হরমুজ প্রণালিতে চলাচলে কোনো বাধার সম্মুখীন হবে না। জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
২৩ ঘণ্টা আগে

সাকিব: মধ্যপ্রাচ্যে ভূ-রাজনীতি নতুন করে উত্তপ্ত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশলগত ঘোষণা নিয়ে। তিনি সম্প্রতি হরমুজ প্রণালির ওপর সরাসরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নেওয়ার সম্ভাবনার কথা তুলে ধরেছেন, যা বিশ্ববাজারের জ্বালানি সরবরাহকে সরাসরি প্রভাবিত করতে পারে।
২৩ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ঘিরে দীর্ঘদিন ধরে জ্বালানি সরবরাহ সংকটের যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা কিছুটা কমতেই আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধরনের পতন দেখা গেছে।
১ দিন আগে

সাকিব: ইরানে সাম্প্রতিক ইসরাইল–যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। হামলার পাল্টা জবাব হিসেবে তেহরান যখন ইসরাইলের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, তখনই আন্তর্জাতিক গণমাধ্যমে নতুন করে আলোচনায় উঠে এসেছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাগ্য নিয়ে নানা গুঞ্জন।
১ দিন আগে

সাকিব: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বেসরকারি খাতের কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ওমান সরকার। দেশটির শ্রম মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সব শ্রমিকের মার্চ মাসের বেতন আগাম পরিশোধ করতে হবে।
১ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির সরাসরি প্রভাবে আন্তর্জাতিক জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সংঘাত বাড়তে থাকায় বৈশ্বিক তেল সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে বিশ্বের গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের পথ হরমুজ প্রণালী অনিশ্চিত হয়ে পড়ায় জ্বালানি বাজারে বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে।
২ দিন আগে

রাকিব: স্বল্প সময়ের ব্যবধানে যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্যে ধারাবাহিকভাবে বেশ কয়েকটি মৃদু ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, মাত্র দুই ঘণ্টার মধ্যে অন্তত ১৫টি ছোট মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এসব কম্পন অনুভূত হয়েছে আলাস্কা, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, নিউ মেক্সিকো ও হাওয়াই অঙ্গরাজ্যের বিভিন্ন এলাকায়।
৩ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে যুদ্ধের তাণ্ডব চলাকালীন সময়ে ইরানের দক্ষিণাঞ্চলে একের পর এক ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ইরানের বন্দর আব্বাস শহরের পশ্চিমে ৪.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বিষয়টি হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।
৩ দিন আগে